21/09/2026
অবশেষে আমার মিতার সাথে অর্থাৎ যুথি আপুর সাথে প্রথম দেখা হলো। 😊
সত্যি বলতে, প্রথমবার দেখা হলেও একদমই মনে হয়নি যে এটাই আমাদের প্রথম দেখা। বরং মনে হয়েছে, অনেকদিনের পরিচিত একজন মানুষের সাথেই দেখা করতে এসেছি।
ফেসবুকের একটা পরিচয় যে বাস্তবেও এত সুন্দর একটা সম্পর্কের রূপ নিতে পারে আলহামদুলিল্লাহ। প্রথম এই দেখা, কিছু গল্প, কিছু হাসি—সব মিলিয়ে দিনটা বেশ ভালো একটা স্মৃতি হয়ে থাকলো। ❤️
আর আপু তুমি যে এত কষ্ট করে আমাদের জন্য মজাদার সব খাবার এনেছো অসংখ্য ধন্যবাদ আপু সবগুলো খাবার অনেক ইয়াম্মি ছিল।😋