মরিচীকা

মরিচীকা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মরিচীকা, Dhaka.

আমাদের সম্পর্কগুলো যেন দূরদিগন্তের এক অধরা মরীচিকা। দূর থেকে ভালোবাসার হাতছানি ভেসে আসে ঠিকই, কিন্তু তৃষ্ণার্ত বুকে কাছে ঘেঁষতেই সব আলো আঁধার হয়ে যায়, এক নিমেষে বিলীন হয়ে যায় চোখের সামনে। 🥀🕊️

23/09/2026

আকাশের বুকে কালো মেঘের মেলা,
আর হৃদয়ে জমে আছে নাম না-জানা এক গোপন ব্যথার খেলা।
আকাশ হয়তো একসময় বৃষ্টি হয়ে হালকা হবে,
কিন্তু মনের এই নিঃশব্দ মেঘ বুঝি নীরবেই ঝরে যাবে।

মন কথা 🥀🥀

17/09/2026

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

12/09/2026

সবাই তো একগুচ্ছ কদম কিংবা একরাস গোলাপ চায়,
তুমি না হয় আমাকে একজোড়া সূর্যমুখী এনে দিও।
এর গভীর অর্থটা জানো তো?
এর মানে—তুমি আমার মাঝেই তোমার সমস্ত আলো খুঁজে পাও; তুমিই তো আমার আলো!
সূর্যমুখী যেমন সারাদিন আলো পাওয়ার আসায় সূর্যের দিকে মুখ করে থাকে, আর রাতের আঁধার নেমে এলেই মুখ ফিরিয়ে নেয় তার প্রিয় সঙ্গীর পানে—তারা বিশ্বাস করে, অন্ধকারের সেই সময়ে তারাই একে অপরের আলো।
ভাবো তো, কত অবিশ্বাস্য সুন্দর এই রূপকথা! সূর্যমুখী তো আগে শুধুই আমার পছন্দের একটা ফুল ছিল, কিন্তু এই অদ্ভুত ভালোবাসার গল্পটা জানার পর থেকেই আমি ফুলটার প্রেমে পড়ে গিয়েছি। 🌻🌻

মন কথা🥀

10/09/2026

আকাশ কাঁদলে মনে হয় যেন আমি কাঁদছি ! 🥀
তাইতো বৃষ্টি আমার ভীষণ প্রিয় ❤️

08/09/2026

প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ী,

আমার শারীরিক অসুস্থতার কারণে আপাতত কিছুদিন লেখালেখি থেকে বিরতি নিচ্ছি। তবে খুব শীঘ্রই সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরবো নতুন ও সুন্দর সব গল্প-উপন্যাস নিয়ে।
ততদিন পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ! 🥀🥀

