25/09/2026
আজ দিনটি ছিল রোজ শুক্রবার এই বৃষ্টি এই রোদ এর মধ্য দিয়ে অতিবাহিত হয়ে এখন সন্ধ্যা হল, সপ্তাহের শুক্রবার দিনটি এলে সবার মাঝে অন্যরকম একটা বিরাজ করে, কেউবা ঘুরতে বের হবেন অনেকেই ভাল ভাল রান্না করে খাওয়ার আয়োজন তৈরি করবে, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়ার অন্যতম একটি দিন শুক্রবার, বিশেষ করে যারা চাকরিজীবী সেই কাক ঢাকা ভোরে বের হয়ে অফিসের দ্বারে দ্বারে ঘুরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে আবার বাসায় এসে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পরে, ঠিক এই ধরনের ব্যক্তিগুলো শুক্রবারে দিনটাকে অন্যরকম ভাবে বেছে নিয়ে থাকেন, যারা গৃহিনী তাদের চিন্তা থাকে শুক্রবার কিভাবে কতটা আইটেমের তরকারি রান্না করা যায় মেহমান কিংবা বন্ধু-বান্ধবের দাওয়াত দিয়ে বা অন্যের বাসায় দাওয়াত নিয়ে দিনটা কে কিভাবে অন্যরকম ভাবে সাজিয়ে তোলা যায়, গোধূলি বিকেল বা গোধূলি সন্ধ্যায় চায়ের আড্ডায় অন্যরকম জমে উঠে, ডিঙ্গি নৌকায় চড়ে সময় পার করা, ব্যায়াম কিংবা শারীরিক চর্চায় ব্যস্ত হয়ে থাকেন অনেকেই, মানুষ যে ধর্মেরই হোক না কেন শুক্রবারে দিনটিকে একটি ব্যতিক্রম দিন হিসেবে বিবেচিত করে থাকেন,