Gen-Z Shonirakhra 1236

Gen-Z Shonirakhra 1236 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gen-Z Shonirakhra 1236, Media/News Company, Dhaka.

শনিরআখড়া ও আশপাশের এলাকার সমসাময়িক ঘটনা, সমস্যা, উন্নয়ন, ইতিহাস এবং মানুষের জীবনের না-বলা গল্প আমাদের কাছে তুলে ধরুন।
আপনার পাঠানো তথ্য, ছবি বা ভিডিও যাচাই করে আমরা তা দায়িত্বশীলভাবে প্রকাশের চেষ্টা করব।

📩 আপনার তথ্য ও সংবাদ পাঠান আমাদের ইনবক্সে।

ঢাকার এক প্রধান সড়কের চিত্র
26/08/2026

ঢাকার এক প্রধান সড়কের চিত্র

25/08/2026

শনিরআখড়ার কোন টপিকের উপরে ভিডিও কনটেন্ট চান? কমেন্ট করে জানান...

Source: Dhaka Metro politan (DMP)
21/08/2026

Source: Dhaka Metro politan (DMP)

পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয় দিয়ে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর সময় মো. মামুন নামের...
19/08/2026

পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয় দিয়ে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর সময় মো. মামুন নামের এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রায়পুর গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় মামুনকে। একপর্যায়ে তিনি মাদক উদ্ধারের কথা বলে গ্রামের বাসিন্দা হাইলদ্দি শেখের বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন। তার অস্বাভাবিক চালচলন দেখে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ তৈরি হয়। তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রথমে তিনি নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন।

পরবর্তীতে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়লে ভোল পাল্টে নিজেকে চুয়াডাঙ্গায় কর্মরত এনএসআই সদস্য হিসেবে দাবি করেন মামুন। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা এনএসআই কার্যালয়ে যোগাযোগ করে নিশ্চিত হন যে, ওই নামে সেখানে কোনো কর্মকর্তা বা সদস্য নেই। প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে উঠলে এলাকাবাসী মেহেরপুর সদর থানায় খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্যমতে, আটক মামুনের কাছ থেকে পুলিশের পোশাক, ওয়াকিটকি, ভুয়া আইডি কার্ড ও ক্যাপ জব্দ করা হয়েছে। একজন সাধারণ মানুষের কাছে এসব সরকারি সরঞ্জাম কীভাবে পৌঁছাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে কোনো বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল কি না, তা গভীরভাবে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি বর্তমানে প্রাথমিক তদন্ত পর্যায়ে রয়েছে। আটক ব্যক্তির প্রকৃত পরিচয় এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর উৎস খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Source: BD24report.live

18/08/2026

গুলিস্তানের ফুটপাত থেকে কোনো পণ্য কেনার আগে একটু সতর্ক হওয়া দরকার।
কথা হলো, পণ্য কেনার আগে যাচাই করা যেমন ক্রেতার দায়িত্ব, তেমনি টাকা নেওয়ার পর ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য ফেরত দেওয়ার সুযোগ থাকাটাও একজন ক্রেতার ন্যায্য অধিকার।

আপনার এমন কোনো অভিজ্ঞতা হয়েছে কি? কমেন্টে জানাতে পারেন।

18/08/2026

মিরপুর-১ আনসার Camp থেকে এসে মা*দক সেবন করতে গিয়ে হাতেনাতে ধরা

Video collected

আমাদের প্ল্যাটফর্মে আপনার বিজনেসের উপস্থিতি নিশ্চিত করুন।📊 মাসিক গড় রিচ: ৪-৬ মিলিয়ন (নিউজ ফটো কার্ড + Reels views)📍 কভ...
17/08/2026

আমাদের প্ল্যাটফর্মে আপনার বিজনেসের উপস্থিতি নিশ্চিত করুন।

📊 মাসিক গড় রিচ: ৪-৬ মিলিয়ন (নিউজ ফটো কার্ড + Reels views)
📍 কভারেজ এরিয়া: শনির আখড়া, যাত্রাবাড়ী, ডেমরা
🎯 অডিয়েন্স: স্থানীয়, সক্রিয় ও প্রাসঙ্গিক

আমরা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের জন্য কাস্টমাইজড অ্যাডভার্টাইজিং প্যাকেজ অফার করছি, যা আপনাকে সঠিক অডিয়েন্সের কাছে সরাসরি পৌঁছে দেবে।

বিস্তারিত জানতে বা প্যাকেজ সম্পর্কে আলোচনা করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন:

রাজধানীর কদমতলীর মুরাদপুরে একটি বাসায় চুরি করতে ওঠার সময় তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হ...
15/08/2026

রাজধানীর কদমতলীর মুরাদপুরে একটি বাসায় চুরি করতে ওঠার সময় তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সাত্তার মিয়ার বাড়িতে চুরির উদ্দেশ্যে ভবনের ওপরে ওঠার চেষ্টা করছিলেন সেলিম। একপর্যায়ে তিনতলার কার্নিশ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ীর একটি হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।পু...
15/08/2026

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ীর একটি হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, হোটেল নিউ স্বাগতমে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ৬ জন নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

More details in the comment section.
14/08/2026

More details in the comment section.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gen-Z Shonirakhra 1236 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share