10/09/2026
এই প্যানাসনিক ব্রান্ডের গানের ক্যাসেট প্লেয়ার কাম রেডিও নামক যন্ত্রটি আমার বাবা উপহার হিসেবে পেয়েছিলেন।তখনকার দিনে রাতের বেলায় কমলার বনবাস,রহিম রুপবান,মা ফাতেমার কাহিনী,হাসান হোসেনের কাহিনী এবং নানা রকম ওয়াজ মাহফিল শুনতে আশে পাশের বাড়ি থেকে আমাদের বাড়ির উঠোনে মাদুর বিছানো পেতে আড্ডা জমিয়ে দিতো।সেই আড্ডায় রং চা টোস্ট আর মুড়ি থাকতো। কিন্তু বিপওি বাঁধতো যখন ব্যাটারী শেষ হয়ে যেতো অথবা ক্যাসেটের ফিতে পেচিয়ে যেতো।এ-সব স্মৃতি রোমন্থন করতে করতে ঘুম চলে আসছে। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।।