Tanvir Ahomed

Tanvir Ahomed আল্লাহ তায়ালা পরিশ্রমিকে পারিশ্রমিক ছাড়া ফিরিয়ে দেন না!

16/09/2026

বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র আছে ১৩৭ টা,আর এইসব বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ২৯,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ।
আর বাংলাদেশের চাহিদা একদিনে ১৫০০০-১৮০০০ মেগাওয়াট বিদ্যুৎ পর্যন্ত।
হিসাব অনুযায়ী তো বাংলাদেশে অতিরিক্ত বিদ্যুৎ থাকার কথা,কিন্তু তার পরেও কেনো বিদ্যুতের এত্ত সংকট?

বর্তমানে বিদ্যুতের সংকট এর সাথে সাথে বড় আরেকটা সমস্যা হচ্ছে বিদ্যুতের দাম।

কোথায় যাচ্ছে দেশের বিদ্যুৎ?
কেনো এত্ত দাম বিদ্যুতের?
এই সংকট কীভাবে কাটবে?
কারা দায় এই সংকটের জন্য?

এই সকল বিষয় নিয়েই তৈরি করেছি ভিডিও টি।
এই ভিডিও টি দেখার পর আশা করছি বিদ্যুৎ এর এই সমস্যা নিয়ে আপনার ধারনা পরিষ্কার হয়ে যাবে।

16/09/2026
03/09/2026

কুয়েতের ১টাকা = বাংলাদেশের ৪০০টাকা
শুধু মাত্র বাংলাদেশের টাকা না,ইউনিভার্সেল মুদ্রা ডলারের চেয়ে বেশী মূল্য কুয়েতি দিনারের।
১ দিনার = $৩.২৪ ডলার
আরও একটা মজার বিষয় হলো কুয়েতের আয়তন মাত্র ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার। মানে কুয়েতকে বাংলাদেশের সমান হতে হলে মোট ৮ টা কুয়েতকে একসাথে করতে হবে।
এতো ছোট একটা দেশের এত কম জনসংখ্যা, তার পরেও কীভাবে একটি দেশের মুদ্রার মূল্য এত টা বেশী?
কুয়েত একটা সময় এতটাই গরীব ছিলো যে তারা শুধু সমুদ্র থেকে মুক্তা আহরন করে জীবন যাপন করতো।আর এই কাজটা এতটাই রিস্কি ছিলো যে অনেকে সমুদ্রের তলদেশই মা'রা যেতো।
এই সকল বিষয় সহ বিস্তারিত আরও ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিও তে।

বিশ্বের সর্বোচ্চ ভাষার দেশ পাপুয়া নিউগিনি।ভাষার দিক দিয়ে অসাধারণ বৈচিত্র্যের দেশটির জনসংখ্যা মাত্র ৮৮ লাখ। এক কোটিরও কম ...
01/09/2026

বিশ্বের সর্বোচ্চ ভাষার দেশ পাপুয়া নিউগিনি।ভাষার দিক দিয়ে অসাধারণ বৈচিত্র্যের দেশটির জনসংখ্যা মাত্র ৮৮ লাখ। এক কোটিরও কম জনসংখ্যার এই দেশে প্রচলিত আছে ৮৬০টি ভাষা। এগুলো মূলত অস্ট্রোনেশীয় পরিবার ও পাপুয়ার নিজস্ব ভাষা। ইংরেজি ছাড়া আরো দুটি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিয়েছে পাপুয়া নিউ গিনি সরকার।

ওশেনিয়া মহাদেশের ছোট্ট একটি দেশ পাপুয়া নিউগিনি (Papua New Guinea)। দেশটির মূলমন্ত্র 'বৈচিত্র্যতার মধ্যে এক হওয়া'। ১৯৪৯ সালের ১ জুলাই দেশটি স্বাধীন হয় অস্ট্রেলিয়ার কাছ থেকে। পাপুয়া নিউগিনি আয়তন ৪ লাখ ৬২ হাজার ৮৪০ বর্গ কিলোমিটার। আয়তনে মোটামুটি বড় এই দেশটির জনসংখ্যা মাত্র ৮৮ লাখ। যার ৮০ ভাগই থাকেন গ্রামাঞ্চলে।

জনসংখ্যার দিক থেকে খুব বেশি বড় না হলেও, পাপুয়া নিউগিনির ভাষাগত বৈচিত্র্য খুবই সমৃদ্ধ। বিশ্বের সর্বোচ্চ ৮৬০টি ভাষা প্রচলিত আছে দেশটিতে, যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা এঙ্গা। কেন্দ্রবর্তী পাহাড়ি অঞ্চলে প্রায় দু'হাজার মানুষ এই ভাষায় কথা বলেন। এর পরে আছে মেলপা আর হুলি।

Thank You LM10 Will Miss You 💓
31/08/2026

Thank You LM10
Will Miss You 💓

২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই তিনি এই বার্তাটি লিখেছিলেন। তবে বাবার মৃ;ত্যু;র পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্...
31/08/2026

