Projonmo24

Projonmo24 সত্যের সাথে আমরা "সত্যের সাথে আমরা"

14/07/2026
14/07/2026

মেসির জার্সিতে ১৩ ‘চারপেয়ে সমর্থক’, বুয়েনস আইরেসে নেটদুনিয়ার নতুন তারকা ‘লা পেরোনেতা’।

14/07/2026

মেসির জার্সিতে ১৩ ‘চারপেয়ে সমর্থক’, বুয়েনস আইরেসে নেটদুনিয়ার নতুন তারকা ‘লা পেরোনেতা’।

সরায়েলের কট্টর সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় আকস্মিক অসুস্থতার পর তার ম...
14/07/2026

সরায়েলের কট্টর সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় আকস্মিক অসুস্থতার পর তার মৃত্যু হয়।

রোববার (১২ জুলাই) ভোরে এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তার দপ্তরের যোগাযোগ পরিচালক।

পুলিশ স্ক্যানার অডিও তথ্যের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, শনিবার রাতে গ্রাহামের ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ’ হওয়ার একটি খবর তার বাড়ি থেকে আসে। খবরের পর পর প্যারামেডিকরা তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়।

পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছোড়া মোবাইল ফোনের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশার বলাঙ্গির জেলায়...
14/07/2026

পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছোড়া মোবাইল ফোনের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশার বলাঙ্গির জেলায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (১২ জুলাই) নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী মোবাইল ফোন ছুড়ে মারেন। সেটি স্বামীর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে দ্রুত বলাঙ্গির জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন।

তবে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে আবারও জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। হাসপাতালে তার মৃত্যু হয়।

ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ু রাজ্যে ঈদুল আজহায় বা অন্য যেকোনো দিন গরু কিংবা বাছুর জবাই করার ওপর মাদ্রাজ হাইকোর্টের দেও...
13/07/2026

ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ু রাজ্যে ঈদুল আজহায় বা অন্য যেকোনো দিন গরু কিংবা বাছুর জবাই করার ওপর মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছে। ভারতের সর্বোচ্চ আদালত সোমবার (১৩ জুলাই) এই রায় দিয়ে স্পষ্ট করেছে যে হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশটিতে একটি বড় ধরনের ‘সংশোধন’ প্রয়োজন রয়েছে।

অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ুর বর্তমান তামিলগা ভেট্রি কাজাগাম বা টিভিকে সরকার হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার পর এই বড় আইনি জয় পেল।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য ২০২৬ সালেও স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের...
13/07/2026

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য ২০২৬ সালেও স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তালিকায় থাকা দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসা কিংবা অন্যান্য স্বল্পমেয়াদি কাজে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন।

তবে তালিকায় নেই বাংলাদেশ। ফলে বাংলাদেশের নাগরিকদের জার্মানিতে ভ্রমণের জন্য আগের মতোই প্রযোজ্য ভিসা নিতে হবে।

দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে যে তরুণদের আন্দোলন নেপালের ক্ষমতার সমীকরণ বদলে দিয়েছিল, এবার সেই তরুণ প...
13/07/2026

দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে যে তরুণদের আন্দোলন নেপালের ক্ষমতার সমীকরণ বদলে দিয়েছিল, এবার সেই তরুণ প্রজন্মেরই প্রতিবাদের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

সরকার পরিবর্তনের পর নেপালের মানুষের প্রত্যাশা ছিল—নতুন নেতৃত্বের অধীনে দুর্নীতি কমবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং দেশের অর্থনীতি নতুন গতি পাবে। কিন্তু ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হওয়ার আগেই শাহ সরকারের বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছে দেশটির জেন-জি প্রজন্ম।

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কাঠমান্ডুতে চলমান আন্দোলনের মধ্যে গত তিন দিনে তিন যুবক আত্মাহুতির চেষ্টা করেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আরেকজন গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বার ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হ...
13/07/2026

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বার ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। নিহতদের মধ্যে ১৮ জন নারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে চাতুচাক এলাকার ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের বিনোদনকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ভবনটির বড় অংশ পুড়ে যায়।

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছেন এক গৃহবধূ। তার ব্যাংক হিসাবে দেখা গেল মোট ৭৫৯ কোটি ৬৯ লাখ ...
13/07/2026

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছেন এক গৃহবধূ। তার ব্যাংক হিসাবে দেখা গেল মোট ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা। এই বিপুল অর্থ দেখে রীতিমতো হতবাক হয়ে যান তিনি।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বিলবোড়াকোপরা গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে। ওই গৃহবধূর নাম সেরিফা খাতুন।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি ব্যাংকের কোনো প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভারের সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শনের ঘটনা হতে পারে। তবে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। ঠিক কী কারণে সাধারণ এক নারীর অ্যাকাউন্টে এত অর্থ দেখা গেল, তা খতিয়ে দেখছে পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা।

Address

Road No 4 F Block House No 12 Banani Dhaka
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Projonmo24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Projonmo24:

Shortcuts

Share