Roza's random clicks

Roza's random clicks Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Roza's random clicks, Digital creator, Dhaka.

Assalamualaikum❣️
wellcome to my page
This is my little world, where I share
Easy and delicious cooking👩‍🍳
moment's of my daily life🏡 & sometimes a wandering story🌎

04/10/2026
01/09/2026

টক্সিক মানুষের সঙ্গে নো কন্টাক্ট কেন জরুরি?

কারণ তারা বদলায় না, শুধু কৌশল বদলায়। আপনার দরজা খোলা থাকলে তারা বারবার ফিরে আসে।

যে সকল আত্মীয়-স্বজন নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে তাদের সাথে সম্পর্কচ্ছেদ করা বৈধ কি?▬▬▬▬●◈●▬▬▬▬উত্তর:যাদের সাথে সম্পর্...
15/08/2026

যে সকল আত্মীয়-স্বজন নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে তাদের সাথে সম্পর্কচ্ছেদ করা বৈধ কি?

▬▬▬▬●◈●▬▬▬▬

উত্তর:

যাদের সাথে সম্পর্ক রাখলে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষয়-ক্ষতি থেকে বাঁচার স্বার্থে সম্পর্কচ্ছেদ করা বা কথাবার্তা ও যোগাযোগ বন্ধ করা জায়েয রয়েছে তারা রক্ত সম্পর্কীয় বা একান্ত নিকটাত্মীয় হলেও। সমাজের কিছু মানুষ অন্যের ক্ষতি করতে বা মানুষকে কষ্ট দিতে সিদ্ধহস্ত। তাই অন্যরা সাধ্যমত তাদের থেকে দূরে থাকতে চেষ্টা করে। এমন মানুষ আল্লাহ তা‘আলার নিকট সর্ব নিকৃষ্ট। মানুষের ক্ষয়-ক্ষতি থেকে বাঁচার স্বার্থে অথবা কারো কথাবার্তা ও আচার-আচরণ খারাপ হলে তাদের থেকে দূরে থাকার অনুমতি পাওয়া যায় নিম্নোক্ত হাদীস সমূহ থেকে:

◼ ১) ‘আয়িশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّ شَرَّ النَّاسِ عِنْدَ اللهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ مَنْ تَرَكَهُ النَّاسُ اتِّقَاءَ شَرِّهِ

‘‘নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ্ তা‘আলার নিকট সর্ব নিকৃষ্ট ব্যক্তি সে যাকে অন্যরা পরিত্যাগ করে তার অনিষ্ট থেকে বাঁচার জন্যে’’। (বুখারী ৬০৩২; মুসলিম ২৫৯১)

◼ ২) রাসূল (ﷺ) বলেছেন,

إِنَّ شَرَّ النَّاسِ مَنْزِلَةً عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ مَنْ وَدَعَهُ أَوْ تَرَكَهُ
النَّاسُ اتِّقَاءَ فُحْشِهِ

“কিয়ামতের দিনে আল্লাহর কাছে ঐ ব্যক্তি নিকৃষ্ট স্তরের বলে গণ্য হবে যাকে লোকজন তার দুর্ব্যবহারের জন্য পরিত্যাগ
করে।” (মুসলিম: ৬৪৯০; বুখারী: ৬০৩২; আবূ দাউদ; ৪৭৯১)।

◼ ৩) রাসূল (ﷺ) বলেছেন,

إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ ـ أَوْ وَدَعَهُ النَّاسُ ـ اتِّقَاءَ فُحْشِهِ

“নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট লোক সে-ই যার অশালীনতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তার সংশ্রব ত্যাগ করে।” (বুখারী: ৬০৫৪)।

আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের অসাধু, ক্ষতিকর ও খারাপ মানুষের ক্ষয়-ক্ষতি থেকে হেফাজত করুন। আমীন।
আল্লাহু আলাম।

➖➖➖➖➖➖

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (মাদানি)
জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

12/08/2026

আলহামদুল্লাহ মাশাআল্লাহ💖🥀

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roza's random clicks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share