24/09/2026
স্ত্রীর চাকরি করাটাকে গ্লোরিফাই করবেন না যদি আপনি তাকে ঘরের কাজে হেল্প করতে না পারেন।
আপনি যদি স্ত্রী জব করে, সে আপনার অনুপ্রেরণা এসব বলে সোশ্যাল মিডিয়াতে খুব ভালো হাজবেন্ড সাজেন কিন্তু বাসায় আসার পর আপনার স্ত্রীকে একা হাতে সংসারের সবকিছু ও করতে হয় তাহলে স্বামী হিসেবে আপনি চরম লুজার।
যে মেয়েরা একা সংসার সামলায়, তারা একাই দশ জনের কাজ করে। You can't imagine man!! একটা সংসার সামলানো কি পরিমাণ কঠিন কাজ। এরপর যদি একটা মেয়ে বাইরে কাজ করে এসে আবার সেই সংসারের প্লেটবাটি ধোয়া থেকে শুরু করে রান্নাবান্না, লন্ড্রী, আপনার বাবা মায়ের ফুল টাইম সেবা করা, আপনার সন্তানের সকল কাজ একাই করতে বাধ্য হয় তাহলে তার এই বাইরে কাজ করাটা গ্লোরিফাই করার কিছু নাই। এই suffering এর কোনো reward আপনি দিচ্ছেন না। আপনি হয়তো তাকে শুধু মিষ্টি মিষ্টি কথায় ভুলাচ্ছেন যেন সে সবকিছু একা করে করে নিজেকে মহান কিছু ভাবে। এদিকে লাভ হচ্ছে শুধু আপনার, যে একইসাথে চাকুরীজীবী নারীর স্বামী আবার স্ত্রী হাউজমেকার ও।
সেদিন একটা পোস্ট দেখলাম একজনের। তার ওয়াইফ ব্যাংকে জব করে। স্ত্রী সন্ধ্যায় ফিরে সবার জন্য নাস্তা বানিয়ে এরপর রাতে রান্না করতে যায়। রোজ সন্ধ্যায় মজাদার নাস্তা না হলে উনাদের চলেই না। তার ওয়াইফ অফিস করে এসেও সবার জন্য সবকিছু করে। এই নিয়ে লোকটা অনেক গর্ব করলো। নির্লজ্জ।
বাংলাদেশে সবসময়ই নারীদের অত্যধিক কাজ করার প্রবণতাকে গ্লোরিফাই করা হয়। খেটেখুটে আধমরা হয়ে না গেলে কেউ আদর্শ মা, বউ হয়না। মহিলাদের কাজের ফাকে একটু জিরানোর নাম দেয়া হয় "আরাম করা"।
আপনি স্ত্রীকে ঘরের কাজ হেল্প না করতে পারলে তাকে বাইরে কাজ করতে পাঠাবেন না। আবার স্ত্রী যদি আপনার স্ত্রী বাইরে চাকরি না করে , "শুধু" সংসার সামলায়, এই "শুধু" টাও কখনো বলবেন না। সংসার সামলানো ভীষণ রকম কঠিন কাজ। চাকরির চেয়েও বেশি কখনো কখনো। একটা মেয়ে একা সব করছে বলেই তাকে একাই করতে দিবেন এটা অন্যায়। আপনার যতই অফিস থাক, যে টাইপের জবই আপনি করেন না কেন, আপনার কাজ সবসময় তার কাজের চেয়ে একটু হলেও কমই থাকবে। বাসায় ফিরে একটু স্ত্রীকে সময় দিন, একসাথে চা খান, বসুন, গল্প করুন। তারপর রাতের রান্নাটায় তাকে হেল্প করুন। বা সে রান্নার সময় বাচ্চাকে রাখেন। যে কোনো একবেলার রান্নাটা তার জন্য ইজি করার চেষ্টা করেন। চার পাঁচ পদ প্রতিদিন না খেলেও তো হয়। সপ্তাহে একদিন রান্না থেকে ব্রেক দিন। অন্য কেউ রান্না করুন বা বাইরে থেকে খাবার এনে নিন। বাসায় বাবা মা ভাই বোন থাকলে সবার যার যার কাজ করতে বলুন। এট লিস্ট যতটুকু সম্ভব। বয়স্ক বাবা মা থাকলে উনাদের জন্য একজন হেল্পিং হ্যান্ড রাখুন। আপনার স্ত্রী নাহয় সেবা করলো কিন্তু সবকিছুর সবটা ভার তার উপর দেয়াটাও তো ঠিক না। সব সে করলে আপনার অবদান কি?