Zainab's Info

Zainab's Info Hey everyone! Let's connect and grow together! Welcome to Zainab's Info! Join me for tips, insights, and a little bit of everything!

Zainab is the name of my little princess and this is where I share my daily life adventures, insights on studying abroad, and tips for learning English. Named after my little one, this page is your daily dose of lifestyle inspiration, alongside expert guidance for studying abroad and acing English language courses.

আসসালামু আলাইকুম, শখের বসে খোলা পেজটিতে অনেকদিন থেকেই চিন্তা করছিলাম কি নিয়ে লিখা লিখি করব, পরে মনে পড়ল  যেহেতু সবাই ফ...
24/08/2025

আসসালামু আলাইকুম, শখের বসে খোলা পেজটিতে অনেকদিন থেকেই চিন্তা করছিলাম কি নিয়ে লিখা লিখি করব, পরে মনে পড়ল যেহেতু সবাই ফেসবুকে বিভিন্ন অভিজ্ঞতা এবং আইডিয়া নিয়ে লেখালেখি করে একে অপরকে সহায়তা করে, সেটি করা যাক ! 😊🥀

প্রায় সময় আমিও যখন কোন কিছু নিয়ে খুব ঘাঁটাঘাটি করি তখন নিত্যান্ত ফেসবুকে প্রথমে খোঁজাখুজি করি বিভিন্ন তথ্য নেওয়ার জন্য কিন্তু কখনো সত্য আবার কখনো বা মিথ্যা বা অযুক্তির তথ্য আমাকে বিভ্রান্তও করে,

সে থেকেই আমার মনে হল কেননা আমি আমার পেজটিতে আমার এক্সপেরিয়েন্স নিয়ে লিখালিখি করি 🤔 ?
দীর্ঘদিন থেকে স্টুডেন্ট কনসালটেন্সি সেক্টরে কর্মরত থাকায় (২০১৯) এই সেক্টরটি সম্পর্কে যথেষ্ট ধারণা আমার হয়েছে, এছাড়াও একটি ভাল আইএলটিএস স্কোর এর অধিকারী হওয়ায় মাঝেমধ্যে দুই একটা স্টুডেন্টকে আই এল টি এস ও পড়িয়ে থাকি 🤷‍♀️

বর্তমানে আমি একটি স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মে ভালো একটি পদে কর্মরত রয়েছে তাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কোন কোন দেশে রিক্তা রেশিও ভালো রয়েছে এবং তারই কমেন্ট সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা আমার রয়েছে 😌, এছাড়াও আইএলটিএস সহ ইংলিশের সকল ধরনের টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখার জন্য করণীয় বিষয় নিয়ে আমি যে কোন কাউকে পর্যাপ্ত তথ্য দিয়ে সহায়তা করতে পারি,
আমার এই পোস্টটি পড়া যেকোনো ভাই ও বোনেরা যদি আমার এক্সপেরিয়েন্স রিলেটেড যে কোন সেক্টর অথবা যে কোন বিষয় নিয়ে কথা এবং এডভাইস চেয়ে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমার ছোট্ট শখের পেজটিতে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি 🙂❤.

তোমায় নিয়ে আম্মুর চোখে অসংখ্য অসংখ্য স্বপ্ন । আল্লাহর কাছে  শুধুমাত্র একটিই আবদার ,আমি যেন আমার মেয়ের কাছে সর্বশ্রেষ্...
22/08/2025

তোমায় নিয়ে আম্মুর চোখে অসংখ্য অসংখ্য স্বপ্ন । আল্লাহর কাছে শুধুমাত্র একটিই আবদার ,আমি যেন আমার মেয়ের কাছে সর্বশ্রেষ্ঠ মা হতে পারি, আমার মেয়ের সকল চাওয়া পাওয়া যেন আমি পূরণ করতে পারি ।
তার দুচোখে আজ যেমন আমার জন্য ভালোবাসা, সারা জীবন যেন ঠিক তেমন ভালোবাসাই আমার জন্য তার চোখে বিরাজ করে, সে নিঃসন্দেহে আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান ❤

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!❤️‍🩹মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!❤️‍🩹
মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।
কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
Collected

কথায় আছে, ঈগলের পিঠে চেপে বসতে পারে একমাত্র পাখি হলো কাক। এই কাক কখনো কখনো ঘাড়ে ঠোকর মেরে, তাকে বিরক্ত করার দুঃসাহস দেখ...
17/07/2025

