News BD.

News BD. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News BD., Media/News Company, Dhaka.

22/12/2022

গাছ আমাদের জীবন, আর আমাদের জীবন অজান্তেই আমরা ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি। এহন আপনারই চিন্তা করেন। এসব নিয়ে যাদি কেউ প্রতিবাদ না করে, কেউ যদি সামনে এগিয়ে না আসে। তাহলে আরও বৃদ্ধি পাবে, সুতরাং আমরা আরও সচেতন ও নিজ দায়িত্বে এগুলো বিবেচনার দৃষ্টিতে দেখবো।
@মধ্যপাড়া-পুরাতন-সড়ক।

ঘূর্ণিঝড় সিত্রাং এর গতিপথ সরাসরি
25/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং এর গতিপথ সরাসরি

- পঞ্চগড়ের করতোয়া নদীর বোদা উপজেলায় ট্রলারডুবির ঘটনায় 24 জন নিহত হয়েছেন।নিখোঁজ   আরো ৩০ জন। ফায়ার সার্ভিস ও পুলিশ ...
25/09/2022

- পঞ্চগড়ের করতোয়া নদীর বোদা উপজেলায় ট্রলারডুবির ঘটনায় 24 জন নিহত হয়েছেন।নিখোঁজ আরো ৩০ জন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

24/09/2022

-নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যার দায় স্বীকার প্রাইভেট শিক্ষকের

বিস্তারিত ভিডিও
#ধর্ষন #নিউস_বিডি

29/08/2022

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমলো। সোমবার (২৯ আগস্ট) রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

কটিয়াদীতে পানির অভাবে থমকে আছে আমন চাষচাষির মুখে হাসি নেই। বৃষ্টির আশায় দিন গুনছেন আমন ধানচাষিরা। একদিকে বৃষ্টির অভাব, অ...
29/08/2022

কটিয়াদীতে পানির অভাবে থমকে আছে আমন চাষ

চাষির মুখে হাসি নেই। বৃষ্টির আশায় দিন গুনছেন আমন ধানচাষিরা। একদিকে বৃষ্টির অভাব, অন্যদিকে প্রখর রোদের কারণে আমন ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে দুশ্চিন্তায় রয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃষকরা।
জানা যায়, অন্য বছর এই সময় কৃষক হাঁটু পানিতে দাঁড়িয়ে আমন ধানের চাষাবাদ করতেন। কিন্তু এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সেচ দিয়েই আমন ধানের চাষাবাদ চলছে। উপজেলার গ্রামগুলোতে প্রতিদিন ১৪-১৫ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে সেচও দিতে পারছেন না কৃষক। কৃষকরা জানান, প্রখর রোদের কারণে দ্রুত মাটি ফেটে যাওয়ায় সেচ দিয়েও জমিতে পানি ধরে রাখা যাচ্ছে না। তিন-চার দিন পরপর সেচ দিলেও মাটি ফেটে যাচ্ছে। ফলে বাড়ছে সেচের খরচ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১২ হাজার ৮৬০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত ১০ হাজার হেক্টর জমিতে আমনের চারা রোপণ হয়েছে। সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলের মাঠ ঘুরে দেখা যায়, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় শ্যালো মেশিন বা অগভীর নলকূপের সেচ দিয়েই এবার আমন ধানের চাষাবাদ চলছে। প্রচণ্ড রোদে উপজেলার অধিকাংশ ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে। পানির অভাবে সদ্য রোপণ করা আমন ধানের চারাগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে।
চরঝাকালিয়া গ্রামের কৃষক বাচ্চু মিয়া, বনগ্রামের জয়নাল মিয়াসহ অনেকে বলেন, এখনই প্রচুর বৃষ্টি চাই। পানির অভাবে অনেকেই আমনের চারা রোপণ করতে পারছেন না। বীজতলায় চারা বড় হয়ে শুকিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। আবার যারা জমিতে চারা রোপণ করেছেন, বৃষ্টির অভাবে রোপণ করা আমনের চারা নষ্ট হয়ে যাচ্ছে। পানির অভাব, লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শ্রমিকের বাড়তি মজুরির ফলে এখন পর্যন্ত বিঘাপ্রতি ২ হাজার টাকা বাড়তি খরচ হয়েছে। সব মিলিয়ে এবার আমন ধানের ফলন কম হবে এবং উৎপাদন ব্যয় বেড়ে যাবে বলে মনে হচ্ছে।
কটিয়াদী পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম নাঈমুল হাসান জানান, কৃষকদের সেচের কথা ভেবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক বলেন, চলতি রোপা আমন মৌসুমে গড় বৃষ্টিপাত কম হচ্ছে। তাই আবাদ যাতে বিঘ্নিত না হয় সে জন্য কৃষকদের সম্পূরক সেচের মাধ্যমে আমন ধান চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে স্থানীয় বখাটে মোঃ রাতুল প্রায়শই উত্যক্ত করত। উক্ত ছাত্রীর অভ...
29/08/2022

কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে স্থানীয় বখাটে মোঃ রাতুল প্রায়শই উত্যক্ত করত। উক্ত ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে লোহাজুরী ইউনিয়নের পাইকান ব্রিজ এলাকায় ছদ্মবেশে কটিয়াদী মডেল থানার ওসি শাহাদত হোসেনের নেতৃত্বে একটি দল এবং কটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার জনাব খানজাদা শাহরিয়ার বিন মান্নান নিজ টিমসহ ওঁত পেতে ছিলেন। বিকেল ৪ টার দিকে উক্ত ছাত্রী ব্রিজটি অতিক্রমকালে অভিযুক্ত রাতুল তাকে উত্যক্ত করতে গেলে সে হাতেনাতে ধৃত হয়। এরপর ভ্রাম্যমান আদালতের সামনে সে দোষ স্বীকার করে। আদালত তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ তলা ভবন অনুমোদন হওয়ায় শিক্ষার্থীর মাঝে আনন্দের বন্যাও মিষ্টি বিতরণ
24/08/2022

মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ তলা ভবন অনুমোদন হওয়ায় শিক্ষার্থীর মাঝে আনন্দের বন্যাও মিষ্টি বিতরণ

ভুয়া পরিচয় পত্র নিয়ে বিমানযাত্রী।  রোহিঙ্গা সাংবাদিকসহ 11 জন আটক।
23/08/2022

ভুয়া পরিচয় পত্র নিয়ে বিমানযাত্রী। রোহিঙ্গা সাংবাদিকসহ 11 জন আটক।

এশিয়া কাপে অংশ নিতে দুবাই গেলো বাংলাদেশ দল.
23/08/2022

এশিয়া কাপে অংশ নিতে দুবাই গেলো বাংলাদেশ দল.

পদচারী সেতুর ছাদ আর মেট্রোরেলের স্ল্যাবের মধ্যে সামান্য ফাঁকা জায়গায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েকজন ভবঘুরে। বায়তুল মোকারর...
23/08/2022

পদচারী সেতুর ছাদ আর মেট্রোরেলের স্ল্যাবের মধ্যে সামান্য ফাঁকা জায়গায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েকজন ভবঘুরে। বায়তুল মোকাররম মসজিদের সামনের পদচারী সেতুর ওপরে এই চিত্র প্রতিদিনের। পল্টন এলাকা, ২৩ আগস্ট। ছবি: দীপু মালাকার

23/08/2022

-শেখ হাসিনা কে টিকিয়ে রাখতে হবে।
ভারতে এমন কথা বলেননি। AK ABDUL MOMEN.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when News BD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News BD.:

Shortcuts

Share