SP TV এসপি টিভি

SP TV এসপি টিভি একদল সাহসী দামাল তরুনদের স্বপ্নে গড়া সত্য প্রকাশে সময়ের সাথে সবার আগে এক অনন্য সংযোজন

07/02/2026

SP TV//পিরোজপুরে ধানের শীষের পক্ষে ডা. যুবাইদা রহমান পরিষদের গণসংযোগ ও প্রচারণা//S.P TELEVISION//

31/01/2026

S.P TELEVISION//ছি/নতাই করতে এসে ছি/নতাইকারীর অবস্থা!/SP TV//

30/01/2026

SP TV//পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষা সফরে জয় বাংলা গানে ভিডিও ভাইরাল// S.P TELEVISION//

30/01/2026

SP TV//খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে দোয়া ও আলোচনা সভা
পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক ত্যাগ, সাহসী নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. শামিম। // S.P TELEVISION

19/01/2026

S.P TELEVISION//সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে পিরোজপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর জেলা বি এন পি কার্যালয়ে // SP TV // # TV .P Television

19/01/2026

S.P TELEVISION// // SP TV// আওয়ামীলীগের দোসরদের বিএনপিতে যোগদানের প্রতিবাদে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি : আওয়ামীলীগের দোসরদের বিএনপিতে অন্তর্ভুক্তির প্রতিবাদে নির্যাতিত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। আজ রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পিরোজপুর শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামীলীগের নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা নিজ ঘরে শান্তিতে ঘুমাতে পারেননি। আমাদের অনেক ভাই তাদের নির্যাতনে প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন, অনেকেই পরিবার ও আপনজন হারিয়েছেন।তিনি আরও বলেন, আমাদের অনেকেই বাবা-মায়ের জানাজায় অংশ নিতে বাড়িতে যেতে পারিনি। প্রতিটি নির্যাতিত কর্মীর রক্তের দাগ এখনো নির্যাতনকারীদের হাতে লেগে আছে। সেই রক্তের দাগ শুকানোর আগেই কিছু অসাধু উপায়ে আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে যোগদান করানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
রেজাউল হক রিয়াজ অভিযোগ করে বলেন, “নির্বাচনের আগে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসরদের দলে দলে বিএনপিতে ঢোকানো হচ্ছে। পিরোজপুর সদর আসনে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ নেছার, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইনসহ জেলা ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী।

15/01/2026

S.P TELEVISION//নাজিরপুর উপজেলার বিএনপির আহবায়ক উঠান বৈঠকে বলেন--পিরোজপুর ০১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন কে বিপুল ভোটের ব্যাবধানে নাজিরপুর উপজেলা থেকে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরবো- আলহাজ্ব মিজানুর রহমান দুলাল, আহবায়ক,নাজিরপুর উপজেলা বিএনপি।// SP TV // .P TV

14/01/2026

SP TELEVISION// // SP TV //নাজিরপুরে শ্রমিকদলের
উদ্যোগ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর -০১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।//

14/01/2026

SP TELEVISION// আমরা বাপ দাদার কোটায় রাজনীতি কেরতে আসিনি(মুন্না)//SP TV//হাইকোর্ট নির্দেশে মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেলেন পিরোজপুর-২ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থি মো. আনিসুর রহমান মুন্না। মঙ্গলবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutube.com%2F%40sptv-w6y%3Fsi%3D0PpRVCqKziiEXJ7O%26fbclid%3DIwZXh0bgNhZW0CMTAAYnJpZBExbVVhS1RMeVBpdzY3QkJYQXNydGMGYXBwX2lkDzUxNDc3MTU2OTIyODA2MQABHla4NxhddqF5WgZ_l9U5rJfMCOnn-HVBMwzqYB5BxmtCsPIiorMGtUmA4QOf_aem_Z1wC2WoQ-o2sq4qtoH4MSA&h=AT2e0g9hj-F5_65GG_f-EsiYLMT8Kv9S4lfcyU9v9rA_D_k225d-GD04YCGN2GhilGEbHFe-g2ElnYQA5foADeYFd9mWDypmvzdI35AucLEtnXP9aDcRxmaBkjEdiXoX0sk9KA

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
30/12/2025

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...

01/07/2025

S.P TELEVISION//চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন। ঘটনাটি ঘটেছে ভোলার তজুমদ্দিন থানা এলাকায়।
চাঁদার টাকা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥ চাঁদার টাকা না দেওয়ায় ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক স্বামীকে বেঁধে তার স্ত্রীকে সংঘবদ্ধ গণধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনের নেতৃত্বে। ভুক্তভোগী নারী জানান, ‘ভাই’ বলে কেঁদে কেঁদে আত্মরক্ষা চাইলেও থামেনি ধর্ষকেরা, পায়ে ধরে কান্নাকাটি করলেও ধর্ষকদের হাত থেকে রক্ষা হয়নি ভুক্তভোগী ওই নারীর। অভিযুক্ত ফরিদউদ্দিন উপজেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংগঠনিক পদটি নিশ্চিত করছেন উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন।