07/09/2026

শুক্রবার, সকাল পেরিয়ে গড়াতে গড়াতে দুপুর ছুঁইছুঁই। ঘড়ির কাঁটা ততক্ষণে বারোটার ঘর পেরিয়ে গেছে। ঠিক এমনই এক আলসে মুহূর্তে চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে দাঁড়াল সুভা।
মা শিউলি বেগম খুব ভালো করেই জানেন, আজ সুভার উঠতে দেরি হবে। শুক্রবার মানেই সুভার নিজস্ব রাজ্য, তার দারুণ পছন্দের একটা দিন! বিছানা ছেড়ে নামতেই তার সকালের চায়ের তৃষ্ণা চাঙ্গা হয়ে উঠল। সুভা ধীরে ধীরে, ধীর পায়ে হেঁটে মায়ের কাছে গিয়ে মিষ্টি সুরে ডেকে উঠল, “মা... ও মা, আমার খাবার কোথায়?”
মা হাসিমুখে বললেন, “দিচ্ছি, দাঁড়া। আমি আগে থেকেই সব গুছিয়ে রেখেছি। তুই গিয়ে চটপট মুখটা ধুয়ে বসার ঘরে বোস।”
মেয়ে হিসেবে সুভা কিন্তু বেশ নিয়মনিষ্ঠ। শৃঙ্খলা মেনে চলাই তার স্বভাব। রাতে ঘুমোতে যাওয়ার আগে আর খাবার খাওয়ার পর ব্রাশ করা—এটি তার চিরাচরিত অভ্যাস। তাই সে মুখ-হাত ধুয়ে বেশ ফুরফুরে মেজাজে সুর ভাঁজতে শুরু করল, “আমারও পরানো যাহা চায়, তুমি তাই... তুমি তাই গো...”
গানটি গাইতে গাইতেই হাতে নাস্তার থালা নিয়ে হাজির হলেন শিউলি বেগম। মানুষটা বড্ড সহজ-সরল, কোনো পঁচ-প্যাঁচ বা মারপ্যাঁচ তাঁর মাথায় ধরে না। যা বোঝানো হয়, খুব সরল মনে ঠিক সেটাই বিশ্বাস করেন।
এই যেমন সেদিনের ঘটনা! বাসায় তখন একাই ছিলেন শিউলি বেগম। হঠাৎ মাঝবয়সী এক মহিলা এসে করুণ মুখে বলল, “আফা, আমি বড্ড অসহায়! আমার একটাই মেয়ে, তার বিয়ে ঠিক হইছে। হাতে জমানো একজোড়া কানের দুল আছে, ওটাই বেছতে আইছি। মেয়েটার বিয়ের জন্য টাকাটা বড্ড দরকার আফা! বাজারদরের চেয়ে কিছুটা কমে দিলেও চলবে, তাও আমায় একটু সাহায্য করেন। আপনাদের এত বড় বাড়ি, দেখলেই বোঝা যায় আল্লায় অনেক দিয়েছেন। নেন না আফা দুলজোড়া, যা দেবেন তাতেই আমি রাজি!”
কথাগুলো শুনে আর অতশত ভাবেননি শিউলি বেগম। তিনি মনে মনে ভাবলেন—একজন মা নিজের মেয়ের বিয়ের কথা বলে কি আর মিথ্যা ছক কষতে পারে? করুণা আর স্নেহে মনটা গলে গেল তাঁর। কানের দুলজোড়া যাচাই-বাছাই করে কিনে তো নিলেনই, উপরন্তু বাজারদর থেকে এক কড়াও কম দিলেন না; এক এক করে পুরো টাকাটাই সেই মহিলার হাতে তুলে দিলেন। মহিলা তো এমন নিঃশ্বাসের ভরে পুরো দাম পেয়ে বেজায় খুশি!
তবে সেই কানের দুল কাহিনির আসল টুইস্ট তো সামনে আসা বাকি ছিল!
সোমবার সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে বেরিয়ে পড়েছিল ঘর ছেড়ে। সুভা গিয়েছিল তার স্কুলে, আর সুভার বাবা—সোহেল ইসলাম—কাজের সুবাদে দেশের বাইরে, স্পেনে থাকেন। তাই দিনভর বাড়ি ফাঁকাই থাকে। এখন স্কুল শেষে কেবল বাড়ি ফিরেছে সুভা...
চলবে...

#গল্পের_নাম বাবুনী
#পর্ব - ২

07/09/2026

মুহূর্তের উপভোগ হলো ঝরে পড়া পুষ্পপাপড়ির সৌন্দর্য, যা বাতাসেই হারিয়ে যায়। আর উপলব্ধি হলো সেই অদৃশ্য সুবাস, যা সময় পার হয়ে গেলেও হৃদয়ের গহীনে রঙিন হয়ে বেঁচে থাকে। 🥀🥀

