Doyel Vlog

Doyel Vlog মানুষের গল্প শুনি, কণ্ঠে তুলে ধরি—হাসাই, কাঁদাই, জাগিয়ে তুলি জীবনের সাহস।

15/11/2025

আমার বিড়ালটা তো দুষ্টু শুধু গিয়ে পর্দা কাটে সুতা কাটে!

ইয়াম্মি 😋
15/11/2025

ইয়াম্মি 😋

31/10/2025

💌 দোয়েলের ডায়েরি

প্রিয় ডায়রি..
আজ তোমার উদ্দেশ্যে কিছু কথা লিখছি, বলতে পারো এটা তোমার জন্য আমার ছোট্ট একটা নোট।
ছোট্ট একটা নোট কেন বললাম কারণ যে কথাগুলো আমি তোমাকে লিখব সেগুলা তেমন কিছুই না এর থেকে অনেক কিছু আরো আছে, তাই ছোট্ট নোট বললাম, যদি বলতাম নোট তাহলে তো সব কথা লিখতে হবে সেটা তো সম্ভব না। যাই হোক আসল কথায় আসি।

আমি এখনো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই ইনশাআল্লাহ পৌঁছে যাব।
কারণ সেভাবেই আমি আমার লক্ষ্য রেখেছি আল্লাহ চাইলে সব সম্ভব। কিন্তু আমি বদলে গিয়েছি গত এক দুই মাসে বদলে গিয়েছি তোমার আচরণে আমি আর তোমাকে আজ বিয়ে করতে চাই না তোমার সাথে সংসারের স্বপ্ন দেখি না তোমার সাথে সারা জীবন থাকতেও চাইনা জীবনেই যদি তোমাকে না পেলাম মরণের পরেও তোমাকে চাই না কিন্তু তারপরও তোমার সাথে কেন কথা বলি জানো তার কারণ তুমি সব সময় আমার দোষ দাও আমি যোগাযোগ বন্ধ করি আমার জন্য তোমার সাথে আমার এখনো বিয়ে হয়নি আমি সব সময় ভুল করেছি কত কথা সেই জন্যই এবার আমি তোমার শেষটা দেখতে চাই এবং তোমাকে দেখিয়ে দিতে চাই।

আসলে তুমি আমাকে ভালই বাসোনি আমি এতদিন পরে হলেও রিয়েলাইজ করেছি তোমার সাথে আমি কখনো ভালো থাকতে পারিনা কারণ তুমি আমাকে ভালো রাখতে পারবা না।
তুমি এমন একটা ছেলে যার কোন লক্ষ্য নাই যার কোন নিয়ে চিন্তা নাই লাইফ বলতে আমি কিন্তু আমাকে নিয়ে বুঝিয়েছি তোমার আমাকে নিয়েও চিন্তা নাই অথচ তুমি আমার সাথে কত অন্যায় করেছ কিন্তু তোমার অহংকার শেষ হয়নি তোমার ফ্যামিলির অহংকার শেষ হয়নি আসলে যেটা হয় সেটা প্রথম থেকেই হয় যেটা হয় না সেটা কখনো হয় না।

আমি তোমার সাথে কেন থাকবো বলো তুমি তো আমাকে সম্মানই করো না সুযোগ পেলে অপমান করতে ছাড়ো না অথচ আমি তোমাকে অপমান করার কথা চিন্তাও করি না। আমার ভালো কোন কিছু তোমার চোখে পড়ে না যেগুলা ভালো আছে সেগুলা ভুলে যেগুলা খারাপ আছে ছোট ছোট জিনিসগুলাও তোমার চোখে অনেক কিছু অথচ সেগুলা কোন ধরার মধ্যেই পড়ে না।

