Msh Sajim Bhai

Contact the business

Msh Sajim Bhai মানুষে ভরা পৃথিবীতে বিবেকের বড়ই অভাব

08/08/2026

Heart touching 🫀

বিদায় হতভাগা 2 লিজেন্ড   Jr.   জাতি তোমাদের মনে রাখবে 🖤🥺
07/07/2026

বিদায় হতভাগা 2 লিজেন্ড Jr.
জাতি তোমাদের মনে রাখবে 🖤🥺

স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজ দেশকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট এনে দিয়ে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ভোজিনহা।
15/06/2026

স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজ দেশকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট এনে দিয়ে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ভোজিনহা।

11/06/2026

দিনের শুরুতে
আলহামদুলিল্লাহ..! 🩷🪽

প্রথমে দেখে মনে হতে পারে, এ আর এমন কী! একজন বাসের হেল্পার তার কাজই তো করছে। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, সব মানুষ এ...
07/06/2026

প্রথমে দেখে মনে হতে পারে, এ আর এমন কী! একজন বাসের হেল্পার তার কাজই তো করছে। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, সব মানুষ এক রকম নয়।

আজ সকালে বাসে উঠেই লক্ষ্য করলাম, যুবকটি অন্যদের মতো শুধু ভাড়া তোলায় ব্যস্ত নয়। একজন শিক্ষার্থী ভাড়া দিতে গেলে সে বলল, "ভাইজান, মন দিয়ে পড়াশোনা করবেন। অনেক বড় মানুষ হতে হবে।"

আরেকজন শিক্ষার্থীকে বলল, "কোনোদিন হতাশ হইয়েন না। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবেন।"

অবাক হলাম। কারণ কথাগুলো ছিল না মুখস্থ বা আনুষ্ঠানিক। যেন নিজের ছোট ভাইদের জন্য আন্তরিক উপদেশ।

শুধু শিক্ষার্থীদের সঙ্গেই নয়, বয়স্ক যাত্রীদের প্রতিও তার আচরণ ছিল অসাধারণ। কাউকে ভালো জায়গায় দাঁড়াতে বলছে, কারও জন্য ফ্যান ঠিক করে দিচ্ছে, আবার কারও সুবিধার কথা ভেবে অন্য বাসে উঠার পরামর্শ দিচ্ছে।

পরে কথা বলে জানতে পারলাম, তার নাম রাসেল। জীবনের অনেক কষ্ট আর প্রতারণার অভিজ্ঞতা আছে তার। তাই এখন চেষ্টা করেন কাউকে কষ্ট না দিতে, কাউকে ঠকাতে না।

তার একটা কথা বিশেষভাবে মনে গেঁথে গেছে—

"জীবনে অনেক ঠকছি। তাই কাউকে ঠকাতে চাই না। পারলে উপকার করতে চাই।"

তিনি আরও বললেন, তার তিনটি মেয়ে আছে। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, মেয়েরা যেন লেখাপড়া শিখে শিক্ষিত মানুষ হতে পারে।

আমরা প্রায়ই মানুষের পরিচয় বিচার করি তার পেশা দিয়ে। অথচ কিছু মানুষ আছেন, যাদের পরিচয় তাদের কাজের চেয়েও বড়—তাদের মানবিকতা।

রাসেল ভাই হয়তো বড় কোনো পদে নেই, কিন্তু মানুষের প্রতি সম্মান, শিক্ষার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার দিক থেকে তিনি সত্যিই বড় মনের একজন মানুষ। ❤️

কই ভাই সেই দুপুর কি আর আমাদের মাঝে আসবে না 🥹🥹
04/06/2026

কই ভাই সেই দুপুর কি আর আমাদের মাঝে আসবে না 🥹🥹

মারহাবা
03/06/2026

মারহাবা

27/05/2026

কালকে ঈদ তা এখনও উপলব্ধি করতে না পারা অনুভূতিহীন আমি!🙂🌸

মহাকাশ থেকে রহস্যময় “সাগরের চোখ”‚ যে স্থানের ৪০০ ফুট নিচে মিলিছে মানুষের মৃ*তদেহ ও মহাকাশ থেকে রহস্যময় “সাগরের চোখ”‚ যে ...
26/05/2026

