17/10/2026
আসসালামু আলাইকুম
শুভ দুপুর 🫰
আজকে রান্নায় ছিলো ভাত,ডাল,নদীর পাঙ্গাশ মাছ ভুনা,পেয়াজ মরিজ ভর্তা, আর সাথে ছোট চিংড়ি দিয়ে দেশি চিকন চিকন লতি💝 আলহামদুলিল্লাহ 💖
লতি খেতে যতটা মজা কাটতে বাছতে ততটাই কষ্ট
বাট আমার এই লতি কাটতে হয় নি।প্রায় ২ কেজি দেশি লতি আমার এক ছোট বোন ওর গ্রামের বাড়ি থেকে একদম পরিষ্কার করে কেটেকুটে নিয়ে আসছে।সাথে এনেছে তার ভাইয়ের পছন্দের কিছু নারকেল🥥🥥
আসলে কিছু সম্পর্ক রক্তের হয়না,হয় অন্তরের।ভালোবাসার🫰 আর অনেক সময় এই সম্পর্কগুলো রক্তের সম্পর্ককেও হার মানায়💝 মেয়েটা আমার হ্যাল্পিং হ্যান্ড।অথচ আমার মনে পড়ে না ও আমার সাথে পরিচয় হওয়ার পর আমি ইনায়ার একটা কাঁথাও কখনো ধুয়েছি কিনা।ইনায়া দুনিয়াতে আসার আগেই ও আমার বাসায় কাজ নেয়।তারপর থেকে পুরাটা প্রেগ্ন্যাসির ধকল শারীরিকভাবে আমার ওপর দিয়ে গেলেও আমার খাওয়া দাওয়া, কাপড় ধোয়া,ঘরের যাবতীয় কাজ থেকে শুরু করে আমার সময়ে অসময়ে বমি, হুটহাট মেজাজ খারাপ হওয়া সব ও সামলেছে।তারপর ইনায়া এলো দুনিয়ায়।আমি মাদ্রাসায় পুরোদমে ব্যস্ত।আমার দুইটা বাচ্চাসহ আমার সংসারটার দেখাশুনা খুব যত্ন করে আগলে নিয়েছিলো।এখনকার যুগে সবচেয়ে বেশি যেটা দরকার তা হলো বিশ্বাস। আমার জায়গা থেকে ওকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি।আজ প্রায় ৩.৫ বছর ও আমার সাথে।তিন মাস আগে যেদিন ওর মেয়ে হলো তার আগের দিনও আমার বাসায় মেহমান এসেছিলো।ও রাতে এসে সব গুছিয়ে দিচ্ছিলো সাথে আমার।যদিও ওর মেয়ে পেটে আসার পর আমি সমস্ত ভারি কাজের জন্য অন্য মানুষ নিয়েছিলাম।কিন্তু ওর মায়া ছাড়তে পারি নি বলেই হয়তো ওকে বলেছিলাম বিকেলে এসে কাপড়গুলো গুছিয়ে ইনায়াকে সময় দিতে। আর সত্যি বলতে আমি চাইনি এমন একটা কঠিন সময়ে ওকে একা ছেড়ে দিতে।
আমার মনে হয় আমার মায়ের পেটের কোনো বোনও আমাকে এতটা করতো না হয়তো,যতটা আমার বিপদে ওকে পাশে পেয়েছি বা আমার জন্য যা করেছে।আল্লাহ হয়তো কোনো না কোনো পুন্য কাজের বিনিময়ে ওর সাথে দেখা করিয়েছিলেন।
আলহামদুলিল্লাহ 💖