Nila's Emotion

Nila's Emotion আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ"

❤️.

"হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল" - "আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট"।

❤️ " নি'মাল মাওলা ওয়া নি'মান-নাসির"- "আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।"

26/08/2025

নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো?

বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ে ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারন অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না এমনকি বোঝার চেষ্টা ও করে না।
সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে।তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটা ও বলে যে,তোমার ভরন পোষন সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেনো তুমি ভালো নেই? তারা এই কথা গুলো কেয়ার ও করে না।
কিন্তু কোন মেয়ে শুধু খাওয়া আর পোষাকের জন্য স্বামীর সংসারে আসে না।একটা মেয়ে বাবার বাড়িতে ও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমনকি যে কোন মানুষই যেখানে থাকুকনা কেন আল্লাহ তার রিযিকের ব্যবস্থা করে দেয়।তাই সব কিছুর পরে দিনশেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভাল আছে কিনা? সে আপনার থেকে আসলে কি চায়।আপনার সাথে সে খুশি আছে কিনা।
স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃস্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা।আপনি আপনার স্ত্রীর মানষিক অবস্থা বুঝার চেষ্টা করুন।নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন।প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এইভাবে এত সম্পর্কের পতন হতো না।

দুনিয়াতে এমন ও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল,তাদের যদি স্বামী খারাপ ও হয়,সময় ও না দেয় তারা কোনদিন অন্য ছেলেদের সাথে টাইম পাস ও করবে না।আপনাকে বুঝানোর চেষ্টা করবে,যদি আপনি ও না বুঝেন তাহলে নিরবে কান্না করবে,অথবা সংসার ত্যাগ…..!! অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনো বুঝার চেষ্টা ও করেনা কেন এমন হচ্ছে।

তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্টে একা দিনের পর দিন সহ্য করতে দেয়া ও অন্যায়।তাই নিজে স্ত্রীকে ভাল রাখুন।স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নেয়ামত আর আল্লাহর কোন বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান।
এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন তার ভিতরের কষ্ট বের করে আনুন।নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায় মনে রাখবেন আপনার স্ত্রী ও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী।

©️
#সংগৃহীত

আমাদের একজন রব আছেন,এক আল্লাহ আছেন ❤️ হতাশ না হই, দোয়া করতে থাকি। তিনিই দোয়া কবুল কারী- حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْو...
16/08/2025

আমাদের একজন রব আছেন,এক আল্লাহ আছেন ❤️ হতাশ না হই, দোয়া করতে থাকি। তিনিই দোয়া কবুল কারী-

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ

উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’

অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

কম চাহিদাওয়ালা মেয়েরাই কেন সবসময় বেশি কষ্ট পায়?.. প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত !একটা জিনিস ভীষণ ভাল ...
30/07/2025

কম চাহিদাওয়ালা মেয়েরাই কেন সবসময় বেশি কষ্ট পায়?.. প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত !

একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পেরেছি। বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা? মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে। অর্থাৎ ওর মাছ না হলেও চলে। ও তো চায়নি, তার মানে এটাই স্বাভাবিক। ওর সাজের জিনিসের প্রয়োজন নেই। কোনও দিন মুখ ফুটে বলে না তো, তাহলে ওর লাগে না।

কখনও কোনও অসুখে ও মাগো বাবাগো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয়। ওই যে চাহিদা কম! অসুস্থ অবস্থায়ও সে দিব্যি সব কাজকর্ম করতে পারে,কেউ তাকে একটু কেয়ার করবে এটা আশাতেই রাখেনা।ফলে সবার ধারণা তার শরীরে অসুস্থতায় বাকিদের মতো কষ্ট হয়না।
যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি।

এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্খিত জিনিসের চাহিদাই দাম পায় না। কারণ তারা চায় না দামি লিপস্টিক, সখের ফোন, প্রিয় চকলেট, দু দিনের উইকেন্ড, ব্র্যান্ডেড ফেসিয়াল, দামি হেয়ার কাট। এর জন্য কী হয় যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না। কারণ মেয়েটার তো কোনও ডিম্যান্ডই নেই।

এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি। এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে। এদের সখের জামা লাগে না, প্রয়োজনের জুতো লাগে না, অসুস্থতা হলে কেয়ার লাগে না, এমনকী যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারি।

যে মেয়েদের ডিম্যান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গী ভাবে ও তো এমনিতেই থাকবে। আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে, এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূর কি বাত এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ। কারণ এরা কষ্ট হজম করতে পারে।

অন্যদিকে বাড়ির লালুনি পুষুনি মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা জুটে যায়। মাসের শেষে পার্লার খরচা কসমেটিক্স খরচা, জামা কাপড়ের খরচা বেশ মিলে যায়। এদের সখ মেটাতে আপত্তি হয় না কারও ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে। কারণ তাঁরা নিজেদের দাম বোঝাতে পেরেছে.... অন্যদিকে যে এইসব না চেয়ে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে শুধু তিরস্কার আর অপমান। হায় রে সমাজ! ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিলো

©️

29/07/2025

যে তোমাকে মন থেকে ভালোবাসবে
শতাব্দী ফুরিয়ে গেলেও সে কখনো তোমার প্রতি
মুগ্ধতা হারাবে না। ❤️🤎

18/07/2025

স্ত্রীকে বিরক্ত লাগার শেষ পরিণতি কী

যখন আপনার স্ত্রীর কথায় অনেক বেশি বিরক্ত লাগবে,
স্ত্রীকে অসহ্য মনে হবে,

পর মনে হবে, স্ত্রীর চেয়ে বাইরের মানুষকে বেশি আপন মনে হবে —

ঠিক তখনই বুঝে নেবেন,
আপনার ধ্বংস অতি নিকটে..!

আপনার স্ত্রী আপনার কি ক্ষতি করবে? ওপরওয়ালা যে ক্ষতি টা করবে ,

তার চোখের জলে আপনি যে অভিশাপ তার কারণে জীবনে কখনও এগিয়ে যেতে পারবেন না ,

জীবনে উন্নতির জন্য শত চেষ্টা করলেও সেই একই জায়গায় রয়ে যাবেন 😊

এবং আপনার ধ্বংসের জন্য আপনি নিজেই দায়ী 🫵

©️

15/07/2025

কখনো কখনো মনে হয়, আমরা যতটাই ভালো থাকি না কেন, কিছু অভিমান, কিছু কষ্ট—সব সময় ছায়ার মতো লেগে থাকে।
সবাই হাসতে দেখে, কিন্তু কেউ বোঝে না ভেতরের নীরব কান্না

ভালো থেকেও কেন যেন ভালো লাগে না।😔😔

Address

Savar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nila's Emotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share