Nirob on the go

Nirob on the go ধ্বংস'প্রাপ্ত হৃদয়ে বনফুলের আলিঙ্গনে জেগেছিল আহত আত্মা🖤🌸

26/06/2026

❣️

26/05/2026

আমার কবরে কান্নায় লুটিয়ে পড়ো না,,
আমায় ভালোবাসো বলতে এসো না,
যতদিন বেঁচে আছি ততদিন যন্ত্রনা দাও
মরার পরে আর আমায়,,,,,,,, ..!


24/05/2026

মাঝে মাঝে মনে হয়, শহরের এই যান্ত্রিক কোলাহলে আমি বড় একা। চারদিকে এত মানুষ, এত আয়োজন, অথচ দিনশেষে আয়নার সামনে দাঁড়ালে এক অদ্ভুত শূন্যতা ঘিরে ধরে আমাকে।



লেখা~ইমতিয়াজ

01/05/2026

যত একা তত শান্তি,যত চুপ তত সুখ.....!

খুব মিস করছি সময়টা....
28/04/2026

খুব মিস করছি সময়টা....

26/04/2026

আমিও ভাবি চুপ থাকবো, কিন্তু পারিনা। অভিমান করে বসি, বলে ফেলি একশো টা দুঃখের কারণ। তুমি ধরে নাও তোমাকে নিয়ে অভিযোগ করছি।

তোমাকে বোঝাতে পারিনা, আমার তুমি ছাড়া কেউ নেই। কাউকে আমি নিজের ব্যাপারে বলতে চাইনা, বলতে স্বাচ্ছন্দ্যবোধ করিনা।

আমি চাই আমার সকল আর্তনাদ; চিনচিন বুক ব্যথার কথা, আমার হাসতে হাসতে গলা ভেঙে যাওয়ার কারণ সবটা শুধু তুমিই জানো। কথা বলা মানুষ বোবা হয়ে গেলে কেমন দেখায়?

হয়তো একদিন চুপ হয়ে যাবো; বলবোনা এমন কিছু যা তোমার মন খারাপ করে দেয়। তবে সেদিন প্রশ্ন করো না চুপ কেনো, নিজেকে হারিয়ে ফেলা মানুষ একবার চুপ হলে বোবা হয়ে যায়।

In words : Ashraf Ahmed

26/04/2026

ভালোবাসার অপরাধে যখন ফাঁ সির মঞ্চে দাঁড়িয়ে আছি কারাবন্দীর মতো। আমাকে জিজ্ঞেস করা হয়নি তোমার শেষ ইচ্ছা কী!

যদি জিজ্ঞেস করা হতো- আমি শেষ বারের মতো তোমাকে আরেকটু ভালোবাসতে চাইতাম। তোমার বিরুদ্ধে আমার যেসকল অভিযোগ নামক মামলা ছিলো সব তুলে নিতাম।

একটিবারও আর জিজ্ঞেস করতাম না; আমাকে ভালোবাসলে না কেনো? সকল লেনদেন মিটিয়ে বলতাম এবার তুমি মুক্ত। যেহেতু শেষ ইচ্ছে বলে কথা, তোমাকে দেখার তৃষ্ণা মিটিয়ে নিতাম।

বিশ্বাস করো; আমার অপরাধবোধ হয়, তোমাকে ভালোবেসেছি একারণে না। তোমাকে তোমার মনমতো ভালোবাসতে না পারার অপরাধ। এই শাস্তিটুকু আমার প্রাপ্য।

In words : Ashraf Ahmed

শহর ছেড়ে দূরে কোথাও চায়ের দেশে 🥰 #শ্রীমঙ্গ
26/04/2026

শহর ছেড়ে দূরে কোথাও চায়ের দেশে 🥰

#শ্রীমঙ্গ

Address

Mirpur 11
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nirob on the go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share