২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই তিনি এই বার্তাটি লিখেছিলেন। তবে বাবার মৃ;ত্যু;র পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি আরও দৃঢ় হন।

বিদায়ী বার্তায় গত ২০ বছরের সমর্থনের জন্য আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানান মেসি। পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারে রয়েছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০০৮ অলিম্পিক স্বর্ণপদকসহ একাধিক শিরোপা। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনালে হারের পরই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

বার্তার শেষে মেসি লেখেন, ‘ধন্যবাদ ঈশ্বর, আমাকে আর্জেন্টাইন করার জন্য। ভামোস আর্জেন্টিনা।’

আমরা কি কখনো ভেবে দেখেছি, প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কত হাজার তথ্যের মধ্য দিয়ে আমরা য...
31/08/2026

আমরা কি কখনো ভেবে দেখেছি, প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কত হাজার তথ্যের মধ্য দিয়ে আমরা যাই?
বর্তমান যুগে একজন মানুষ প্রতিদিন গড়ে ৬,০০০ থেকে ১০,০০০ বিজ্ঞাপনের মুখোমুখি হয়। ফেসবুকের নিউজফিড স্ক্রল করা, ইউটিউবের ভিডিওর মাঝে ভেসে ওঠা ক্লিপ, রাস্তার ধারের ডিজিটাল বিলবোর্ড, কিংবা ফোনের অনবরত টুংটাং নোটিফিকেশন—সব জায়গাতেই লুকিয়ে আছে কোনো না কোনো প্রচারণামূলক বার্তা। চারপাশের এই অবিরাম বিজ্ঞাপনের স্রোত আর তথ্যের বি'স্ফো'রণ আমাদের অজান্তেই আমাদের মস্তিষ্কের ওপর এক বিশাল চাপ তৈরি করছে, যা আমাদের স্বাভাবিক চিন্তাভাবনা এবং কোনো বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতাকে মা'রা'ত্মকভাবে বদলে দিচ্ছে।
এই ক্রমাগত মনোযোগ আকর্ষণের চেষ্টার সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতার ওপর। ২০০০ সালের দিকে যেখানে একজন মানুষের গড় মনোযোগের সময়কাল বা অ্যাটেনশন স্প্যান ছিল ১২ সেকেন্ড, তা প্রযুক্তির এই অতি-ব্যবহারের যুগে এসে নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ৮ সেকেন্ডে।
ভাবলে অবাক হতে হয়, এই সময়কাল একটি সাধারণ গোল্ডফিশের মনোযোগের চেয়েও কম, যার গড় অ্যাটেনশন স্প্যান সাধারণত ৯ সেকেন্ড ধরা হয়। যেকোনো একটা জিনিসে দীর্ঘক্ষণ মন দেওয়া এখন আমাদের জন্য এক প্রকার অসম্ভব যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। একটা বইয়ের পাতা পড়া, গভীর কোনো আলোচনায় মগ্ন থাকা কিংবা কোনো জরুরি কাজ একনাগাড়ে শেষ করা—সবকিছুতেই আমাদের মন বারবার চঞ্চল হয়ে উঠছে এবং প্রতি মুহূর্তে নতুন কোনো উদ্দীপনা বা বিজ্ঞাপনের চটকদার রঙের দিকে ছুটে যাচ্ছে।
এই পরিবর্তনটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, কাজের মান এবং পারস্পরিক সম্পর্কের গভীরতাকে মা'রা'ত্মকভাবে প্রভাবিত করছে। আমরা ক্রমশ গভীর চিন্তা করার ক্ষমতা হারিয়ে এক ধরণের সাময়িক এবং অগভীর অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ছি। এই ডিজিটাল কোলাহল এবং বিজ্ঞাপনের আ'গ্রা'সন থেকে নিজেদের মানসিক শান্তি ও মেধা রক্ষা করতে হলে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।
প্রতিদিনের স্ক্রিন টাইম বা প্রযুক্তির ব্যবহার কিছুটা হলেও সীমিত করা, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা এবং এই তথ্যের গোলকধাঁধা থেকে মাঝে মাঝে নিজেকে সম্পূর্ণ দূরে রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নয়তো এই হাজারো বিজ্ঞাপনের ভিড়ে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, অর্থাৎ নিজের মনের ওপর নিয়ন্ত্রণ ক্ষমতাটি পুরোপুরি হারিয়ে ফেলব।
আজই একটু ভেবে দেখুন, আপনার মনোযোগ ধরে রাখতেও কি আগের চেয়ে বেশি কষ্ট হচ্ছে?

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মড অ্যাবট মেডিকেল মিউজিয়ামে এই ঐতিহাসিক ও দুঃখজনক ঘটনার নমুনাটি সংরক্ষিত রয়েছে।
31/08/2026

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মড অ্যাবট মেডিকেল মিউজিয়ামে এই ঐতিহাসিক ও দুঃখজনক ঘটনার নমুনাটি সংরক্ষিত রয়েছে।

Address

Bananni
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Ahomed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share