DinRaat News

DinRaat News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DinRaat News, Media/News Company, Dhaka.
(1)

DinRaat News – দিনরাত নিউজ আপনার পাশে, খবরের সাথে
🗞️ সব খবর, সব সময় — দেশ-বিদেশের সর্বশেষ আপডেট, রাজনীতি, বিনোদন, খেলাধুলা, প্রযুক্তি ও আরও অনেক কিছু এক জায়গায়।
✅ নির্ভরযোগ্য, দ্রুত ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

👉 ঢাকার এক ব্যস্ত বিকেলে বনানীর একটি শপিং মলে হঠাৎ হৈচৈ শুরু হয়ে গেল।একজন মধ্যবয়সী লোককে ধরে ফেলেছে নিরাপত্তাকর্মীরা। অভ...
17/03/2026

👉 ঢাকার এক ব্যস্ত বিকেলে বনানীর একটি শপিং মলে হঠাৎ হৈচৈ শুরু হয়ে গেল।
একজন মধ্যবয়সী লোককে ধরে ফেলেছে নিরাপত্তাকর্মীরা। অভিযোগ— তিনি নাকি এক দোকান থেকে একটি ছোট্ট খেলনা চুরি করেছেন।
লোকটার বয়স প্রায় ৪৫। পরনে পুরনো শার্ট, চোখে ক্লান্তি আর মুখে অদ্ভুত নীরবতা।
চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো মোবাইল বের করে ভিডিও করতে লাগল।
“চোর! চোর!” — কেউ একজন চিৎকার করল।
মলের ম্যানেজার রাগে গর্জে উঠল,
“লজ্জা করে না? এই বয়সে এসে চুরি করেন!”
লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। একটাও কথা বলছিল না।
হঠাৎ ভিড়ের মধ্যে থেকে প্রায় ১০ বছরের একটা মেয়ে দৌড়ে এসে লোকটার সামনে দাঁড়াল।
মেয়েটা কাঁদতে কাঁদতে বলল,
“ওনাকে মারবেন না! উনি চোর না… উনি আমার বাবা!”
চারপাশের সবাই থমকে গেল।
মেয়েটা কাঁদতে কাঁদতে বলতে লাগল,
“আজ আমার জন্মদিন… আমি অনেক দিন ধরে ওই খেলনাটা চাইছিলাম। কিন্তু বাবা বলছিল টাকা নেই। আমি কাঁদছিলাম… তাই বাবা লুকিয়ে এটা নিতে গিয়েছিল।”
পুরো মল তখন নিস্তব্ধ।
লোকটা ধীরে ধীরে মাথা তুলল। চোখে পানি।
তিনি আস্তে করে বললেন,
“আমি জানি এটা ভুল… কিন্তু মেয়েটা তিন বছর ধরে কোনো জন্মদিনে কিছু পায়নি। আজ ওর হাসিটা দেখতে চেয়েছিলাম।”
কিছুক্ষণ আগে যারা ভিডিও করছিল, তারা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
দোকানের মালিক ধীরে ধীরে এগিয়ে এসে মেয়েটার হাতে খেলনাটা তুলে দিল।
তিনি বললেন,
“এটা চুরি না… এটা একজন বাবার ভালোবাসা।”
এরপর তিনি লোকটার দিকে তাকিয়ে বললেন,
“আপনি চোর না। আপনি একজন অসহায় বাবা।”
সেদিন মলের অনেক মানুষের চোখে পানি ছিল।
কারণ তারা বুঝেছিল —
সব অপরাধের পেছনে খারাপ মানুষ থাকে না,
কখনো কখনো থাকে ভালোবাসা আর অসহায়তা...

03/02/2026
শুরুতে হাড় কাঁপানো শীত অনুভূত হলেও গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা তেমনভাবে টের পাওয়া যাচ্ছিল না। তবে আবহাওয়া নিয়ে আবারও নত...
31/01/2026

শুরুতে হাড় কাঁপানো শীত অনুভূত হলেও গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা তেমনভাবে টের পাওয়া যাচ্ছিল না। তবে আবহাওয়া নিয়ে আবারও নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সারাদেশে তাপমাত্রা ফের কমতে পারে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ দিনও আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিনেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তীতে ২ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং ৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২.৮০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় ৩১ শতাংশ ভোটার...
31/01/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২.৮০ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় ৩১ শতাংশ ভোটার। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভিশন কনসাল্টিং-এর এক জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DinRaat News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share