ভুক্তভোগী দম্পতির অভিযোগ থেকে জানা যায়, শনিবার (২৯শে জুন) রাতে স্বামীকে বাসায় ডেকে নেয় তার ছোট স্ত্রী, এসময় আগে থেকে ওৎ পেতে থাকা উপজেলা শ্রমিকদল নেতা ফরিদউদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিন ওই ভুক্তভোগীর স্বামীকে আটকিয়ে নির্যাতন করে চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তার বড় স্ত্রীকে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে বলা হয়।

পরবর্তীতে রবিবার সকালে বড় স্ত্রী ঘটনাস্থলে গেলে স্বামীকে ছাড়িয়ে নিতে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অসম্মতি জানালে ফের স্বামীকে এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

এসময় ওই ভুক্তভোগীর বক্তব্যে বলেন, আনুমানিক দুপুর ১২টার দিকে স্বামীকে অন্য যায়গায় আটকিয়ে তাকে সংঘবদ্ধ ফরিদউদ্দিন ও আলাউদ্দিন পালাক্রমে ধর্ষণ করেন। এসময় তাদেরকে বাবা ও ভাই ডেকে হাতে পায়ে ধরেও শেষ রক্ষা পায়নি ভুক্তভোগী এই নারী।

ধর্ষণ শেষে স্বামী স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্তরা। পরবর্তীতে রবিবার সন্ধ্যায় ধর্ষণের স্বীকার হওয়া নারী দুইবার আত্মহত্যার চেষ্টা করলে বাড়ির আশে পাশের লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় মুচিবাড়িরকোনা বাজারে এনে সবাইকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুরো ঘটনার বিবরণ জানালে রাতের দিকে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এবিষয়ে তজুমদ্দিন উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন জানান, তিনি তার ব্যক্তিগত কাজে উপজেলার বাহিরে রয়েছেন। তিনি ঘটনাটি শোনে বিভিন্নভাবে তথ্য নিচ্ছেন যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে অভিযুক্ত ফরিদউদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবেন। এছাড়াও তিনি জানান, ধর্ষকের কোন দল নেই তিনি যেই দলেরই হোক দেশের আইনানুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এই বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আজকে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

S.P TELEVISION//ইংরেজি শেখা অনেকের কাছেই একটি চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, বিশেষ করে যখন কথা বলার বিষয়টি আসে। ভয়, আত্মব...
30/06/2025

S.P TELEVISION//ইংরেজি শেখা অনেকের কাছেই একটি চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, বিশেষ করে যখন কথা বলার বিষয়টি আসে। ভয়, আত্মবিশ্বাসের অভাব কিংবা সঠিক গঠন না জানার কারণে অনেকেই পিছিয়ে পড়েন। কিন্তু আধুনিক প্রযুক্তির যুগে শেখার পদ্ধতি যেমন বদলেছে, তেমনি সহজও হয়েছে। ঠিক তেমনই, চ্যাটজিপিটি এখন এমন একটি শক্তিশালী টুল, যেটি আপনার ব্যক্তিগত ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করতে পারে — তা আপনি যে স্তরেই থাকুন না কেন। নিচে এমন ৪টি কার্যকর প্রম্পট দেওয়া হলো, যেগুলো ব্যবহার করে আপনি ধাপে ধাপে ইংরেজি কথা বলার দক্ষতা বাড়াতে পারবেন, তা সহজেই, বিনা সংকোচে ও নিজের মতো করে।

শব্দভাণ্ডার সমৃদ্ধ করুন
প্রম্পট ব্যবহার করুন: “Give me 5 new English words today with meanings and examples.”
এই অনুরোধটি চ্যাটজিপিটিকে বললে প্রতিদিন নতুন ৫টি ইংরেজি শব্দ, অর্থ ও ব্যবহারসহ উদাহরণ দেবে, যা বাস্তব জীবনের ভাষা শেখায় সহায়তা করবে।

বাক্য সংশোধনের সহায়তা নিন
প্রম্পট দিন: “I’ll write a paragraph—please improve it naturally.”
আপনার লেখা অনুচ্ছেদটি আরও প্রাকৃতিকভাবে সাজিয়ে দেবে চ্যাটজিপিটি। এতে করে আপনি বুঝতে পারবেন কোন ভুলটি কীভাবে সংশোধন করলে তা একজন নেটিভ স্পিকারের মতো শোনায়।

WH প্রশ্নের চর্চা করুন
প্রম্পট ব্যবহার করুন: “Ask me WH-questions (What, Where, Why…) one by one.”
এই ধরনের প্রশ্নোত্তর অনুশীলনের মাধ্যমে আপনি দ্রুত ও সঠিকভাবে উত্তর দিতে শিখবেন, যা আপনার শ্রবণ ও কথোপকথনের দক্ষতা বাড়াবে।

আত্মবিশ্বাস বাড়ান
প্রশ্ন করুন: “Motivate me to speak English without fear with 3 quick tips.”
এই অনুরোধের মাধ্যমে চ্যাটজিপিটি আপনার ভয় দূর করতে ৩টি দ্রুত ও কার্যকর টিপস দেবে, যা আপনাকে ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

ইংরেজি শেখার এই সহজ পদ্ধতিগুলো নিয়মিত ব্যবহার করলে আপনি প্রতিদিন উন্নতি করতে পারবেন — ভয় নয়, এবার আত্মবিশ্বাসের সঙ্গে বলুন ইংরেজিতে!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SP TV এসপি টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share