BARTA HAT

BARTA HAT BARTA HAT - আপনার বিশ্বস্ত অনলাইন সংবাদ মাধ্যম। দেশ-বিদেশের সব তাজা খবর, বিশ্লেষণ, ও আরো অনেক কিছু।
(1)

ব্রেকিং নিউজমহিলা মাদ্রাসার শিক্ষার্থীকে বহিষ্কার,মাদ্রাসার অভ্যন্তরে মোবাইল ফোন ব্যবহার ও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম...
18/08/2026

ব্রেকিং নিউজ
মহিলা মাদ্রাসার শিক্ষার্থীকে বহিষ্কার,

মাদ্রাসার অভ্যন্তরে মোবাইল ফোন ব্যবহার ও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের অভিযোগে দারুল ইহসান মহিলা মাদ্রাসার দাওরা হাদিস বিভাগের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের কঠোর বার্তা:
মাদ্রাসার শৃঙ্খলা ও নীতিমালা ভঙ্গ করে এমন কর্মকাণ্ড ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মাদ্রাসা কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি।

মুক্তাগাছায় সাংগঠনিক গতি ফেরাতে ছাত্র জমিয়তের সভামুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিসাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা ও ভ...
30/07/2026

মুক্তাগাছায় সাংগঠনিক গতি ফেরাতে ছাত্র জমিয়তের সভা
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে সভা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, মুক্তাগাছা উপজেলা শাখা।
সভায় সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মুক্তাগাছা উপজেলার শীর্ষ স্থানীয় ছাত্রনেতারা এতে অংশ নেন।
অনুষ্ঠানে মুক্তাগাছায় সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। নেতারা তৃণমূল পর্যায়ে ছাত্র জমিয়তকে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দীর্ঘ আলোচনা শেষে সংগঠনকে মাঠে আরও সক্রিয় রাখতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা শাখার নেতারা জানান, ঐক্য, শৃঙ্খলা ও আদর্শকে পাথেয় করে আগামী দিনে মুক্তাগাছায় সংগঠনটি আরও সুসংগঠিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

আবেগ না শরীয়ত—পীরজাদা হানজালার প্রতি প্রশ্ন ছুড়লেন আহমাদ বিন নাসিরঢাকা | নিজস্ব প্রতিবেদকশিয়াদের (ইমামিয়াহ) জানাযায়...
01/07/2026

আবেগ না শরীয়ত—পীরজাদা হানজালার প্রতি প্রশ্ন ছুড়লেন আহমাদ বিন নাসির

ঢাকা | নিজস্ব প্রতিবেদক

শিয়াদের (ইমামিয়াহ) জানাযায় অংশগ্রহণের বিষয়টি নিয়ে পীরজাদা হানজালার প্রতি প্রকাশ্যে প্রশ্ন ছুড়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি আহমাদ বিন নাসির।

নিজের বক্তব্যে তিনি বলেন,

> "শিয়াদের (ইমামিয়াহ) জানাযায় অংশগ্রহণ করা জায়েজ নয়। এক্ষেত্রে আপনি কাকে প্রাধান্য দিবেন—আবেগ, নাকি শরীয়ত?"

তিনি বিষয়টিতে পীরজাদা হানজালার সুস্পষ্ট অবস্থান জানার আহ্বান জানান।

জামায়াত” একজন ব্যক্তির নাম নাকি একটি দলের নাম?জামায়াত” যদি ব্যক্তির নাম হয়ে থাকে, তাহলে জামায়াতের লুঙ্গি খুলে ফেলবো” কথা...
28/06/2026

