Sujud Publishing

Sujud Publishing অন্তহীন জীবনের সন্ধানে...
(4)

বংশীয় মহিমা নবিদের সম্মানের বিশেষ দিক। একে অবজ্ঞা করার চেষ্টায় নিয়োজিত থেকেছে বহু পশ্চিমা মেধা। এই ধারার প্রচেষ্টা সবচেয়...
06/04/2026

বংশীয় মহিমা নবিদের সম্মানের বিশেষ দিক। একে অবজ্ঞা করার চেষ্টায় নিয়োজিত থেকেছে বহু পশ্চিমা মেধা। এই ধারার প্রচেষ্টা সবচেয়ে বেশি আক্রমণ করেছে হজরত মুহাম্মাদ সা. -কে। মধ্যযুগের আক্রমণগুলো এতো উদ্ভট, যা কোনো জবাবেরও যোগ্য নয়। আধুনিক কালপর্বে প্রাচ্যবিদদের অনেকে মহানবির বংশধারা নিয়ে তৈরি করেছেন বহু অনুমান। একটি বিখ্যাত হাইপোথিসিস তৈরি হয়েছে ইসমাইল আ.-এর সাথে নবিজির সম্পর্ক নিয়েও। জোর দিয়ে তারা বলতে চেয়েছেন, ইসমাইল আ.-এর সাথে মুহাম্মাদ এর রক্তসূত্রের সম্পর্ক প্রমাণিত নয়। এটা বরং নবির সম্মান বাড়াবার ইচ্ছায় তৈরি করা এক কারসাজি!

জোরালো সুরে তারা একে উচ্চারণ করেছেন। কিন্তু আপত্তিগুলোর সারবস্তু কি? আমরা যদি বিষয়টার মর্মমূলে প্রবেশ করি, তাহলে লক্ষ্য করব-বিবিধ বুদ্ধিবৃত্তিক জোড়াতালির মধ্য দিয়ে এসব অনুমানকে সামনে আনা হয়েছে।

বই: পশ্চিমা বিভ্রান্তি বনাম রাসুলুল্লাহ সা এর বংশমহিমা
লেখক: মুসা আল হাফিজ
বিক্রয় মূল্য: ১২০৳
প্রকাশনা: Sujud Publishing

চলুন এক নজরে দেখে নিই পশ্চিমা বিভ্রান্তি বনাম রাসূলুল্লাহ সা. এর বংশমহিমা....
06/04/2026

চলুন এক নজরে দেখে নিই পশ্চিমা বিভ্রান্তি বনাম রাসূলুল্লাহ সা. এর বংশমহিমা....

নতুন মেহমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
06/04/2026

নতুন মেহমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

20/03/2026
কমেন্টে লিখুন...
18/03/2026

কমেন্টে লিখুন...

মিশ্রিত নিয়তে নেক আমল মিশ্রিত নিয়ত হালাল বিষয়ে হলেও পরিত্যাগ করতে হবে; নতুবা নিয়তের কারণে তা কেবল দুনিয়াবি কাজে পরি...
18/03/2026

মিশ্রিত নিয়তে নেক আমল

মিশ্রিত নিয়ত হালাল বিষয়ে হলেও পরিত্যাগ করতে হবে; নতুবা নিয়তের কারণে তা কেবল দুনিয়াবি কাজে পরিণত হয়ে যাবে এবং আখিরাতের পূর্ণ সাওয়াবপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যাবে।

যেমন: হাদীসে বর্ণিত হয়েছে যে, এক ব্যক্তি রসূলে কারীম ﷺ -এর কাছে এসে বলল, "ঐ ব্যক্তি সম্বন্ধে আপনি কী বলেন, যে সম্পদ এবং সুনামের জন্য জি•হাদ করে, তার জন্য কী রয়েছে?" রসূলে কারীম ﷺ বললেন, "তার জন্য কিছুই নেই।" সে তা তিনবার বলল। রসূলে কারীম ﷺ তাকে বললেন, "তার জন্য কিছুই নেই।" তারপর তিনি বললেন, "আল্লাহ তাআলা কেবল সেই আমলই কবুল করেন, যা বিশুদ্ধ এবং যা দ্বারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য হয়।"

অতএব দুনিয়া চাই, সাথে আখেরাতও চাই – এরূপ মিশ্রিত মানসিকতার কারণে দুনিয়া অর্জন করা গেলেও আখেরাতে কিছুই পাওয়া যাবে না। অর্থাৎ কোনো আমলের নিয়তে দুনিয়াবী কোনো বিষয় মিলেমিশে একাকার হয়ে গেলে এই আমলের পরলৌকিক বিনিময় নষ্ট হয়ে যায়।
বই: ইমাম নববীর চল্লিশ‌ হাদীস
অনুবাদ ও ব্যাখ্যা: শাইখ আনোয়ার ইদ্রিস
সুজুদ পাবলিশিং
অন্তহীন জীবনের সন্ধানে...

কী নাম দিতেন?
17/03/2026

কী নাম দিতেন?

প্রিয় পাঠক, চলুন, আপনাকে নিয়ে যাই রাশিয়ান সাহিত্যিক আন্তন চেখভের শেষ জীবনের একটি গল্পে।চেখভ তখন নিজের জন্য একটি ছোট্ট...
17/03/2026

প্রিয় পাঠক, চলুন, আপনাকে নিয়ে যাই রাশিয়ান সাহিত্যিক আন্তন চেখভের শেষ জীবনের একটি গল্পে।চেখভ তখন নিজের জন্য একটি ছোট্ট বাড়ি তৈরি করেছিলেন। সাদামাটা, কিন্তু নিজের হাতে গড়া। তিনি সেই ঘরটিকে সাজালেন মনের সমস্ত আবেগ দিয়ে, রঙ করলেন পরম যত্নে, প্রতিটি কোণ জুড়ে ছড়িয়ে দিলেন নিজের নিঃশব্দ ভালোবাসা।

একদিন এক মেহমান এসে সেই বাড়িটি দেখে বিস্মিত হয়ে বললেন, "এটি তো অপূর্ব! এত ছোট, তবু এত সুন্দর!"