আমি যদি অসুস্থ হই আমার যদি এলার্জির প্রবলেম হয় আমার স্কিনে কোন প্রবলেম হয় যে কোন কিছু তোমার কাছে অনেক বড় কিছু মনে হয়। তোমার কাছে মনে হয় এটা আমারই সমস্যা এটা কোন রোগ না আমার হাত এরকম আমার মুখ কেমন হয়ে গেছে অথচ সেটা ট্রিটমেন্ট করলে যে চলে যাবে সেটা তোমার মাথায় নেই মানুষ চিরদিন একরকম থাকে না আমার এত দূর করা যাবে কিন্তু তোমার চিন্তাধারা তোমার মন মানসিকতা কখনো পরিবর্তন করা যাবে না।

তুমি আমার ফেস নিয়ে কথা বল ১৪ টা বছর তোমার সাথে আমার সম্পর্ক তুমি আমার ১৪ টা বছর নষ্ট করেছ তখন তো আমার ফেসে কোন দাগ ছিল না তখন তো আমার কোন সমস্যা ছিল না, তখন আমার বয়স ছিল ১৫ থেকে ১৬ অথচ তুমি এখন আমাকে বল আমি কেমন যেন মোটা হয়ে গেছি আমার ফেসের সমস্যা হাত মুরুব্বিদের মত হয়ে যাচ্ছে কিন্তু আমার সময় গুলো নষ্ট করে অথচ আগে তো আমি এমন ছিলাম না তবে মজার ব্যাপার হলো আমি তো এখনো এমন না মানুষের স্কিনে ব্রণ উঠতে পারে কোন ডিপ্রেশন থাকলে প্রবলেম থাকলে স্কিনে সেটা সাফ করে এলার্জি সমস্যা হলে স্ক্রিনে রেস থাকে কিন্তু তার মানে তো আমার স্কিনটা এমন না সেটা হয়তো এক সপ্তাহ 10 দিন এক মাস থাকবে তার বেশি তো না। অথচ সেটার উপর ডিপেন্ড করে তুমি বলে দাও আমার হাত পা মুরুব্বীদের মত কিন্তু মজার বিষয় কি জানো আমার হাত পা দেখে একমাত্র তুমি এই কথা বললে যাকে আমি খুব ভালোবাসি আমার প্রবলেম থাকলেও যার কাছে কিছু মনে না হওয়ার কথা সে আমাকে অপমান করে ছোট করে যার দায়ভার আমার না। এমন একটা মানুষ নাই যারা আমার হাত পা নিয়ে নেগেটিভ কথা বলেছে। সব সময় দেখেছি কাজের বুয়া থেকে শুরু করে মুরুব্বীরা থেকে শুরু করে আত্মীয়-স্বজন , বন্ধু বান্ধবী, পরিচিত লোকজন এমনকি কাছের লোকজন এমন কেউ নাই যে আমার হাত পা নিয়ে প্রশংসা করেন সব সময় বলেছে হাত পা খুব সুন্দর অনেকে আফসোস করে আমাকে দেখে আত্মা সুন্দর করার জন্য ট্রাই করে অথচ তুমি একমাত্র ব্যক্তি যে সব সময় আমার ভালোটাকে না দেখে আমার খারাপ টা দেখার চেষ্টা করো এটা তো শুধু একটা টপিকে বললাম এমন অনেকগুলা ব্যাপারে সব সময় তুমি এরকম বল

আমাকে যদি কেউ প্রশংসা করে হ্যাঁ অনেকে আমাকে পাম দেয় কিন্তু সবাই তো না কিছু সত্যি তো থাকেই কিন্তু সেটা তোমার সাথে শেয়ার করলে তুমি আমাকে বল যে ওরা সবাই পাম দিচ্ছে তুমি আমাকে বুঝিয়ে দাও যে এগুলা কোন কিছু আমার মধ্যে নাই সেই কুয়ালিটি সে ভালো দিক গোলা আমার ভিতর নাই বারবার এভাবে অপমান কর।

তাই আমি বুঝেছি জানো ভালোবাসার মানুষ আজ যাই হোক অপমান করতে পারেনা তার খারাপ টাকে সরিয়ে যতটুকু ভালো থাকে সেটা নিয়েই খুশি থাকে।