মন কথা 🕊️

06/09/2026

সকাল পেরিয়ে দুপুর হতে চলল, অথচ আব্রারের কোনো দেখা নেই। সেই সকাল আটটায় বাসা থেকে বের হওয়ার সময় মাকে বলে গিয়েছিল, "মা, আমি দ্রুতই চলে আসব, বেশি দেরি হবে না। তুমি খেয়ে নিও।"
​অথচ এখন বাজে দুপুর একটা। আব্রারের জন্য অপেক্ষা করে মা এখনও দুপুরের খাবারটুকু ছুঁয়েও দেখেননি, অথচ তাঁর ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। ছেলেকে তিনি বড্ড ভালোবাসেন, চাইলেও কোনোদিন একটা কড়া বকা দিতে পারেন না। মার এই দুর্বলতার সুযোগ নিয়েই যেন আব্রার নিশ্চিন্ত মনে ফুটবল খেলে বেড়াচ্ছে—তাও আবার সকাল আটটা থেকে!
আজকে আব্রার ফুটবল ম্যাচ আছে । প্রথম দুই রাউন্ডে ওদের দল প্রথম হয়েছে, আর এখন চলছে ফাইনাল ম্যাচ। মাঠে টানটান উত্তেজনা। ঠিক তখনই মাঠের এক পাশ থেকে হেঁটে আসতে দেখা গেল এক তরুণীকে। সোজা কাঁধসমান চুল, গায়ের রঙ যেন শরতের তুলতুলে সাদা মেঘ, আর একজোড়া চোখে ফুটে উঠেছে এক আকাশ রাগ ও জেদ। মেয়েটির নাম নিলা।
​আব্রার মন্ত্রমুগ্ধের মতো একদৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। এদিকে মাঠের খেলায় তখন চরম বিপর্যয়! প্রতিপক্ষ দল গোল দিয়ে বাজি মেরে দিল। দলের সবাই আব্রারের ওপর চেঁচিয়ে উঠল, "এই, তুই এটা কী করলি? বলটা তো একদম তোর পায়ের কাছেই ছিল! এভাবে তো কখনো করিস না তুই!"
​আব্রারের সেদিকে কোনো খেয়ালই নেই। খেলা যে শেষ আর প্রতিপক্ষ জিতে গেছে—সেই হুঁশও তার উবে গেছে। সে কেবল ব্যাকুল হয়ে অপেক্ষা করছে, কখন মেয়েটি তার সামনে এসে দাঁড়াবে।
​ঠিক তা-ই হলো। নিলা কাছে এসেই চড়া গলায় বকে উঠল, "কী সমস্যা আপনাদের? খেয়েদেয়ে আর কোনো কাজ নেই? প্রতি সোমবার এখানে এসে আমাদের শান্ত পরিবেশটা নষ্ট করেন!"
​আব্রার অবাক হয়ে বলল, "কই, না তো! তোমাকে তো আগে কোনোদিন এপাশে দেখি নাই।" মনে মনে অবশ্য যোগ করল, ‘আগে দেখলে কি আর আমি অন্য কাজে ব্যস্ত থাকি?’ ঠোঁটের কোণে মৃদু একচিলতে হাসি ফুটে উঠল তার।
​নিলা ভ্রূ কুঁচকে বলে উঠল, "শুনুন, আর এখানে খেলতে আসবেন না। আমার ভীষণ সমস্যা হয়।"
​আব্রার সঙ্গে সঙ্গে উদ্বেগ নিয়ে বলে উঠল, "কী? কে বা কারা তোমাকে কষ্ট দিচ্ছে? আমাকে বল?"
​"অন্য কেউ না, আপনিই!" নিলা বিরক্তি চেপে রেখে বলল, "আর শুনুন, আমাকে 'তুমি' করে বলছেন কেন? আমি কি আপনাকে 'তুমি' বলতে বলেছি? শুধু আমার কাছের মানুষেরাই আমাকে 'তুমি' করে ডাকে।"
​আব্রার ঠোঁটে মিষ্টি হাসি বজায় রেখেই বলল, "হ্যাঁ, ঠিক সেই জন্যই তো বললাম।"
​"কী!" নিলা চোখ দুটি আরও গোল গোল করে বলল, "আপনার মাথায় মনে হয় মারাত্মক সমস্যা আছে। গিয়ে ডাক্তার দেখান তো! আর যেন এই মাঠে আপনাদের ফুটবল খেলতে না দেখি!"
​আব্রার ধীর গলায় বলল, "ঠিক আছে... কিন্তু আমি তো আসব এ বলে আব্রার চলে গেল।

চলবে...

#গল্পের_নাম বাজি
#পর্ব --১

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মরিচীকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share