Anti-Rumor Monitoring Cell

Anti-Rumor Monitoring Cell Monitoring social media and public discourse for false or misleading information

26/06/2025

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এতে আপত্তি জানিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কেয়ারটেকার ব্যবস্থা বহাল থাকতে হবে। যেখানে স্বাধীন নির্বাচন কমিশন নিশ্চিত হবে, ...
26/06/2025

নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কেয়ারটেকার ব্যবস্থা বহাল থাকতে হবে। যেখানে স্বাধীন নির্বাচন কমিশন নিশ্চিত হবে, কেন না স্বৈরাচার সরকার প্রতিষ্ঠায় সেটাই হবে বাধা।

দু’জনকে হত্যা করার অপারেশনের টাকা দান করে দেন র‌্যাব কর্মকর্তা
25/06/2025

দু’জনকে হত্যা করার অপারেশনের টাকা দান করে দেন র‌্যাব কর্মকর্তা

মবজাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে।...
25/06/2025

মবজাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে।

তারেক রহমান
২৫ জুন ২০২৫

মব জাস্টিসের নামে কোন ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভ...
24/06/2025

মব জাস্টিসের নামে কোন ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পুরো...
24/06/2025

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পুরো জুলাই মাস ধরে আন্দোলন হয়। ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে জুলাই গণ-অভ্যুত্থান বা জুলাই বিপ্লব বলা হয়। এই জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী (মাঝে বিরতি দিয়ে) অনুষ্ঠান করবে সরকার।

হবিগঞ্জ জেলায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটি নিয়ে দলে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নতুন...
24/06/2025

হবিগঞ্জ জেলায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটি নিয়ে দলে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নতুন কমিটিতে স্থান পেয়েছেন একাধিক মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্তমান বা সাবেক নেতাকর্মী। এতে এনসিপির লক্ষ্য ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।
গত ১৫ জুন এ কমিটি প্রকাশ করা হয়।

বক্তৃতার মঞ্চে অনেক আগেই চলে গেছি। আমার জগতটা এখানে রাজনীতিতে। আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে ছিলাম না। খেলাধুলা ও ক...
20/06/2025

বক্তৃতার মঞ্চে অনেক আগেই চলে গেছি। আমার জগতটা এখানে রাজনীতিতে। আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে ছিলাম না। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিত।

তিনি বলেন, গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে। দল মত নির্বিশেষে দেশ ও ক্রিকেটকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। শুক্রবার ( ২০ জুন ) বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর -

ফ্যাসিবাদী, পলাতক আওয়ামীলীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকেরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।-রুহুল কবির রিজভী আহমে...
20/06/2025

ফ্যাসিবাদী, পলাতক আওয়ামীলীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকেরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।
-রুহুল কবির রিজভী আহমেদ

20/06/2025

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভের বরাত দিয়ে রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। -রয়টার্স

জাতীয় নাগরিক পার্টির ৬ষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র বিষয়ক গৃহীত সিদ্ধান্ত সমূহ -১. জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র কেন্দ্রীয় ...
20/06/2025

জাতীয় নাগরিক পার্টির ৬ষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র বিষয়ক গৃহীত সিদ্ধান্ত সমূহ -
১. জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র কেন্দ্রীয় কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সারাদেশের কাউন্সিলদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। একজন সদস্য জীবনে সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন এবং সর্বোচ্চ দুইবার সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন।
২. সভাপতি ও সাধারণ সম্পাদক ‘রাজনৈতিক পরিষদ’-এর নিকট দায়বদ্ধ থাকবে।
৩. জাতীয় নাগরিক পার্টি’র একটি ‘রাজনৈতিক পরিষদ’ থাকবে। ‘রাজনৈতিক পরিষদ’ ন্যাশনাল কাউন্সিলের ভোটে নির্বাচিত হবে। ‘রাজনৈতিক পরিষদ’ সর্বনিম্ন এগারো (১১) জন থেকে সর্বোচ্চ পনেরো (১৫) জন সদস্য বিশিষ্ট হবে। ১১ জন সদস্য ‘ন্যাশনাল কাউন্সিল’ এর ভোটে নির্বাচিত হবেন; তন্মধ্যে নূন্যতম তিনজন নারী সদস্য থাকতে হবে। পদাধিকারবলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পর্ষদের অন্তর্ভূক্ত হবেন। এই পর্ষদের বাকি দুইজন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বারা মনোনীত হবেন।
৪. জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র একটি ‘ন্যাশনাল কাউন্সিল’ থাকবে। এই ফোরাম ‘রাজনৈতিক পরিষদ’ নির্বাচন, সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন এবং জরুরি সময়ে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব পালন করবেন। ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় কমিটি, অঙ্গসংগঠনের নির্বাহী কমিটি, জেলা পদমর্যাদার কমিটি থেকে ৫ জন এবং উপজেলা পদমর্যাদার কমিটি থেকে ২ জন সদস্যদের সমন্বয়ে গঠিত হবে।
৫. জাতীয় নাগরিক পার্টির একটি কেন্দ্রীয় কমিটি থাকবে। যা দলের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলী, অন্যান্য প্রয়োজনীয় সংখ্যক সাধারণ সদস্য এবং ক্ষেত্রবিশেষ জেলা সভাপতির সমন্বয়ে গঠিত হবে। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন (০৩) বছর। মেয়াদের শেষ নব্বই (৯০) দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হবে।
৬. দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন দাখিল করার ব্যাপারে আজকের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
৭. দলের নিবন্ধন সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনের সাথে সামগ্রিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম-সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাকে আজকের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব প্রদান করা হয়।
৮. আজকের সভায় উপরোক্ত সংশোধনীসমূহ সহ জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র ‘খসড়া গঠনতন্ত্র’ পাশ হয়। গৃহীত ‘খসড়া গঠনতন্ত্র’ আগামী কাউন্সিলের পূর্বে প্রয়োজন সাপেক্ষে বর্তমান প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি সংশোধনী আনতে পারবে।

বেগম খালেদা জিয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রসটার। আজ শুক্রবার রাত সা...
20/06/2025

বেগম খালেদা জিয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রসটার। আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত।

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anti-Rumor Monitoring Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share