Bengali Eye

Bengali Eye Think Different

21/07/2026

নারীদের পর্দা নিয়ে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম যে মাসআলা দিয়েছেন ...

21/07/2026

কিশোরীসহ আটকের পর নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন জামায়াতের এমপি মহোদয়!

আজ দিনভর মেইনস্ট্রিম মিডিয়াতে জামায়াত এর এমপি মহোদয়ের ফাঁস হয়ে যাওয়া ভিডিও নিয়ে আসছে নানা বক্তব্য । ঘটনার নায়ক সাতক্ষীরার এমপিও দিচ্ছেন নানা বক্তব্য । আগে বলছিলেন এআই ভিডিও আর আজ জানালেন দ্বিতীয় বিবাহ। এসবের বাইরেও আসল সত্যি লুকিয়ে আছে এই দেড় মিনিটের ভিডিওতে । এই ভিডিওতে নিজের ভুলও স্বীকার করেছিলেন জামায়াতের ঐ নেতা

শাস্তি হিসেবে কলার পাতায়  ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়া হলো চোরকে!
18/07/2026

শাস্তি হিসেবে কলার পাতায় ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়া হলো চোরকে!

শিশুর পা মুচড়ে নি'র্যা'ত'নে'র ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার সেই ভাইরাল ভিডিওর লিংক  https://www.facebook.com/share/r...
18/07/2026

শিশুর পা মুচড়ে নি'র্যা'ত'নে'র ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

সেই ভাইরাল ভিডিওর লিংক https://www.facebook.com/share/r/19JyrhLFwm/

একসঙ্গে আ'ত্ম'হত্যা'র সিদ্ধান্ত নিয়েই যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট...
17/07/2026

একসঙ্গে আ'ত্ম'হত্যা'র সিদ্ধান্ত নিয়েই যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা তা না করে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।

15/07/2026

১৬ জুলাই গোপালগঞ্জে গনহত্যার প্রতিবাদে কর্মসূচী...

15/07/2026

একমিনিটের পুরো বক্তব্য না শুনেই বিভ্রান্ত হয়েছিলেন যারা, তাদের জন্য।

১৪ সেকেন্ডের একটি ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে গতরাত থেকে বিভ্রান্তির সৃস্টি হয়েছে ব্যাপকভাবে ।

আমরা আবার হাসিনাকে ব্যাক (Back) চাচ্ছি...
এই শিরোনামে ছিলো ভিডিওটি।

প্রকৃত অর্থে আন্দোলনরত ঐ শিক্ষার্থী আসলে কী বলতে চেয়েছিলেন সেই বক্তব্য আছে এক মিনিটের এই ভিডিওতে।

ফার্মের মুরগি থেকে ব্রয়লার ব্রিগেড: শিক্ষামন্ত্রীর আশীর্বাদে নতুন রাজনৈতিক দল!অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। দেশ পে...
14/07/2026

ফার্মের মুরগি থেকে ব্রয়লার ব্রিগেড: শিক্ষামন্ত্রীর আশীর্বাদে নতুন রাজনৈতিক দল!

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। দেশ পেল এক নতুন রাজনৈতিক দল। তবে এটি কোনো পঁচিশ বছরের পুরনো অভিজ্ঞতার ঝুলি কিংবা কোনো প্রবীণ নেতার ইশতেহার নয়। এবারের পার্টির নাম ‘ব্রয়লার চিকেন পার্টি’।

সৌজন্যে কে? আমাদের অতি বিদগ্ধ এবং জনবান্ধব শিক্ষামন্ত্রী মহোদয়।

ঘটনাটি বেশ চমকপ্রদ। দেশজুড়ে চলছে প্রবল বর্ষণ আর জলমগ্ন সড়ক। এইচএসসি পরীক্ষার্থীরা তো আর মাছ নয় যে, বৃষ্টির পানিতে সাঁতরে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের মতে, এরা আসলে পরীক্ষার্থী নয়, এরা সবাই ‘ফার্মের মুরগি’।