তোমার তো আমাকে নিয়ে অনেক সমস্যা সব থেকে বড় প্রবলেম কি জানো যখন আমি দেখি আমাকে তোমার সামনে কেউ বাজে কথা বলছে আমার সাথে যোগাযোগ বন্ধ করতে বলছে অথচ তুমি সেটা প্রশ্রয় দাও যেখানে আমার কোন ভূমিকাই নাই।
তুমি বারবার আমাকে ঠকিয়েছো সেখানেই কথাগুলা আমার লোকজন তোমাকে বলতে পারে কিন্তু পরিচিত কারো সাহস নাই তোমার সম্পর্কে কথা বলে জিতে চলে যাই। কথা বলে না এমন না সবাই বারণ করে সবাই তোমার বিরুদ্ধে কথা বলতে চাই কিন্তু সেই সুযোগটা আমি দিই না মুখের উপরে না করে দিই বলি আমার ভালোটা আমি জানি।
কিন্তু তুমি আমার অসম্মান চুপচাপ মেনে নাও তোমার হাসি পাই মজা নাও যাইহোক এত কিছু জানার পরে বোঝার পরে আমি কেন তোমাকে বিয়ে করবো শুধু আমি ভালোবাসি তাই এই আবেগের কি কোন মূল্য আছে পৃথিবীতে কি মানুষের অভাব পড়ে গেছে তুমি যদি আমাকে ছেড়ে চলতে পারো তুমি যদি আমাকে ছেড়ে অন্য কারো কথা ভাবতে পারো তাহলে আমি কেন পারব না হয়তো আজ পাচ্ছি না কিন্তু একদিন ঠিক পারবো জানিনা পারবো কিনা তবে চেষ্টা করব।

এর আগেও তোমাকে আমি একটা নোট লিখেছি আর আজকেও লিখলাম হয়তো মাঝেমধ্যেই লিখব শুধুমাত্র প্রমাণ রাখার জন্য কেন জানো?.
তুমি হয়তো একটা সময় আমাকে দোষ দিবা আমাকে বলবা যে দোয়েল তুমি অনেক বড় হয়েছো প্রতিষ্ঠিত হয়েছে সাকসেস হয়েছ তাই তুমি আমাকে ছেড়ে গেলে তুমি আমাকে ভুলে গেলে কিন্তু আগে তো যাওনি আসলে টাকার জন্যই তুমি আমাকে ভুলে গেলে কারণ আজ তোমার অনেক টাকা হইছে অনেক পজিশন হয়েছে এটা বলবা তখন আমার উপরেই দোষ দিবা কিন্তু আজকে আমি তোমাকে বলে রাখি আমি ফোন থেকে আমার সাকসেসের জন্য লড়াই করছি আমি শুরু করছি তখন থেকেই তোমার থেকে সরে গেলাম তোমার প্রতি আমার আর কোন ভালবাসা কাজ করে না আমার খারাপ লাগা কাজ করে তোমার কথা ভাবলে তোমার খারাপ দিকগুলো আমার চোখে আসে তারপরও আমি তোমার সাথে কথা বলে যাচ্ছি এই মুহূর্তে আমি নিজেকে সামলাতে পারবো না আবার আমার ক্যারিয়ারের সমস্যা হবে।
আর সব থেকে বড় যেটা পরে আমাকে দোষ দিবা যে আমি বার বার ছেড়ে দিয়েছি কিন্তু তুমি তো আমাকে মূল্য দাওনি আত্মা শক্ত করে ধরো নি তুমি আমার খারাপ সময় পাশে থাকো নি তুমি আমাকে বিয়ে করতে চাও আমার পজিশন দেখে সেটা হলে করবা না হলে না
যদি সেটাই হয় তাহলে আমি তোমাকে কেন বিয়ে করবো পজিশন দিয়ে যদি বিয়ে করতে হয় ভালোবেসে তোমাকে কেন বিয়ে করবো তাও যেখানে আমাকে ছেড়ে তুমি একটা বিয়ে পর্যন্ত করে ফেলেছিলে। তুমি ডিভোর্সি হওয়ার পরেও আমি তোমাকে মেনে নিয়েছি আমার কাছ থেকে গিয়ে তুমি বিয়ে করেছিলে এটা মেনে নেওয়া সহজ না তাও মেনে নিয়েছি যে তুমি ফিরে এসেছ কিন্ত ফিরে এসেও তুমি লাইফে সিরিয়াস হওনি আমার কথা একটা বারও ভাবোনি অন্তত বিয়ে করে রেখে দিতে পারতে সেটাও দাও তুমি আমার বর্তমান অবস্থা দেখে বিয়ে করবা তাহলে তুমি কে তোমাকে কেন বিয়ে করবো তুমি এমন কেউ তো না তুমি তোমার বাপের হোটেলে খাও থাকো ৩২ ৩৩ বছর বয়স হয়ে গেছে তাও তুমি নিজে কোন লক্ষ্য রেখে আগাও নেই আমার দায়িত্ব নেওয়ার কথা ভাবোনি উল্টা আমি তোমার দায়িত্ব নিতে চেয়েছিলাম তোমার সব কিছু পূরণ করতে চেয়েছিলাম যে তোমার বাপের কাছে তুমি যেমন থাকতে আমি সেরকমই রাখবো একটা ছেলে যদি মেয়েকে আগলে রাখতে পারে একটা মেয়ে কেন পারেনা সবার তো সব কোয়ালিটি থাকে না এটা ভেবে আমি তোমাকে ভালো রাখতে চেয়েছিলাম কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগ দাওনি তুমি আগে আমার অবস্থান দেখবা তারপরে তুমি আমাকে বিয়ে করবা তাহলে তুমি কে তুমি তো কোন দিক থেকেই আমার যোগ্য না এখনই না তাহলে ভবিষ্যৎ আমি তোমাকে কেন বিয়ে করবো?.

