Amar Kantho

Amar Kantho দেশ ,স্বাধীনতা, ইসলাম, রাজনীতি,অর্থনীতি, জাতীয় ও আন্তর্জাতিক, সব খবর সবার আগে!
(1)

বাংলাদেশ জামায়াত ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শিশু রামিসার হত্যাকাণ্ড জাতির জন্য লজ্জার। দ্রুত ট্র...
20/05/2026

বাংলাদেশ জামায়াত ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শিশু রামিসার হত্যাকাণ্ড জাতির জন্য লজ্জার। দ্রুত ট্রাইবুন্যাল গঠনের মাধ্যমে হত্যাকারীর ফাঁসি নিশ্চিত করতে হবে।

রামিসা হ-ত্যাকাণ্ড বিচারহীনতার নির্মম প্রতিচ্ছবি: ছাত্র জমিয়ত বাংলাদেশরাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...
20/05/2026

রামিসা হ-ত্যাকাণ্ড বিচারহীনতার নির্মম প্রতিচ্ছবি: ছাত্র জমিয়ত বাংলাদেশ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) নৃশংসভাবে হ-ত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনাকে ‘দেশে চলমান বিচারহীনতার নির্মম প্রতিচ্ছবি হিসেবে’উল্লেখ করেছেন।
বুধবার (২০ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, মিরপুর-১১ নম্বর সেকশনের নিজ বাসার পাশের ফ্ল্যাটে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা দেশবাসীর বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির এক ভয়াবহ বহিঃপ্রকাশ। তারা বলেন, যে পৈশাচিকতায় শিশুটিকে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে এবং দেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছে, তা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না।
ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ উল্লেখ করেন, পুলিশের ভাষ্যমতে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কেবল শিশুটিকে হ-ত্যাই করেনি, বরং লাশ গুমের চেষ্টাও করেছিল। এমনকি প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনেরও সন্দেহ করা হচ্ছে। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকলেও তার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সে আরও বড় অপরাধ করার সাহস পেয়েছে। এই ধরনের বিকৃত রুচির অপরাধীদের সমাজে ঘুরে বেড়ানো সাধারণ মানুষের জীবনের জন্য চরম হুমকি।
সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, ‘রামিসার মা যখন তাঁর সন্তানকে খুঁজছিলেন, তখন ঘাতক সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। এটি আইন-শৃঙ্খলার নাজুক অবস্থাকেই নির্দেশ করে।’
অন্যদিকে সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, ‘বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে আমাদের শিশুরা আর কোথাও নিরাপদ থাকবে না।’
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে ঘাতক সোহেল রানা ও তার সহযোগীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের সকল স্তরের মানুষকে এই ধরনের সামাজিক অবক্ষয় ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ধর্ষণ-হত্যার মহামারিতে দেশ আজ আতঙ্কিত-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশশিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের সর...
20/05/2026

ধর্ষণ-হত্যার মহামারিতে দেশ আজ আতঙ্কিত
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি

দেশ আজ ভয়ংকর নিরাপত্তাহীনতার জনপদে পরিণত হয়েছে। একের পর এক শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করছে যে, রাষ্ট্র নারী ও শিশুদের জীবন রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। রামিসা শুধু একটি নাম নয়; বিচারহীনতার এই রাষ্ট্রব্যবস্থায় প্রতিনিয়ত হারিয়ে যাওয়া অসংখ্য নিষ্পাপ শিশুর প্রতীক।

আজ ২০ মে ২০২৬ বুধবার বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার মাসিক বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

কেন্দ্রীয় সভাপতি বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এখন মহামারির রূপ নিয়েছে। কিন্তু সরকার ও প্রশাসনের উদাসীনতা, রাজনৈতিক ছত্রচ্ছায়া এবং দুর্বল বিচার ব্যবস্থার কারণে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে ধর্ষকচক্র দিন দিন আরও বেপরোয়া ও সংঘবদ্ধ হয়ে উঠছে।

তিনি বলেন, যে রাষ্ট্র শিশুদের নিরাপত্তা দিতে পারে না, সে রাষ্ট্রের উন্নয়নের সকল গল্পই জনগণের সঙ্গে নির্মম প্রতারণা। আজ দেশের মানুষ প্রশ্ন করতে বাধ্য হচ্ছে, আর কত শিশু ধর্ষিত ও হত্যার শিকার হলে সরকারের টনক নড়বে?

ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় অনেক ক্ষেত্রে রহস্যজনক নিষ্ক্রিয়তা, মামলা ধামাচাপা, প্রভাবশালীদের হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রিতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিচারহীনতার এই সংস্কৃতিই অপরাধীদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে।

সমাজে নৈতিক অবক্ষয়, মাদক, অশ্লীলতার বিস্তার এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের অবনতির ফলে অপরাধ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই শুধু আইন প্রয়োগ নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

কেন্দ্রীয় সভাপতি অবিলম্বে রামিসাসহ সংঘটিত সকল নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ-এর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলীল, প্রশিক্ষণ সম্পাদক আশিকুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, দফতর ও যোগাযোগ সম্পাদক আহমাদ শাফী, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম নাসরুল্লাহ, কারিগরি শিক্ষা সম্পাদক মুহাম্মাদ খাইরুল কবির, অর্থ ও কল্যাণ সম্পাদ তানভীর আহমেদ শোভন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাঈদ আবরার, স্কুল ও কলেজ সম্পাদক আব্দুর রহমান, কওমি মাদরাসা সম্পাদক বি এম মাহদী আল হাসান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিক, কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে, গাজী ফাহিমুল ইসলাম।

কুরবানির চামড়া কালেকশন নিয়ে শায়খে যাত্রাবাড়ীর তিন নির্দেশনাপবিত্র ঈদুল আজহা দুয়ারে হাজির। এবারও কুরবানির পশুর চামড়া নিয়ে...
20/05/2026

কুরবানির চামড়া কালেকশন নিয়ে শায়খে যাত্রাবাড়ীর তিন নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা দুয়ারে হাজির। এবারও কুরবানির পশুর চামড়া নিয়ে কারসাজির আশঙ্কা করা যাচ্ছে। এই অবস্থায় অনেক মাদরাসা আগেভাগে চামড়া কালেকশন থেকে বিরত থাকার ঘোষণা দিচ্ছে। তবে বেফাকসহ অন্যান্য শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। ফলে সামাজিক যোগাযোগামাধ্যমে কুরবানির চামড়া কালেকশন নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে।

এই অবস্থায় দেশের আলেমদের শীর্ষ মুরব্বি, হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান এবং বেফাকের সভাপতি আল্লামা মাহমুদূল হাসান শায়খে যাত্রাবাড়ীর পক্ষ থেকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তিনটি নির্দেশনা সামনে এসেছে। শায়খ পরিচালিত জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসার শিক্ষক মাওলানা নাঈম আবু বকর ফেসবুকে তিনটি নির্দেশনার কথা উল্লেখ করেছেন। সেই নির্দেশনাগুলো এখানে তুলে ধরা হলো-

১। ছাত্রদেরকে কাজের ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার দেওয়া। যে চায় কাজ করবে, যে চায় বাড়িতে যাবে। কাউকে কাজের ব্যাপারে বাধ্য করা যাবে না।

২। যারা কাজ করবে, তারা শুধু মানুষের কুরবানি জবাই করে চলে আসবে। চামড়া টানাটানি করা তাদের কাজ নয়। যারা মাদরাসায় দিতে চায়, নিজ দায়িত্বে মাদরাসায় পৌঁছে দেবে।

শায়েখ বলেন, ‘আমার উস্তাদ সাইয়িদ ইউসুফ বিন্নুরি রহ. চামড়া তাহসিল পছন্দ করতেন না। একবার কোনও কারণে তিনি অনুমতি দিয়েছিলেন। কিন্তু ঈদের দিন যখন দেখলেন, ছাত্ররা কাঁধে করে রক্ত- ও ময়লাযুক্ত চামড়া বহন করে আনছে, সঙ্গে-সঙ্গে মাদরাসায় এসে বললেন, ‘আভী বন্দ করো। ইয়ে তালাবা ওয়ারাসায়ে আম্বিয়া হ্যাঁয়, উন সে ইয়ে গান্দেগি কা কাম লেনা মুনাসিব নেহিঁ।’ (এখনই বন্ধ কর। ছাত্ররা নবীর ওয়ারিস, তাদেরকে দিয়ে এ ময়লা চামড়া বহন করানো উচিত নয়।)

