Engr Parvej

Engr Parvej I am Engineer Parvej, a qualified civil engineer with hands-on experience in construction, project management, and real estate development. I’m al

I specialize in residential and commercial building projects, ensuring quality, safety, and timely delivery.

আজ আমার আদরের মেয়ে তাসফিয়ার  ২য় জন্মদিন! 🎂🎉💖দেখতে দেখতে আমাদের ছোট্ট রাজকন্যা আজ ২ বছরে পা দিল। 🥰তোমার ছোট্ট হাসি, দুষ্ট...
14/08/2026

আজ আমার আদরের মেয়ে তাসফিয়ার ২য় জন্মদিন! 🎂🎉💖

দেখতে দেখতে আমাদের ছোট্ট রাজকন্যা আজ ২ বছরে পা দিল। 🥰
তোমার ছোট্ট হাসি, দুষ্টুমি আর মায়াভরা মুখটাই আমাদের প্রতিদিনের সবচেয়ে বড় আনন্দ। ❤️

আল্লাহ তোমাকে নেক হায়াত, সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও ঈমানদার জীবন দান করুন। 🤲
তুমি যেন ভালো মানুষ হয়ে বড় হও, মানুষের মতো মানুষ হও—এই দোয়া করি সবসময়।

RBC Floor......এভাবে ইট সাজিয়ে ফ্লোর করাকে Reinforced Brick Concrete (RBC) Floor/Slab বলা হয়।এ পদ্ধতিতে ইটগুলোকে নির্দ...
14/08/2026

RBC Floor......

এভাবে ইট সাজিয়ে ফ্লোর করাকে Reinforced Brick Concrete (RBC) Floor/Slab বলা হয়।

এ পদ্ধতিতে ইটগুলোকে নির্দিষ্ট বিন্যাসে পরপর সাজিয়ে মাঝখানে ফাঁকা রাখা হয় এবং ইটের লেভেল থেকে কিছুটা উপরে রিইনফোর্সমেন্ট প্রদান করে পরবর্তীতে কংক্রিট ঢালাই করা হয়।

সঠিকভাবে নির্মাণ করা হলে এ ধরনের ফ্লোরে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। উল্লেখযোগ্য কয়েকটি হলো—

🔹 খরচ তুলনামূলক কম: RCC slab-এর তুলনায় কংক্রিট ও স্টিলের পরিমাণ কম লাগতে পারে।

🔹 Dead Load কমানো যায়: ইট filler হিসেবে ব্যবহৃত হওয়ায় solid RCC slab-এর তুলনায় slab-এর self-weight কম হতে পারে।

🔹 তাপ নিরোধক ক্ষমতা ভালো: ইট ব্যবহারের কারণে floor/roof-এর thermal insulation কিছুটা উন্নত হতে পারে।

🔹 সিমেন্ট ও aggregate-এর ব্যবহার কমে: একই thickness-এর solid RCC slab-এর তুলনায় concrete volume কমানো সম্ভব।

🔸 গুরুত্বপূর্ণ বিষয়গুলোঃ-

১। পাশাপাশি থাকা ইটের মধ্যে কমপক্ষে ২ ইঞ্চি ফাঁকা রাখতে হবে এবং ইটের frog mark উপরের দিকে রাখতে হবে।

২। Reinforcement-এর জালিকে proper spacer/block ব্যবহার করে ইটের লেভেল থেকে কমপক্ষে ১ ইঞ্চি উপরে রাখতে হবে।

৩। ঢালাইয়ের আগে ইটগুলো ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, যাতে শুকনো ইট fresh concrete-এর পানি দ্রুত শোষণ করে না ফেলে।

৪। সম্ভব হলে ঢালাইয়ের সময় concrete vi****or ব্যবহার করা উত্তম। Aggregate-এর আকার বেশি বড় হলে অথবা concrete mix অতিরিক্ত শুকনো হলে ইটের ফাঁকা অংশে concrete ঠিকমতো প্রবেশ করতে পারে না। ফলে void তৈরি হয়ে concrete দুর্বল ও ভঙ্গুর হয়ে যেতে পারে।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতাঃ-
RBC slab-কে RCC slab-এর সরাসরি বিকল্প হিসেবে বিবেচনা করা ঠিক নয়। Span, load, deflection, vibration, fire resistance, durability, seismic requirementsসহ প্রয়োজনীয় structural considerations বিবেচনা করে reinforcement, concrete thickness এবং brick arrangement structural design অনুযায়ী নির্ধারণ করতে হবে।

বিশেষ করে বড় span, heavy load বা গুরুত্বপূর্ণ ভবনের ক্ষেত্রে অবশ্যই প্রকৌশলীর structural design এবং প্রযোজ্য code/specification অনুসরণ করে কাজ করা উচিত।