নিজের জায়গায় আমাকে দাঁড় করিয়ে দেখো এত কিছু পরেও আমি তোমাকে ভালোবেসেছি তোমার সাথে থাকতে চেয়েছি শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি তাই তুমি তাকে বিয়ে করো যে তোমাকে ভালবাসে তুমি যাকে ভালোবাসো তাকে নয়।
তোমার কি মনে হয় আমাকে কেউ ভালবাসে না আরে আমাকে বিয়ে করার জন্য তোমার থেকে অনেক বড়লোক অনেক বড় মনের মানুষজন পাগল ছিল ইভেন এখনো যদি বলি আমাকে বিয়ে করবে শুধু তাই না সমস্ত খরচ করে আমাকে বিয়ে করবে আমার ফ্যামিলি ও চাইবে না আমাকে ভরিয়ে দিবে আমাকে মূল্যায়ন করবে আমি যেমন সেভাবেই আমাকে আমার ভালো দিকগুলা তাদের ভালো লাগে তাও আমি ইগনোর করেছি বারবার তোমাকে বেছে নিয়েছি তার প্রতিদান তুমি আমাকে কি দিয়েছো?.

আমি শুধু তোমাকে ভালোবেসেছি বলে অন্য কাউকে চাইনি কিন্তু আজকে আমি মন থেকে চাই বড় হব যদি আমার মনের মত কাউকে আবার পাই যদি আমার মনে হয় তোর সাথে আমি ভালো থাকবো যদি আমি তোমাকে ভুলতে পারি তাহলে আমি আমার লাইফটা অন্য কারো সাথে গুছিয়ে নেব তোমাকে আমি আর বিয়ে করবো না।