মহাকাশ থেকে রহস্যময় “সাগরের চোখ”‚ যে স্থানের ৪০০ ফুট নিচে মিলিছে মানুষের মৃ*তদেহ ও
মহাকাশ থেকে রহস্যময় “সাগরের চোখ”‚ যে স্থানের ৪০০ ফুট নিচে মিলিছে মানুষের মৃ*তদেহ ও ঝুলন্ত পাথর! শুনতে অবাক মনে হলেও‚ ক্যারিবীয় সাগরের ঠিক মাঝখানে নিখুঁত গোল আকৃতির এই এক গাঢ় নীল পানির গর্ত— যার নাম “দ্য গ্রেট ব্লু হোল”। এটি ওপর থেকে দেখতে অপরূপ সুন্দর হলেও এর গভীরে লুকিয়ে আছে পৃথিবীর প্রাচীন ইতিহাস আর গা ছমছমে কিছু রহস্য! এর প্রায় ১১০ ফুট গভীরে গেলে বিশালাকার সব “স্ট্যালাকটাই” বা ঝুলন্ত পাথর দেখা যায়। পানির প্রায় ২৯০ ফুট নিচে রয়েছে বিষাক্ত “হাইড্রোজেন সালফাইড” গ্যাসের একটি ঘন স্তর। এর নিচে কোনো আলো পৌঁছায় না এবং কোনো অক্সিজেন নেই। কোনো সামুদ্রিক জীব ভুল করে এর নিচে গেলে তৎক্ষণাৎ মা*রা যায়।

২০১৮ সালের এক সাবমেরিন অভিযানে এর ৪০০ ফুট তলদেশে হাজার হাজার সামুদ্রিক শঙ্খের কঙ্কাল বা খোলস পাওয়া যায়‚ যা মূলত ওপরে উঠতে না পেরে সেখানে মারা গেছে। এছাড়া দুর্ভাগ্যবশত প্রাণ হারানো কয়েকজন ডাইভারের মরদেহও এর তলদেশে রয়েছে। রহস্যের বিষয় হচ্ছে‚ পৃথিবীর অন্যতম দুর্গম এবং গভীর এই তলদেশেও পৌঁছে গেছে মানুষের ফেলা আবর্জনা! বিজ্ঞানীরা সেখানে প্লাস্টিকের বোতল এবং রেইনকোট পড়ে থাকতে দেখেছেন। প্রখ্যাত সমুদ্রবিজ্ঞানী জ্যাক কুস্টোর মতে এটি যেমন বিশ্বের অন্যতম সেরা ডাইভিং স্পট‚ তেমনই তীব্র অন্ধকার ও বি*ষাক্ত গ্যাসের কারণে এটি পৃথিবীর অন্যতম বি*পজ্জনক স্থানও বটে! বিজ্ঞানীরা ধারণা করেন‚ আজ থেকে হাজার হাজার বছর আগে‚ হিমযুগে এটি সাগরের নিচে ছিল না। এটি ছিল মাটির ওপরে থাকা একটি বিশাল চুনাপাথরের গুহা। পরে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে গুহাটি ডুবে যায় এবং এর ছাদ ধসে গিয়ে এই বিশাল গর্তের সৃষ্টি হয়। যা আজও এক বিশাল রহস্য নিয়ে মহাকাশে নভোচারীদের ও নৌযানের নাবিকদের কাছে বিষ্ময়কর রয়ে গেছে! চিন্তা করি‚ মহান স্রষ্টার সৃষ্টি কতটা অদ্ভুত আর রহস্য “সুবহানল্লাহ!”

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Msh Sajim Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Msh Sajim Bhai:

Shortcuts

Share