24/08/2026
পর্দাশীল ব্লগার মুসতারিন সুলতানা নামের এই আপুটি মুখে মাস্ক লাগিয়ে পর্দা করে, শালীনতা মেনে লাইফস্টাইল ভিডিও বানিয়ে হালালভাবে ফেসবুক থেকে কোটি টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে দেখলাম Mahaa নামে নিজের একটি ব্র্যান্ডের শোরুম দিয়েছে। 😮
যেহেতু তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সেজন্য শোরুমটি উদ্বোধনের পর থেকেই বেশ হাইপ চলছে। প্রতিদিন হাজার হাজার কাস্টমার আসছে, আর সেসব কাস্টমারের বেশিরভাগই তার ফলোয়ার। আজকে দেখলাম, তার এক ফলোয়ার কমেন্ট করেছে, “ঘুমের মধ্যে স্বপ্নে Mahaa শোরুমে চলে গিয়েছিলাম!” মানে এই শোরুমের হাইপ কতটা তুঙ্গে থাকলে মানুষ ঘুমের মধ্যেও এই শোরুম নিয়ে স্বপ্ন দেখছে, চিন্তা করে দেখুন! 😂
তবে শালীনভাবে কোনো একজন নারী জীবনে সফলতা অর্জন করলে বেশিরভাগ মানুষ সেটা সহ্য করতে পারে না, হিংসা করে। তেমন ঘটনাই ঘটেছিল শোরুম উদ্বোধনের দিন থেকেই। এক মহিলা কাস্টমার সেজে শোরুমে ঢুকে ডিসপ্লেতে রাখা একটি জামা কেটে-কুটে নষ্ট করে দিয়ে গেছে। আবার কোনো কোনো কাস্টমার ডিসপ্লে থেকে মালামাল চুরি করে নিয়ে গেছে।
আর আজকে দেখলাম, পর্দাশীল ব্লগার মুসতারিন সুলতানা আপু তার শোরুমে নতুন কিছু পাকিস্তানি থ্রি-পিস এনেছে। সেই থ্রি-পিসও নাকি তার এক আত্মীয়, ননদ, ‘ফ্রিতে’ নিয়ে গেছে!
এমনকি শোরুমটি উদ্বোধন হওয়ার পর থেকেই আত্মীয়-স্বজনদের অনেকেই এসে শপিং করে টাকা না দিয়ে চলে যাচ্ছে। আত্মীয়-স্বজনকে আবার ‘না’ও বলতে পারছে না মুসতারিন আপু।
আসলে কোনো একটি উদ্যোগ হাতে নেওয়ার পর সেখান থেকে সফলতা দেখার আগেই আত্মীয়-স্বজনরা এভাবে ফ্রিতে কেনাকাটা করে, লাভের মুখ দেখার আগেই সেই উদ্যোগগুলোকে নষ্ট করে দেয়। এই আত্মীয়-স্বজনরা তো কখনো কখনো কোনো কিছুতে সাহায্যও করে না, বরং সুযোগ পেলেই ফ্রিতে সবকিছু নিয়ে যায়, আর ব্যবসার চালান পর্যন্ত লাঠে উঠে যায es