এই কথাগুলো আজ বললাম কারণ পরে যেন তুমি বলতে না পারো যে আমি হঠাৎ পাল্টে গিয়েছি আমার নিজের অবস্থান অনেক বড় হয়েছে তাই অন্য কাউকে আমি বেছে নিয়েছি বা আমার হাজব্যান্ড কে ভালো দেখে এটা বলতে না পারো যে ভালো দেখে আমি তার দিকে গিয়েছি তোমার থেকে ভাল হাজার মানুষ ছিল তুমি জিম কর বডিটাই বানিয়েছ উঁচু লম্বা কিন্তু তুমি কি হান্ডেট পার্সেন্ট ঠিক?. তোমার কতগুলা প্রবলেম আছে তুমি লাইফের সেটেল না বেকার নিজের বুদ্ধিতে চলতে পারো না নিজের কোন সিদ্ধান্ত নেই অন্যের উপর ডিপেন্ডেন্ট নিজের মতো করে চলতেও পারো না তোমার চেহারা কি তুমি কি নায়ক তুমি কি বিশ্ব সুন্দর তোমার চেহারাটা দেখতো তোমার থেকে হাজার গুন সুন্দর মানুষ আছে শুধু বডি আর উচু থাকলেই হয় না তোমার থেকে ভালো বডি ফিটনেসের মানুষও আছে কিন্তু আমি সেগুলাকে গুরুত্ব দেইনি যদি আমি সুন্দর চিন্তা করতাম তাহলে তোমাকে বিয়ে করতাম না এত সুন্দর ও তুমি না তুমি দেখতেও খারাপ না কিন্তু তুমি অনেক সুন্দর ও না

আমি বলবো না যে আমি অনেক সুন্দর আমি মোটামুটি ভালোও না খারাপ ও না অন্তত কেউ আমাকে খারাপ বলতে পারবে না হয়তো আমি একটু মোটা হয়ে গিয়েছি হয়তো আমি অনেক উঁচু লম্বা না কিন্তু আমাকে কেউ শর্ট বলবে না।

এরকম মন মানসিকতা নিয়ে তুমি থাকো এগুলোর পরে তোমাকে বিয়ে করে আমি কিভাবে সুখী হব সারাক্ষণ তুমি আমার পিছনে লেগে থাকবা এইটা ভালো না ঐটা ভালো না আবার নিজে কোন দায়িত্ব নিবানা আবার আর কোন কিছু তোমার ভালো লাগবে না তুমি চাও আমার স্কিন ভালো থাকো আমি হুর পরী থাকি সুন্দর হই অথচ একটা মানুষ সুন্দর হলে সৌন্দর্য ধরে রাখতে হলে স্কিন কেয়ার দরকার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা যাবে না পার্লারে যাওয়া যাবে না আবার সুন্দর থাকতে হবে এখনকার ছেলে হয়ে কি নিম্নমানের চিন্তাধারা তোমার যাই হোক আমি আমার কথাগুলা লিখে রাখলাম এর আগেও লিখেছি এখনো লিখলাম হয়তো ভবিষ্যতে আরো লিখব

কিন্তু তুমি জেনে রেখো আমি তোমাকে ভালোবাসার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমার মন মাইন্ড সেটাপ করেই নিয়ে যে তোমাকে আর দরকার নেই এখন শুধু পিছনের পালা আর তোমাকে দেখানোর পালা তুমি একদিন আমাকে কিভাবে দেখছো না দেখছো জানিনা যদি সুযোগ হয় আমি তোমার সামনে আরেকদিন যাব এবং আমার সাকসেসটাও আমি তোমাকে দেখাবো এবং এটাও দেখাবো মানুষ অনেক বড় হলেই মেন্টালিটি খারাপ হয়ে যায় না মনুষ্যত্ব বোধ রাখতে হয়।

