Engr Noman International

Engr Noman International I am an Engineer of Electrical, B.Sc in EEE from IIUC, MIEB, ELB Certified Supervisor.

06/10/2026

এক দাপ্তরিক সফরে পাকিস্তানের ইসলামাবাদে এসেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

হুথিদের হামলা ও আঞ্চলিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় সামরিক প্রস্তুতি, সমন্বয় ও যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে অনতিবিলম্বে স...
06/10/2026

হুথিদের হামলা ও আঞ্চলিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় সামরিক প্রস্তুতি, সমন্বয় ও যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে অনতিবিলম্বে সৌদি আরবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মক্কা প্রতিরক্ষা জোট।

জোটের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার অংশ হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

06/10/2026


হুথিদের হামলার জবাবে ‘সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা’ সক্রিয় করতে সম্মত হয়েছে মক্কা জোট: সৌদি প্রতিরক্ষামন্ত্রী

বিশ্ব সমস্যার কোরানিক সমাধান। ইস্তাম্বুলে আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের উদ্বোধনী ভাষন দেন, মাওলান ড. মিজানুর রহমান আজহারী...
05/10/2026

বিশ্ব সমস্যার কোরানিক সমাধান। ইস্তাম্বুলে আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের উদ্বোধনী ভাষন দেন, মাওলান ড. মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের গর্ব।

04/10/2026

ইউক্রেনের রাজধানীকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ কিভনিচি সেতুতে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

📌 তুরস্ক ও ফ্রান্স স্বাক্ষর করল 'প্রতিরক্ষা সহযোগিতা রোডম্যাপ' ➡️ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও কৌশলগত আলোচনা আরও শক্...
04/10/2026

📌 তুরস্ক ও ফ্রান্স স্বাক্ষর করল 'প্রতিরক্ষা সহযোগিতা রোডম্যাপ'

➡️ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও কৌশলগত আলোচনা আরও শক্তিশালী করতে একটি 'প্রতিরক্ষা সহযোগিতা রোডম্যাপে’ স্বাক্ষর করেছে ন্যাটো জোটের দুই সদস্য তুরস্ক ও ফ্রান্স।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

➡️ তুরস্ক ও ফ্রান্স আশা করছে, এই উদ্যোগ দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন গতি দেবে এবং ভবিষ্যতে যৌথ সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

03/10/2026

পূর্ব স্পেনের আলবাসেত এলাকায় হচ্ছে ভয়াবহ বন্যা। সড়ক জনপথ, যানবাহন সব ভেসে যাচ্ছে বানের তোড়ে।

03/10/2026

📌 ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটিকে শাস্তি দেয়ায় যুক্তরাজ্য থেকে বিনিয়োগ প্রত্যাহারের হুমকি দিল আমিরাত

➡️ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির পেছনে আবুধাবির দীর্ঘদিনের বিপুল পুঁজি ও শেয়ার রয়েছে। প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের দায়ে
সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছে ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি।

এই সিদ্ধান্তে নাখোশ হয়ে যুক্তরাজ্যে ভবিষ্যতে শতকোটি পাউন্ডের সম্ভাব্য বিনিয়োগ প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

➡️ বিশেষ করে অক্সফোর্ড ও কেমব্রিজকে ঘিরে গড়ে তোলা প্রযুক্তি করিডোরে আবুধাবির অর্থায়ন বাতিলের ঝুঁকি তৈরি হয়েছে। ব্রিটিশ সরকার এই প্রকল্পে বেসরকারি খাত থেকে প্রায় ১ হাজার কোটি পাউন্ড বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে।

➡️ এ পরিস্থিতিতে তীব্র রাজনৈতিক চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। শুরুতে তিনি ক্লাবের আমিরাতি মালিকদের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, তারা ক্লাব বিক্রি করে দিলে তিনি "খুবই উদ্বিগ্ন" হবেন। তবে পরে ডাউনিং স্ট্রিট অবস্থান পরিষ্কার করে জানান, কোনো ফুটবল ক্লাবই আইনের ঊর্ধ্বে নয়।

➡️ আবুধাবির শেখ মনসুরের মালিকানাধীন ক্লাবটির বিরুদ্ধে আনা মোট ১১৫টি অভিযোগের মধ্যে ১টি বাদে বাকি ১১৪টিতেই তাদের দোষী সাব্যস্ত করেছে স্বাধীন কমিশন। তবে ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর পর্যায়ে আপিল করার ঘোষণা দিয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

03/10/2026

📌 যুক্তরাষ্ট্র থেকে নতুন F-16V যুদ্ধবিমানের প্রথম দুটি পেল তাইওয়ান।

➡️ ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্ডার করা ৬৬টি F-16V Block 70 যুদ্ধবিমানের মধ্যে প্রথম দুটি তাইওয়ানে পৌঁছেছে। কয়েক মাসের বিলম্বের পর বিমান দুটি সরবরাহ করা হলো, যার একটি কারণ ছিল সফটওয়্যার-সংক্রান্ত সমস্যা।

➡️ প্রায় ৮ বিলিয়ন ডলারের এই চুক্তি বাস্তবায়ন হলে তাইওয়ানের F-16 যুদ্ধবিমানের বহর ২০০টির বেশি হবে।

➡️ তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের শেষ হওয়ার আগেই আরও F-16V যুদ্ধবিমান দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র: Reuters

📌 দুই আরব দলকে নির্বাচনে লড়ার অনুমতি দিল ইসরায়েলি সুপ্রিম কোর্ট।➡️ ইসরায়েলের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CE...
03/10/2026

📌 দুই আরব দলকে নির্বাচনে লড়ার অনুমতি দিল ইসরায়েলি সুপ্রিম কোর্ট।

➡️ ইসরায়েলের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) সিদ্ধান্ত বাতিল করে দুটি আরব রাজনৈতিক জোটকে ২৭ অক্টোবরের নেসেট (সংসদ) নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে।

➡️ আদালত সর্বসম্মতভাবে ইউসুফ জাবারিনের নেতৃত্বাধীন Joint List এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন United Arab List (Ra’am)-কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে।

➡️ এর আগে কেন্দ্রীয় নির্বাচন কমিটি দুটি দলকেই নির্বাচনে অংশ নেওয়া থেকে অযোগ্য ঘোষণা করেছিল। পরে দলগুলো সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। যার ফলাফল হিসেবে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো।

সূত্র: Reuters

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr Noman International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share