একটু বৃষ্টিতে ভিজলেই নাকি এদের জ্বর চলে আসে। বাহ! কী দারুণ অন্তর্দৃষ্টি! মন্ত্রী মহোদয়ের এই দার্শনিক মন্তব্যের পরই তো তরুণ প্রজন্ম বুঝে গেল তাদের প্রকৃত পরিচয়। তারা আর নিজেদের কেবল শিক্ষার্থী মনে করে না, তারা এখন ‘ব্রয়লার প্রজন্ম’।

এই ‘ব্রয়লার প্রজন্ম’ এখন আর চুপ করে বসে নেই। তারা সশরীরে রাজপথে নেমে পড়েছে, স্লোগান তুলছে,‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি!’ কী অপূর্ব সৃষ্টিশীল প্রতিবাদের ভাষা! একজন শিক্ষামন্ত্রীর মুখ থেকে যখন শিক্ষার্থীরা এমন অনুপ্রেরণামূলক বিশেষণ শুনতে পায়, তখন তাদের সৃজনশীলতা যে তুঙ্গে উঠবে, এতে আর অবাক হওয়ার কী আছে? মন্ত্রী মহোদয় কি জানতেন, তিনি কেবল একটি মন্তব্য করেননি, তিনি কার্যত একটি বিশাল সামাজিক আন্দোলনের জন্মদাতা হয়ে গেলেন?

সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ‘ব্রয়লার চিকেন পার্টি’র স্লোগান, ‘আমরা ব্রয়লার প্রজন্ম, আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’।

মন্ত্রী মহোদয় হয়তো ভেবেছিলেন গালি দিয়ে তাদের ছোট করবেন, কিন্তু তিনি আসলে তাদের এক সুতোয় বেঁধে দিলেন। এখন সায়েন্সল্যাব থেকে শাহবাগ, এমনকি চট্টগ্রাম থেকে রংপুর, সর্বত্রই ব্রয়লারদের জয়জয়কার।

রাজনীতিতে সাধারণত দেখা যায় নেতাদের ইশতেহার পড়ে সাধারণ মানুষ সিদ্ধান্ত নেয় কাকে ভোট দেবে। আর এখানে উল্টো! শিক্ষামন্ত্রীর ইশতেহার শুনে সাধারণ মানুষ এখন নিজেরাই রাজনৈতিক দল খুলে বসেছে।

দেশের রাজনীতিতে এমন হাস্যকর এবং বিদ্রূপাত্মক মোড় আসার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিতেই হয়, কারণ তিনি তার ফোনালাপের মাধ্যমে দেখিয়েছেন, কীভাবে একটি দায়িত্বশীল পদে বসে দায়িত্বজ্ঞানহীন কথা বলে দেশের তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামিয়ে আনা যায়।

পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি থাকুক বা না থাকুক, আমাদের রাজনীতির প্রশ্নপত্রে যে বড় ধরনের গোলমাল পাকিয়ে গেছে, তা এই ‘ব্রয়লার চিকেন পার্টি’র উত্থান দেখেই বোঝা যাচ্ছে। মন্ত্রী মহোদয় নিশ্চয়ই এখন ভাবছেন, ফার্মের মুরগিগুলোকে বেশি নাড়াচাড়া করা ঠিক হয়নি।

এই যে নতুন প্রজন্মের এই জাগরণ, এটি কি কেবলই ক্ষোভ? নাকি এটি সেই পুরনো জরাজীর্ণ রাজনীতির কফিনে শেষ পেরেক? মন্ত্রী মহোদয়দের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আর কাউকে ‘মুরগি’ বা অন্য কিছু বলবেন না। কে জানে, এরপর হয়তো ‘খাসি পার্টি’ কিংবা ‘গরু পার্টি’ও গড়ে উঠতে পারে। আর তখন হয়তো সাধারণ মানুষকে আর রাজপথে নামতে হবে না, নিজেরাই পার্লামেন্টে গিয়ে বলবে, ‘মহামান্য মন্ত্রী, মুরগি তো পাললাম, এবার মানুষের মর্যাদাটা কি দেবেন?’

(লিখেছেন, কলম সৈনিক-আহমেদ : যিনি মন্ত্রীর ডিকশনারি থেকে নতুন শব্দের অর্থ খুঁজছেন )

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bengali Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengali Eye:

Shortcuts

Share