তোমাদের হয়তো টাকা আছে কিন্তু তোমাদের মন মানসিকতা নর্দমার থেকেও খারাপ এরকম মানুষের সাথে আমি টিকতে পারবো না তোমার সাথে দরকার তোমাদের মেন্টালিটির সাথে মিলে এমন মানুষ সেটা আমি না কারন আমার মেন্টালিটি এত খারাপ না। তাই আমি আজকে নোটটা আবারও লিখে গেলাম ছোট্ট করে পরে জানাইতা না বলতে পারো যে টাকা হয়েছে সাকসেস হয়েছে তাই চেঞ্জ হয়ে গিয়েছো কাউকে পেয়েছো তাই বিয়ে করেছ ভালো কাউকে আমি এখনো পেয়েছি কিন্তু করিনি কিন্তু এখন আমি আর করতেও চাই না আগে সাকসেস হব তারপরে আমি সিলেক্ট করব আমি কাকে বিয়ে করবো মাকে বিয়ে করবে সেটা না। আমার যদি পজিশন দিয়েই বিয়ে করতে হয় সে গরিব হল নাকি বড়লোক এটা আমি দেখব না আমি দেখব মানুষটা আমার জন্য কতটা পারফেক্ট। তাই পরে যেন বলতে না পারো তোমাকে ছেড়ে আজকে চলে গেলাম তার কারণ আমার এই সাকসে আসলে না তার কারণ তুমি নিজে তোমার জন্য অনেক আগেই তোমাকে ছেড়ে গিয়েছি সেটা বোঝানোর জন্য এই নোটটা লিখে রাখলাম।

আজ অক্টোবরের ৩১ তারিখ দিনটা শুক্রবার আজকে তোমার জন্য লেখা আমার একটা নোট এই নোটটা লেখার কারণ ভবিষ্যতে যেন তুমি আমাকে দোষ দিতে না পারো যে করে পাল্টে গেছি আসলে সেটা না আমি পাল্টিয়েছি একটু একটু করে তোমার আচরণে তাই এই নোটটা রেখে গেলাম

R...y......

Ai দিয়ে ছবি এডিট করলাম।
24/10/2025

Ai দিয়ে ছবি এডিট করলাম।

মুরগি ভুনা। 😋
20/10/2025

মুরগি ভুনা। 😋

জীবন যেখানে যেমন সেখানে সেভাবেই মানিয়ে নিতে হবে, অনেক সময় কোন কিছুই আমাদের হাতে থাকে না।
17/10/2025

জীবন যেখানে যেমন সেখানে সেভাবেই মানিয়ে নিতে হবে, অনেক সময় কোন কিছুই আমাদের হাতে থাকে না।

16/10/2025

চাঁদপুর যেতে বরিশালের লঞ্চ

কখনো একটা সাজের পেছনে লুকিয়ে থাকে হাজারটা স্বপ্ন,আবার কখনো সেই সাজই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ভুলের সূচনা।সব মেয়েই ...
16/10/2025

কখনো একটা সাজের পেছনে লুকিয়ে থাকে হাজারটা স্বপ্ন,
আবার কখনো সেই সাজই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ভুলের সূচনা।
সব মেয়েই চায় হাসিমুখে নতুন জীবনের পথে হাঁটতে,
কিন্তু ভাগ্যের কাছে কেউই জানে না —
সে ফুলের পথে হাঁটবে, নাকি কাঁটার জালে জড়িয়ে যাবে।

কেউ সাজে নিজের ভালোবাসার জন্য,
কেউ সাজে নিজের শেষ ভরসার জন্য,
আর কেউ সাজে শুধু নিজের ভাগ্যকে চেনার জন্য…
কিন্তু শেষমেশ জেতে একটাই শব্দ — “ভাগ্য”।

রূপ ম্লান হয়ে যায়, গুণ থেমে যায়, ভালোবাসা বদলে যায় —
তবু ভাগ্যবতীর মুখে থাকে শান্ত হাসি।
আর বাকি সবাই দাঁড়িয়ে থাকে প্রশ্নবোধক চিহ্ন হয়ে…

এই দুনিয়ায় সৌন্দর্য নয়, ভাগ্যই আসল গয়না। 💔🌸
. . দোয়েলের ডায়েরী। 📖✨

"হলুদ সন্ধ্যা "😊🥀      ゚         🥀
12/10/2025

"হলুদ সন্ধ্যা "😊
🥀 ゚ 🥀

10/10/2025

ভালো মানুষ হয়ে লাভ নাই দিনশেষে স্বার্থপর মানুষগুলাই ভালো থাকে।

Address

Mirpur 1
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doyel Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share