Farzana Binte Farhad

Farzana Binte Farhad Hi! I'm a professional Digital Marketer.I can also provide you best service at SMM,SEO etc.Thank you.

ইংল্যান্ডে দেখেছি, কেউ কো*রবানির গরু চোখেও দেখে না- সরাসরি স্লটার হাউজে পেমেন্ট হয়, গোশত প্রসেস হয়ে বাসায় প্যাকেট পৌঁছে ...
08/06/2025

ইংল্যান্ডে দেখেছি, কেউ কো*রবানির গরু চোখেও দেখে না- সরাসরি স্লটার হাউজে পেমেন্ট হয়, গোশত প্রসেস হয়ে বাসায় প্যাকেট পৌঁছে যায়। আরব দেশগুলোতেও নেই সেই উৎসবের চেনা হাঁকডাক। পশুর র*ক্ত, জ*বাই চোখেই দেখা যায় না। টার্কি কিংবা ইরান তো অনেক আগেই মুসলিম সংস্কৃতির অনেক রং মুছে ফেলেছে।

কিন্তু এই উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে, কোরবানির ঈদ মানেই সপ্তাহজুড়ে ফুল-টাইম এক উৎসব।
মহল্লার মোড়ে গরু বাঁধা, দল বেঁধে বন্ধুবান্ধব নিয়ে গরু দেখতে যাওয়া, চিৎকার করে অযথা দাম জিজ্ঞেস, খাসির পাতা খুঁজতে উঁকিঝুকি, ছু*রি-চাটাই-দড়ি, ডেইলি হাটের আপডেট, সকাল সকাল আব্বার মাথা গরম আর দুপুরে আম্মার দ্বারা আমাদের গুষ্টি উদ্ধার- সব মিলিয়ে এক ভরপুর বিনোদন।

রাস্তায় র*ক্ত, খালের লাল পানি, গোশতের ভাগাভাগি, পলিথিন চুইয়ে পরা র*ক্তে ছেলেটার পায়জামা মাখামাখি- সব মিলিয়ে কিছুটা অগোছালো লাগতে পারে, কিন্তু এটাই আমাদের ঈদ। এটাই আমাদের প্রাচীন আবেগ। ভালোবাসার ঈদ।

এই ঈদ আমাদের মুসলিম পরিচয়ের জীবন্ত বহিঃপ্রকাশ। সত্যিকারের উৎসব বললে, সেটাই এই ঈদ।

খাঁটি, মাটির গন্ধযুক্ত অগোছালো ঈদের যে আবেগ; শত ব্যর্থতার মাঝেও এই আবেগগুলো আমাদের বাঁচিয়ে রাখে। পরিবার, সমাজের প্রতিটা মানুষকে এক করে ফেলে এই ঈদটা এক নিমিষেই।

আমি সবসময় দুয়া করি আমাদের এই ঈদটা যুগের পর যুগ এমনই থাকুক। সবকিছু ডিজিটাল হয়ে হলেও, অন্তত এই উৎসবটা এনালগ থাকুক। অনেক কিছুতেই তো আমরা পিছিয়ে আছি, এটাতেও একটু পিছিয়ে থাকি। কি এসে যায়?

06/06/2025
03/06/2025

Welcome to my presentation❤️

MS Excel 1. Mark Sheet2. Monthly Salary Sheet
31/05/2025

MS Excel
1. Mark Sheet
2. Monthly Salary Sheet

Creat by me🥰
26/05/2025

Creat by me🥰

25/05/2025

কী মারাত্মক শক্তিশালী এক হাদীস —

"জেনে রাখো! সব মানুষ মিলে যদি তোমার কোন উপকার করতে চায়, তবে ততটুকুই কর‍তে পারবে যতটুকু আল্লাহ্ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন।

আর যদি সব মানুষ মিলে তোমার কোন ক্ষতি করতে চায়, তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করেছেন তার বেশি কোনো ক্ষতি করতে পারবে না। "

(সুনান তিরমিযী: ২৫১৬)

ডিজিটাল মার্কেটিং হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে পণ্য বা পরিষেবাগুলির প্রচারের ম...
16/05/2025

ডিজিটাল মার্কেটিং হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে পণ্য বা পরিষেবাগুলির প্রচারের মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্যগুলি অর্জন করা হয়।

বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা ব্যাপক। কারণ এটি যেকোনো প্রতিষ্ঠানের জন্য বড় পরিসরে এবং কম খরচে গ্রাহকদের কাছে পৌঁছানোর সুযোগ সৃষ্টি করে। ইন্টারনেটের মাধ্যমে আপনি সহজেই লক্ষ লক্ষ মানুষকে টার্গেট করতে পারেন, যেমন সোশ্যাল মিডিয়া, গুগল, ইমেইল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে। এতে প্রচার কার্যক্রম দ্রুত এবং রিয়েল-টাইম ফলাফল পাওয়া যায়, যা ব্যবসার উন্নতি করতে সাহায্য করে। এছাড়া, গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ, ফিডব্যাক নেওয়া এবং ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করার জন্য ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিহার্য।

একজন দক্ষ মার্কেটার SEO, Facebook Ads, Google Ads, E-mail মার্কেটিং ব্যবহার করে ওয়েবসাইটে ভিজিটর ও অর্ডার বাড়াতে পারে। সব সময় প্রতিযোগিদের বিশ্লেষণ করে ব্যবসাকে একধাপ এগিয়ে রাখতে পারে- নতুন আইডিয়া, ট্রেন্ড, অফার ইত্যাদির মাধ্যমে।
একজন ডিজিটাল মার্কেটার মানেই ব্যবসার পথপ্রদর্শক। যিনি কাস্টমার টানেন, বিক্রয় বাড়ান এবং ব্রান্ডকে জনপ্রিয় করেন।

Address

Distillery Road
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farzana Binte Farhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share