জামায়াত” একজন ব্যক্তির নাম নাকি একটি দলের নাম?
জামায়াত” যদি ব্যক্তির নাম হয়ে থাকে, তাহলে জামায়াতের লুঙ্গি খুলে ফেলবো” কথাটি অবশ্যই শিষ্টাচার বহির্ভূত। কেননা এক্ষেত্রে একজন ব্যক্তিকে উ*ল*ঙ্গ করার কথা বলা হচ্ছে।
আর জামায়াত” যদি কোন দলের নাম হয়ে থাকে, তাহলে জামায়াতের লুঙ্গি খুলে ফেলবো” কথাটি মোটেও শিষ্টাচার বহির্ভূত নয়। বরং এটি রূপক অর্থবোধক। কেননা কোন দলের লুঙ্গি খুলে ফেলার অর্থ” তাকে উ*ল*ঙ্গ করা নয়। তার বাস্তবতা প্রকাশ করে দেওয়াকে বুঝায়।
সমালোচনা হোক যৌক্তিক ও গঠনমূলক। জাহেলের মতো নয়।
আহমেদ বিন নাসির
সিনিয়র সহ-সভাপতি ঢাকা মহানগর পূর্ব ছাত্র জমিয়ত বাংলাদেশ।

🔴 “অসম ও গোলামির চুক্তি” আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের✊ পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাত...
12/05/2026

🔴 “অসম ও গোলামির চুক্তি” আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের

✊ পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ১৫ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

📢 “বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত” — জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

⚠️ গোপনে চুক্তি স্বাক্ষর ও শূকরজাত খাদ্যপণ্য আমদানির সুযোগ রাখার অভিযোগ

🕌 সংবিধানে “বিসমিল্লাহির রহমানির রাহীম” ও “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুনর্বহালের দাবি

09/05/2026
🛑 নড়াইলে জমিয়ত নেতা মাওলানা সীরাজুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলাইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।জমিয়তে উলামায়ে...
08/05/2026

🛑 নড়াইলে জমিয়ত নেতা মাওলানা সীরাজুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নড়াইল জেলা শাখার “জয়েন্ট সেক্রেটারি” ও লোহাগাড়া থানা শাখার “সেক্রেটারি”, তিন তিনবারের জনগণের নির্বাচিত সফল মেম্বার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমিয়ত মনোনীত ১০ নং কোটাকোল ইউনিয়নের “চেয়ারম্যান পদপ্রার্থী” হযরত মাওলানা সীরাজুল ইসলাম সাহেবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রতিপক্ষের দুর্বৃত্ত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহল। দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। পাশাপাশি দেশে সর্বস্তরের মানুষের জানমালের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্যও দোয়া চাওয়া হয়েছে।

একইসাথে হামলাকারী দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

26/04/2026

গুপ্ত রাজনীতি করে ছাত্রসমাজকে বিভ্রান্ত করা হচ্ছে: রিদওয়ান মাযহারী| BARTA HAT

তনু হত্যাকাণ্ড: ১২ বছর পর ন্যায়বিচারের পথে বাংলাদেশ; তিন আসামি গ্রেপ্তার ও স্বীকারোক্তি​নিজস্ব প্রতিবেদক | ঢাকা​দীর্ঘ এক...
23/04/2026