৩। যারা বাড়িতে যাবে, তাদের উপর কোনও নির্ধারিত অংকের দান চাপিয়ে না দেওয়া। তাদেরকে কেবল উৎসাহিত করা, যাতে তারা মাদরাসার কল্যানে স্বেচ্ছায় দান করে। কেউ দান করতে না পারলে তাকে কোনও প্রকার শাস্তি দেওয়া যাবে না।

মসজিদুল আকবর কমপ্লেক্স পরিদর্শনে ইত্তেফাক সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ারাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্...
20/05/2026

মসজিদুল আকবর কমপ্লেক্স পরিদর্শনে ইত্তেফাক সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া

রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা “মসজিদুল আকবর কমপ্লেক্স”-এর নতুন ভবনের দ্বিতীয় তলার একাংশের ছাদ ঢালাইয়ের সময় একটি দুর্ঘটনা ঘটেছে।

গত ১৩ মে বুধবার রাত আনুমানিক ১১টার দিকে ভবনের ছাদ ঢালাই চলাকালে হঠাৎ একটি অংশ ধ্বসে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও মহান আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ঘটনার পর ভবনটি পরিদর্শনে যান ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। এ সময় জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা “মসজিদুল আকবর কমপ্লেক্স”-এর মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি দিলাওয়ার হোসাইন বলেন, “আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি।”

পরিদর্শনকালে ইত্তেফাক সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ভবনের নির্মাণকাজের সার্বিক খোঁজখবর নেন। তিনি জামিয়া কর্তৃপক্ষকে আরও সচেতনতা ও বিচক্ষণতার সঙ্গে নির্মাণকাজ পরিচালনার পরামর্শ দেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন যে, যেকোনো সহযোগিতায় বৃহত্তর মিরপুরের আঞ্চলিক শিক্ষাবোর্ড “ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া” সবসময় তাদের পাশে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা ইলিয়াস হাসান কাসেমীসহ জামিয়ার শিক্ষকবৃন্দ।

বিএনপিকে কড়া হুশিয়ার নাসিরুদ্দিন পাটোয়ারীর
20/05/2026

বিএনপিকে কড়া হুশিয়ার নাসিরুদ্দিন পাটোয়ারীর

২৩ জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হতে হিসাব জমা দিতে বিএনপি-এনসিপি সহ ২৩ টি রাজনৈতিক দলকে ইসির চিঠি। ...
20/05/2026

২৩ জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হতে হিসাব জমা দিতে বিএনপি-এনসিপি সহ ২৩ টি রাজনৈতিক দলকে ইসির চিঠি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

ফজর নামাজের পর প্রিয় নবীজির রওজায় সালাম জানাতে লাখো প্রেমিক অপেক্ষায়...আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ.
20/05/2026

ফজর নামাজের পর প্রিয় নবীজির রওজায় সালাম জানাতে লাখো প্রেমিক অপেক্ষায়...

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ.

নির্বাচনের পূর্বে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছিলেন,জামায়াত ক্ষমতায় গেলে সর্বপ্রথম মসজিদ মাদ্রাসা দখল করবে...
19/05/2026

নির্বাচনের পূর্বে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছিলেন,জামায়াত ক্ষমতায় গেলে সর্বপ্রথম মসজিদ মাদ্রাসা দখল করবে। আজ তা-ই হচ্ছে..

সম্প্রতি মুফতি দিলওয়ার হোসাইন সাহেবের আকবর কমপ্লেক্স নিয়ে দেশজুড়ে গুঞ্জন শুরু হয়েছে যে তা জামাত দখলে নেওয়ার চেষ্টা করছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলার কর্মী সম্মেলন কাউন্সিল অধিবেশন আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।
19/05/2026

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলার কর্মী সম্মেলন কাউন্সিল অধিবেশন আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে।

মেরুদণ্ড বিক্রি করি নি তাই অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে পারি।হাসনাত আব্দুল্লাহ এমপি সংসদ সদস্য, কুমিল্লা-৪
19/05/2026

মেরুদণ্ড বিক্রি করি নি তাই অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে পারি।
হাসনাত আব্দুল্লাহ এমপি
সংসদ সদস্য, কুমিল্লা-৪

Address

Tamama
Dhaka
12271

Telephone

+966576843125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Kantho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Kantho:

Share