03/10/2026
আজ মাকে ভীষণ মনে পড়ছে… বুকের ভেতরটা কেমন যেন শূন্য শূন্য লাগছে। কিছু কিছু মানুষকে হারানোর পর বোঝা যায়, তাদের উপস্থিতিটা আমাদের জীবনে কতটা গভীর ছিল।
মা, তোমাকে একবার জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে—তোমাকে খুব ভালোবাসি, খুব মিস করি। পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই তোমার শূন্যতা পূরণ হওয়ার নয়।
আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। 🤲
মা, তুমি যেখানে আছো, শান্তিতে থেকো… তোমার সন্তান তোমাকে আজও প্রতিদিন মনে করে। ❤️🩹