10/07/2025
রিভিউ (বাংলা) - Doctor Cha (2023)
🧑🏻⚕️"Doctor Cha" –প্রতিটি সাহসী নারীর গল্পের প্রতিচ্ছবি।
আজকের গল্পটা সেইসব নারীদের নিয়ে যারা উচ্চশিক্ষা গ্রহণ করে স্বপ্ন দেখে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু তারা তাদের সংসার সামলাতে গিয়ে স্বামী সন্তান সকলের take care করতে করতে নিজের স্বপ্নটা আর পূরণ করতে পারেন না। এত ত্যাগের পরেও যদি সে নারী জানতে পারে তার husband কোন পরকীয়াতে জড়িত এবং তার সন্তানেরাও তার প্রতি সন্তুষ্ট নয় তখন তার জীবনটি কেমন হতে পারে একবার ভাবুন তো।
***""তাদেরই অনুপ্রেরণা জাগায় এই ড্রামা "Doctor Cha" একটি বাস্তবিক অনুপ্রেরণামূলক কোরিয়ান ড্রামা, যা একজন গৃহিণী থেকে জীবনের অনেকটা সময় পার করে পুনরায় প্রস্তুতি গ্রহণ করে ডাক্তার হওয়ার দ্বিতীয় জীবনের লড়াই এবং আত্ম-আবিষ্কারের গল্প তুলে ধরে।**""
এটি কেবল যে আপনাকে বিনোদন দিবে তা নয়, বাস্তব জীবনের অনেক কঠিন প্রশ্ন ও সাহসিকতার প্রতিচ্ছবি তুলে ধরবে।।
এই শেখায় — নিজের জন্য বাঁচার স্বপ্ন দেখায় কখনো ভুল হয় না। আর বয়স কখনো বাধা হতে পারে না। বয়স বা দায়িত্ব স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না।
হাসি, কষ্ট আর আত্মসম্মানের মিশ্রণে ভরপুর এক জীবনের গল্প।