12/08/2026

Working Update

"ইট-পাথরের ভবন নয়, আমি গড়ে তুলি মানুষের স্বপ্নের ঠিকানা। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে পরিকল্পনা করি, আর একজন রিয়েল এ...
28/07/2026

"ইট-পাথরের ভবন নয়, আমি গড়ে তুলি মানুষের স্বপ্নের ঠিকানা। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে পরিকল্পনা করি, আর একজন রিয়েল এস্টেট উদ্যোক্তা হিসেবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিই।" 🏢✨

18/07/2026

"আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আমাদের ব্রয়লার ৩য় প্রজেক্টের আধুনিক শেড নির্মাণের কাজ সম্পূর্ণ শেষ হলো। 🛠️🌾
​নতুন এই শেডটিতে বায়োসিকিউরিটি এবং উন্নত পরিবেশের কথা মাথায় রেখে বাঁশ ও টিনের সমন্বয়ে মাচা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের জন্য চারপাশ উন্মুক্ত রাখা হয়েছে এবং এর সাথে একটি চমৎকার জলাশয় রয়েছে, যা খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
​নতুন উদ্যমে, নতুন এক পথচলা! প্রজেক্টের সফলতার জন্য আপনাদের সবার কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী। 🤲❤️

14/07/2026

তেজগাঁও সিন্ডিকেট ভাঙতে হয় তেজগাঁও ডিম সমিতি মানিনা মানবোনা এই শ্লোগানে রাস্তায় প্রান্তিক খামারি কে কে একমত শেয়ার কমেন্ট করে যাবেন

07/07/2026

Be Careful!

মেটার ৮,০০০ জন কর্মী চাকরি হারানোর খবরটা জানলেন একটা ইমেইল থেকে। তাও আবার ভোর ৪টায়।

সবচেয়ে অবাক করার বিষয় কী জানেন?

মেটা কিন্তু কোনো সংকটে নেই। বরং গত কোয়ার্টারে তাদের আয় ৩৩% বেড়েছে, ২০২১ সালের পর সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি। তারপরও হাজার হাজার মানুষকে ছাঁটাই করা হলো, কারণ কোম্পানি AI-তে আরও বড় বিনিয়োগ করতে চায়।

একদিকে AI গবেষকদের জন্য কোটি কোটি ডলারের অফার, অন্যদিকে অনেক কর্মীর স্টক বেনিফিট কমিয়ে দেওয়া হচ্ছে।

আরও অদ্ভুত একটা বিষয় আছে।

কয়েক মাস আগে কর্মীদের ল্যাপটপে এমন সফটওয়্যার বসানো হয়েছিল, যা তাদের কাজ, ক্লিক, টাইপিং, সবকিছু পর্যবেক্ষণ করত। উদ্দেশ্য ছিল AI-কে শেখানো, কীভাবে অফিসের কাজ করতে হয়। অর্থাৎ, অনেকেই না জেনেই সেই AI-কে ট্রেনিং দিয়েছেন, যে AI একদিন তাদের কাজটাই করতে পারে।

২০২২ সালের পর থেকে মেটায় ৩৩ হাজারেরও বেশি মানুষ চাকরি হারিয়েছেন। আর শুধু এ বছরই, টেক ইন্ডাস্ট্রিতে প্রথম পাঁচ মাসে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ চাকরি হারিয়েছেন।

এটা শুধু মেটার গল্প না।

বাস্তবতা হলো, পৃথিবীর সবচেয়ে সফল কোম্পানিতেও চাকরির কোনো গ্যারান্টি নেই। আপনার বেতন যতই হোক, অফিস যতই ভালো হোক, একদিন একটা সিদ্ধান্ত, একটা এক্সেল শিট বা একটা ইমেইল সবকিছু বদলে দিতে পারে।

চাকরি খারাপ, এ কথা বলছি না।

কিন্তু শুধু চাকরির ওপর নির্ভর করে থাকা ঝুঁকিপূর্ণ।

তাই চেষ্টা করুন এমন একটা দক্ষতা গড়ে তুলতে, যার জন্য মানুষ আপনাকে সরাসরি টাকা দিতে রাজি হবে। একটা ছোট সাইড ইনকাম তৈরি করুন। ছোট একটা ব্যবসা শুরু করুন। খুব বড় কিছু হতে হবে না।

শুধু একটা জিনিস নিশ্চিত করুন | ওটা যেন আপনার নিজের হয়।

কারণ ভোর ৪টার একটা ইমেইল যেন কখনোই আপনার ১০০% আয় কেড়ে নিতে না পারে।

01/07/2026

Address

H#205, Raod # 10/A, Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr Parvej posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share