চেখভ তখন হেসে জবাব দিলেন, "যদি প্রতিটি মানুষ এই পৃথিবীর ছোট্ট একটি অংশও এভাবে ভালোবাসা দিয়ে সাজায়, তাহলে পুরো পৃথিবীটাই এক অপূর্ব শিল্পকর্মে পরিণত হবে।"

বই: আপনিও সফল হোন
অনুবাদ ও সম্পাদনা: সাকিব মাহমুদ
সুজুদ পাবলিশিং
অন্তহীন জীবনের সন্ধানে

কমেন্টে বলুন...
16/03/2026

কমেন্টে বলুন...

মানব জাতির মতো জীন জাতিরও বিভিন্ন ধর্মীয় মত ও পথ রয়েছে। তাদের মধ্যেও মুমিন-কাফের ও সৎ-অসৎ রয়েছে। যারা মুসলমান তাদেরকে 'ম...
16/03/2026

মানব জাতির মতো জীন জাতিরও বিভিন্ন ধর্মীয় মত ও পথ রয়েছে। তাদের মধ্যেও মুমিন-কাফের ও সৎ-অসৎ রয়েছে। যারা মুসলমান তাদেরকে 'মুসলিম জীন' বলা হয়। আর যারা কাফের তাদেরকে 'শয়তান জীন' বলা হয়।
শয়তান শব্দের আভিধানিক ও পারিভাষিক অর্থ : 'শয়তান' আরবি শব্দ। যার অর্থ: অবাধ্য, অহংকারী ইত্যাদি। অবাধ্যতা, অহংকার, অত্যাচার, সীমালঙ্ঘন ইত্যাদি অসৎ গুণের অধিকারী প্রতিটি জীন ও মানুষকে 'শয়তান' বলা হয়। এসব অসৎ গুণের পরিণতিতে আল্লাহর রহমত থেকে দূরে ছিটকে পড়ার ফলে তাকে শয়তান বলে নামকরণ করা হয়েছে।
এখানে শয়তান দ্বারা উদ্দেশ্য ওই সব কাফের জীন, যারা আল্লাহ তাআলার আদেশ ও আনুগত্য থেকে পরিপূর্ণরূপে বের হয়ে গেছে।
শয়তানের জগৎ
বই : আরকানুল ঈমান
সুজুদ পাবলিশিং
অন্তহীন জীবনের সন্ধানে...

কোন স্থান সম্পর্কে পড়ে সেখানে যাওয়ার ইচ্ছা হয়েছে?
15/03/2026

কোন স্থান সম্পর্কে পড়ে সেখানে যাওয়ার ইচ্ছা হয়েছে?

মুবাহ কর্মে নেক নিয়ত  উত্তম নিয়তের দ্বারা মুবাহ কাজও সাওয়াবের হয়়ে যায়। যেমন: ভালো আচরণের মাধ্যমে সম্পর্ক রক্ষা করা,...
15/03/2026

মুবাহ কর্মে নেক নিয়ত

উত্তম নিয়তের দ্বারা মুবাহ কাজও সাওয়াবের হয়়ে যায়। যেমন: ভালো আচরণের মাধ্যমে সম্পর্ক রক্ষা করা, কাউকে উপহার দেওয়া, কারও সাথে হাসিমুখে কথা বলা, কারও বিষণ্নতা দূর করার জন্য তার সাথে খোশগল্প করা – এরূপ উত্তম নিয়তের দ্বারা মুবাহ কাজগুলোও সাওয়াবের কর্মে পরিণত হয়ে যায়।

প্রত্যেক হালাল বিষয় যদি মহান আল্লাহ তাআলার বিধান হিসেবে সম্পাদন করা হয়, তখন সেই কর্মেও বান্দাকে বিনিময় দেওয়া হয়। যেমন: খাবার গ্রহণ করা হলো মহান আল্লাহ তাআলার হুকুম; যদিও তাতে ভোগ আছে এবং চাহিদাও পূরণ হয়। তারপরও যখন এটাকে মহান আল্লাহ তাআলার হুকুম হিসেবে পালন করা হবে এবং ইবাদতের শক্তি অর্জনের নিয়তে করা হবে, তখন এতেও বিশেষভাবে সাওয়়াব দেওয়া হবে। মুমিনের জাগতিক বিষয় ও সকল কাজের উদ্দেশ্যও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি হওয়া উচিত। সুতরাং বুঝা গেল:

• আখিরাতের কর্ম জাগতিক নিয়ত দ্বারা নিষ্ফল হয়ে যায়।
• আখিরাতের কর্মে বিশুদ্ধ নিয়ত দ্বারা পূর্ণ বিনিময় পাওয়া যায়।
• দুনিয়াবী কর্ম উত্তম নিয়ত দ্বারা আখেরাতে বিনিময়যোগ্য হয়ে যায়।
বই: ইমাম নববীর চল্লিশ‌ হাদীস
অনুবাদ ও ব্যাখ্যা: শাইখ আনোয়ার ইদ্রিস
সুজুদ পাবলিশিং
অন্তহীন জীবনের সন্ধানে..

Address

65/1, Paridas Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Sujud Publishing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category