কথায় আছে, ঈগলের পিঠে চেপে বসতে পারে একমাত্র পাখি হলো কাক। এই কাক কখনো কখনো ঘাড়ে ঠোকর মেরে, তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায়। কিন্তু ঈগল কি করে? সে কি তার এই বিরক্তিকর সঙ্গীর সাথে লড়াইয়ে নামে? না, ঈগল শুধু করে একটি কাজ – সে আরও উঁচুতে উড়ে যায়। যেখানে কাক টিকতে পারে না, শ্বাস নিতে পারে না। শেষমেশ কাক নিজেই হাল ছেড়ে পিঠ থেকে পড়ে যায়।

এই বাস্তবতা আমাদের জীবনের জন্যও এক অনন্য অনুপ্রেরণা। আমাদের চারপাশে অনেক কাক-স্বরূপ মানুষ রয়েছে – সমালোচক, হীনমন্য, ঈর্ষান্বিত, যারা আপনার সাফল্যকে হজম করতে পারে না। তারা কখনো আপনাকে ছোট করার চেষ্টা করবে, কখনো আপনার বিশ্বাসে আঘাত করবে। বন্ধুর ছদ্মবেশে, সহকর্মীর মুখোশে, এমনকি কাছের আত্মীয়রাও হতে পারে এই কাক-চরিত্রের ধারক।

কিন্তু আপনি যদি তাদের পাল্টা উত্তর দিতে যান, তাদের অপমানের জবাবে উত্তরে সময় ব্যয় করেন, তবে আপনি ধীরে ধীরে আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। আপনি যদি ঈগলের মতো হন, তাহলে আপনাকে জানতে হবে – আসল লড়াইটা নিজেকে উচ্চতায় নিয়ে যাওয়া, নিচে থাকা কাকের সাথে নয়।

আপনার সাফল্যই হবে সেরা প্রতিশোধ। যত সমালোচনা আসুক না কেন, আপনি যদি প্রতিনিয়ত নিজের কাজের মাধ্যমে উন্নতি করেন, আপনি যদি ধৈর্য ধরে নিজের লক্ষ্য ঠিক রাখেন, তবে একসময় সেই সমালোচকরাই হার মানবে। কারণ আপনার উচ্চতা, আপনার মানসিক দৃঢ়তা, আপনার লক্ষ্য – এই সবই এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কাকেরা টিকতে পারবে না।

উচ্চতা মানে শুধুমাত্র সামাজিক মর্যাদা নয়, বরং এটি আপনার চরিত্র, আপনার ধৈর্য, আপনার সহনশীলতা, আর আত্মনিয়ন্ত্রণের প্রতীক। জীবনের এই পথচলায় যখনই কোনো কাক দেখবেন, নিজেকে মনে করিয়ে দিন – ঈগল কিন্তু কখনো কাকের সাথে লড়াই করে না। সে শুধু আকাশে আরও ওপরে উঠে যায়।

তাই আপনি যখন নিজের পথে হাঁটছেন, যখন চারপাশের মানুষ আপনাকে নিয়ে অকারণে বিচার করছে, তখন মনে রাখবেন – তারা আপনাকে নিচে রাখতে চায়, কারণ তারা জানে আপনি অনেক ওপরে যেতে পারবেন। আর আপনি যদি ঈগলের মতো হন, তাহলে তাদেরকে আপনার সাথে নিয়ে উঁচুতে উড়ুন, যেখানে তাদের টিকে থাকা অসম্ভব।

তাই সমালোচকের সাথে নয়, নিজের উন্নতির দিকেই মনোযোগ দিন। কারণ সত্যিকার বিজয় তখনই আসে, যখন আপনি প্রমাণ না দিয়ে নিজের উচ্চতা দিয়ে সবাইকে নীরব করে দেন।

- সংগৃহীত
#জীবন_চক্র

Happy Mother's Day to all the incredible moms out there!  Your dedication, hard work, and unwavering support inspire us ...
10/05/2025

Happy Mother's Day to all the incredible moms out there! Your dedication, hard work, and unwavering support inspire us all.

This Mother's Day, we celebrate your strength and resilience. Whether you're balancing a career and family or pursuing your own ambitions, know that your journey is valued and inspiring.

Address

Tower, House 1, Road 13, Gareeb-e-Newaz Avenue, Dhaka 1230
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zainab's Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share