30/05/2026
পিন করা ছবিটা কুড়িয়ে পেলাম একটু আগে। স্ক্রলিং করছিলাম। তখন চোখে পড়ে গেলো বড় বড় অক্ষরে লেখা Hilal-i-Jur'at শব্দত্রয়।
Hilal-i-Jur'at পাকিস্তানে বীরত্বের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা। সর্বোচ্চ সম্মাননার নাম Nishan-i-Haider। Hilal-i-Jur'at এর মার্কিন সমপর্যায়ের পদক হলো,
০১| Distinguished Service Cross (U.S. Army)।
০২| Navy Cross (U.S. Navy, U.S. Marine Corps)।
০৩| Air Force Cross (United States Air Force, United States Space Force)।
যেখানে ওদের সর্বোচ্চ সম্মাননাকে বলা হয় Medal of Honor (MOH)।
উক্ত পর্যায়ের সম্মাননা কতখানি বিরল তা আশা করি এখান থেকে পরিষ্কার হবে যে, Nishan-i-Haider সম্মাননা পাকিস্তানের জন্মের পর হতে আজ পর্যন্ত মাত্র ১১ জন সৈনিক পেয়েছেন। Hilal-i-Jur'at পেয়েছেন যেখানে আনুমানিক ৩০ জন।
অমন সম্মাননার পেছনে সাধারণত এমন কিংবদন্তী থাকে যে, মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের অনেকে এগুলোকে Posthumous Award বলে ডাকে (MOH ও Purple Heart এর এমন আরো ডাকনাম আছে)। কারণ, নিজের ভূখণ্ডের মাটি ও নিজ সহযোদ্ধাদের স্বার্থে রণক্ষেত্রে সর্বোচ্চ আত্মত্যাগের উদাহরণ না রাখলে আলোচ্য সম্মাননার জন্য নির্বাচন করা হয় না। আত্মত্যাগের অর্থ যেখানে হয় সহযোদ্ধা ও দেশের মাটির স্বার্থে স্বেচ্ছায় নিজের নিশ্চিত মৃত্যুর সম্ভাবনাকে বরণ করে নেওয়া। আশা করি নিচের উদাহরণ থেকে বিষয়টি আরো পরিষ্কার হবে।
ওপরে আমি Nishan-i-Haider সম্মাননার সাথে মাত্র ১১ জনের নাম রয়েছে বলে বলেছি। আলোচ্য ১১ জনের মাঝে তাঁদের সম্মাননা গ্রহণ করার জন্য বেঁচে থাকা সৈনিকের সংখ্যা শূণ্য! কেউ বেঁচে ছিলেন না। সম্মাননার Citation এ তুলে ধরা Action থেকে তাঁরা কেউ জীবিত ফিরে আসেননি। আসলে বলা উচিত, জেনে-শুনে আসেননি।
Hilal-i-Jur'at, Nishan-i-Haider, Medal of Honor, Hero of The Russian Federation ও বীরশ্রেষ্ঠর মতো পর্যায়ের সম্মাননার জন্য মনোনীত হতে এক অন্যরকমের মানুষ ও মানসিকতার দরকার হয়।
লাহোর প্রতিরক্ষার নায়ক, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, জেনারেল জিয়াঊর রহমান, Hilal-i-Jur'at, বীর ঊত্তম তেমনই একজন ছিলেন।
ধন্যবাদ।
৪৫ তম শাহাদাৎ বার্ষিকী তে বিনম্র শ্রদ্ধা হে প্রেসিডেন্ট।
゚viralシfypシ゚viralシalシ ゚ ゚viralシfypシ゚viralシ ゚ ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシ