Sabbir's Journey

Sabbir's Journey Join me on a journey of stories, ideas & real-life experiences.

28/07/2026

কুড়িয়ে পাওয়া নাম্বার প্লেট যেভাবে মালিকের কাছে ফিরিয়ে দিলাম | Lost & Found Story | Sabbir's Journey

21/07/2026

হঠাৎ বৃষ্টি, চারদিকে দৌড়ঝাঁপ! | POV | Mohakhali Railgate

07/07/2026

Argentina vs Egypt

৩-২ গোলের নাটকীয় জয়, আনন্দে ফেটে পড়লেন আর্জেন্টাইন ভক্তরা!

ঢাকা থেকে উঠে যাচ্ছে অটোরিকশা!সরকার কি আসলেই এই অসাধ্য সাধন করতে পারবে?
23/06/2026

ঢাকা থেকে উঠে যাচ্ছে অটোরিকশা!
সরকার কি আসলেই এই অসাধ্য সাধন করতে পারবে?

খেলা শুরুর আগেই উৎসব শুরু। ঢাকার অলিতে গলিতে রাস্তা ব্লক করে চলছে আর্জেন্টিনার খেলা দেখার প্রস্তুতি।এখন দেখার বিষয়, খেল...
22/06/2026

খেলা শুরুর আগেই উৎসব শুরু। ঢাকার অলিতে গলিতে রাস্তা ব্লক করে চলছে আর্জেন্টিনার খেলা দেখার প্রস্তুতি।

এখন দেখার বিষয়, খেলা শেষে উল্লাস হবে নাকি সবাই চুপচাপ ঘরে ফিরবে!

৪.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, কেন্দ্র নরসিংদী
22/06/2026

৪.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, কেন্দ্র নরসিংদী

বৃষ্টি হলেই কিছু বাইকার ফ্লাইওভারের নিচে ভিড় জমাতে শুরু করে।রেইনকোট কেনার সামর্থ্য নেই, নাকি ইচ্ছা নেই?নাকি সচেতনতারই অ...
22/06/2026

বৃষ্টি হলেই কিছু বাইকার ফ্লাইওভারের নিচে ভিড় জমাতে শুরু করে।

রেইনকোট কেনার সামর্থ্য নেই, নাকি ইচ্ছা নেই?
নাকি সচেতনতারই অভাব?

কিছুদিন আগে রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত ২১ বছর বয়সী তরুণ সাজিদ চৌধুরী রাফ...
22/06/2026

কিছুদিন আগে রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত ২১ বছর বয়সী তরুণ সাজিদ চৌধুরী রাফির ঘটনাটি নিয়ে একটি পোস্ট করেছিলাম।

দুঃখজনকভাবে, ১৩ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ (২২ জুন, ২০২৬) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন।

প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও পরবর্তীতে এটি একটি ছিনতাইচক্রের হামলা বলে জানা যায়। এ ঘটনায় ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে র‍্যাব আটক করেছে।

আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ধারণ করার তাওফিক দেন। আমিন।

গতকাল রাতে একটি পোস্ট করেছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিপরীত পাশের সিগন্যাল থেকে একটি গাড়ির নাম্বার প্লেট কুড়িয়ে...
22/06/2026

গতকাল রাতে একটি পোস্ট করেছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিপরীত পাশের সিগন্যাল থেকে একটি গাড়ির নাম্বার প্লেট কুড়িয়ে পেয়েছিলাম এবং সেটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টায় ছিলাম।

আলহামদুলিল্লাহ! গাড়ির মালিকের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। তিনি শিগগিরই নাম্বার প্লেটটি সংগ্রহ করতে আসবেন।

আপনাদের জানিয়ে রাখতে চাই, একটি নাম্বার প্লেট হারিয়ে গেলে সেটি পুনরায় পেতে অনেক ঝামেলা ও ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। একজন বাইকার হিসেবে আমি বিষয়টি খুব ভালোভাবেই বুঝি। সে কারণেই রাস্তায় গাড়ি থামিয়ে নাম্বার প্লেটটি সংগ্রহ করি এবং প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিই।

সামান্য এই কাজটি করে একজন মানুষের দুশ্চিন্তা কিছুটা কমাতে পেরেছি, এটাই আমার কাছে বড় প্রাপ্তি।

সবাই নিজের এবং অন্যের প্রয়োজনে একটু এগিয়ে আসি।

আপডেট: গাড়ীর মালিকের সাথে কথা হয়েছেআজ ২২ জুন রাত ১২টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিপরীত পাশের সিগন্যাল...
21/06/2026

আপডেট: গাড়ীর মালিকের সাথে কথা হয়েছে

আজ ২২ জুন রাত ১২টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিপরীত পাশের সিগন্যালে একটি গাড়ির নাম্বার প্লেট রাস্তায় পড়ে থাকতে দেখি এবং সেটি সংগ্রহ করি।

গাড়ির নাম্বার: ঢাকা মেট্রো - ঝ ১১-১৫**

আমি চাই কোনো ঝামেলা ছাড়াই যত দ্রুত সম্ভব এটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে। যদি গাড়িটির মালিক এই পোষ্ট দেখে থাকেন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়া, মালিকের কাছে এটি পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় সম্পর্কে কারও কোনো পরামর্শ থাকলে জানালে উপকৃত হব।

মালিকানা যাচাই সাপেক্ষে নাম্বার প্লেটটি হস্তান্তর করা হবে।

যোগাযোগ: 01744239831 / Call or WhatsApp

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir's Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share