Business Mirror

Business Mirror Business Mirror is a Digital Creating platform that will work for providing the information regarding business in the world

20/08/2026

২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

18/08/2026

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু করেছে সরকার

16/08/2026

উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে উত্তরাধিকারীর কাছে হস্তান্তর হবে এমটিবির উদ্যোক্তা পরিচালক ইয়াসমিন হকের শেয়ার

14/08/2026

ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে দরপতনের শীর্ষ ১০ কোম্পানির ৮টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান অবসায়নের পর প্রাপ্য অর্থ ইউনিটহোল্ডারদের মধ...
13/08/2026

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান অবসায়নের পর প্রাপ্য অর্থ ইউনিটহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি এ তথ্য জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ট্রাস্টির দেওয়া তথ্য অনুযায়ী, ফান্ডটি অবসায়নের পর প্রাপ্য অর্থ ইউনিটহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) রেকর্ড অনুযায়ী, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে এসব অর্থ বিতরণ করা হয়েছে। বিতরণ করা অর্থের ওপর প্রযোজ্য কোনো কর থাকলে তার দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের নিজেদের বহন করতে হবে।

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ১০ বছরের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ২৩ ডিসেম্বর। মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুসারে, ফান্ডের মেয়াদ শেষে ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ফান্ডের অবসায়ন কিংবা বেমেয়াদি ফান্ডে রূপান্তরের বিধান রয়েছে। ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটহোল্ডাররা গত বছর এর অবসায়নের পক্ষে মত দিলে ফান্ডটির ট্রাস্টি বিধি অনুসারে অবসায়নের উদ্যোগ নিয়েছে।

২০২৫ সালের ২২ ডিসেম্বর স্টক এক্সচেঞ্জে ফান্ডটির লেনদেনের শেষ দিন নির্ধারিত ছিল এবং এর পরদিন ২৩ ডিসেম্বর ছিল রেকর্ড ডেট। রেকর্ড ডেটে যেসব ইউনিটহোল্ডারের কাছে ফান্ডটির ইউনিট ছিল তারাই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবসায়নমূলক অর্থপ্রাপ্তির জন্য বিবেচিত হবেন।

স্টক এক্সচেঞ্জে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের লেনদেনের শেষ দিন ২০২৫ সালের ২২ ডিসেম্বর বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮ টাকা ৬৭ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ছিল ১০ টাকা ৩ পয়সা।

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান সর্বশেষ ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১০ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১০ টাকা ৩ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা ছিল ৯ টাকা ৫৫ পয়সা।

২০২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ছিল ২০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৬২ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা ছিল ৯ টাকা ৬৫ পয়সা।

২০২৩ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ইপিইউ হয়েছে ২০ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৫১ পয়সা।

12/08/2026

বিদ্যুৎ সাশ্রয়ে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল। সন্ধ্যা ৭টার পর করা যাবে না আলোকসজ্জা।

11/08/2026

ওয়ালটন হাই-টেক ও ডিজিটেকের একীভূতকরণ স্কিমে অনুমোদন দিয়েছে হাইকোর্ট

10/08/2026

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। ১১ শিক্ষাবোর্ড মিলিয়ে পাসের হার ৬২.২৫ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

09/08/2026

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

06/08/2026

সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক

Address

Tejgaon
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Business Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share