তনু হত্যাকাণ্ড: ১২ বছর পর ন্যায়বিচারের পথে বাংলাদেশ; তিন আসামি গ্রেপ্তার ও স্বীকারোক্তি
​নিজস্ব প্রতিবেদক | ঢাকা
​দীর্ঘ এক যুগের প্রতীক্ষা আর ধামাচাপা পড়ে থাকা বিচারহীনতার আড়াল ভেঙে অবশেষে আলোর মুখ দেখছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার। বিগত সরকারের আমলে ১৭ বছর ধরে ঝুলে থাকা অসংখ্য অমীমাংসিত মামলার ভিড়ে তনু হত্যাকাণ্ড ছিল অন্যতম, যা বর্তমান সরকারের কঠোর নির্দেশনায় পুনরায় প্রাণ ফিরে পেয়েছে।
​ঘটনার নৃশংসতা ও আলামত নষ্টের অপচেষ্টা
২০১৬ সালের সেই কালভার্টের পাশে পাওয়া তনুর নিথর দেহের ময়নাতদন্তে উঠে এসেছিল এক ভয়াবহ পৈশাচিকতার চিত্র। অপরাধীরা ডিএনএ পরীক্ষায় শু"-ক্রা"-ণুর আলামত নষ্ট করতে তনুর শরীরের ভেতরে মরিচের গুঁড়া পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল। তৎকালীন সময়ে আলামত নিয়ে নানা টালবাহানা ও মরদেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের পর রিপোর্ট দেওয়া হয়েছিল যে আলামত মেলেনি। জনমনে ক্ষোভ ছিল যে, প্রকৃত খুনিদের বাঁচাতে তৎকালীন প্রশাসন ও ফরেনসিক রিপোর্টে কারচুপি করা হয়েছিল।
​রাজনৈতিক পটপরিবর্তন ও দ্রুত পদক্ষেপ
১২ বছর পর সরকার পরিবর্তনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করেই তনু হত্যাকাণ্ডের ফাইল পুনরায় খোলার নির্দেশ দেন। সরাসরি তনুর ধ'র্ষ'ণের আলামত আবারো সূক্ষ্মভাবে পরীক্ষা করার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে যে বিচার প্রক্রিয়াকে ‘অজ্ঞাত কারণে’ থামিয়ে রাখা হয়েছিল, তা মাত্র কয়েক দিনের ব্যবধানে গতি পায়।
​আসামিদের গ্রেপ্তার ও স্বীকারোক্তি
সরকারের কড়া নির্দেশের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারাই সেই রাতে তনুকে ধ'র্ষ'ণ ও হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। দীর্ঘ এক যুগ ধরে যে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়িয়েছে, আজ তারা খাঁচার ভেতর।
​বিগত সরকারের ব্যর্থতা ও বর্তমান প্রত্যাশা
তনুর পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে জানানো হয়, হাসিনা সরকারের আমলে ১২ বছরেও এই বিচার সম্পন্ন হয়নি। গত ১৭ বছরে এরকম হাজারো তনুর বিচার আড়ালে পড়ে গিয়েছিল। সচেতন মহল মনে করছেন, এই একটি মামলার বিচার ত্বরান্বিত হওয়ার মাধ্যমে দেশের বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটবে এবং সকল নির্যাতিতার পরিবার ন্যায়বিচার পাবে।
​তনুর মা কান্নাসিক্ত কণ্ঠে বলেন, "১২ বছর ধরে শুধু চোখের জল ফেলেছি। আজ খুনিরা ধরা পড়েছে, এখন শুধু তাদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষা করছি।"

বাগরাম কারাগার থেকে ড. আফিয়া সিদ্দিকীর চিঠি ঘিরে আলোচনাআন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের নাগরিক ও স্নায়ুবিজ্ঞানী Aafia Siddi...
23/04/2026

বাগরাম কারাগার থেকে ড. আফিয়া সিদ্দিকীর চিঠি ঘিরে আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের নাগরিক ও স্নায়ুবিজ্ঞানী Aafia Siddiqui-এর নামে প্রচারিত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চিঠিটি আফগানিস্তানের কথিত বাগরাম কারাগার থেকে লেখা বলে দাবি করা হচ্ছে।
চিঠিতে লেখিকা নিজেকে Massachusetts Institute of Technology (MIT)-এর শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি তিন সন্তানের মা এবং দীর্ঘদিন ধরে তাদের কোনো খোঁজ জানেন না। সেখানে তিনি অভিযোগ করেন, পাকিস্তান থেকে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে তার ওপর নির্যাতন চালানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, তিনি বর্তমানে কারাগারে বন্দী জীবনযাপন করছেন এবং শারীরিকভাবে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তার একটি কিডনি অপসারণ করা হয়েছে এবং তিনি চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত বলে দাবি করা হয়।
এছাড়া, মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে আবেগঘন বক্তব্যে তিনি বলেন, তার প্রতি অবিচার হলেও আন্তর্জাতিক মহলে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। চিঠিতে ঐতিহাসিক ব্যক্তিত্ব Umar ibn al-Khattab-এর একটি উদ্ধৃতিও উল্লেখ করা হয়েছে।
তবে উল্লেখ্য, এই চিঠির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে Aafia Siddiqui-এর মামলাটি নিয়ে অতীতে প্রতিবেদন প্রকাশিত হলেও, সাম্প্রতিক এই চিঠি নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন সংবেদনশীল বিষয় যাচাই-বাছাই ছাড়া প্রচার করলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when BARTA HAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share