16/09/2026
"যাত্রাপথ" নিয়ে আমি হতাশ হয়েছিলাম....
ব্যাপারটা এমন যে, বইটা নিয়ে ফেসবুকে এত এত আলোচনা দেখে আমি অর্ডার করি ধী-তে। কারণ বইটার প্লটের সব জায়গায় প্রশংসা দেখেছি। কিছু না ভেবেই ধী থেকে আগের কিছু বইয়ের সাথে এটাও দিয়ে দিতে বলি। এটাও জানতাম না আমি প্রি-অর্ডার করেছি। বই দিতে দেরী হওয়ায় মেসেজ দিলে, জানানো হয় এটা এখনও প্রকাশই হয় নি৷
যাক, তারপর বইটা প্রকাশিত হওয়ার পর শুনলাম এটার আবার নাকি ২য় খন্ড আসবে। এবার আমার কাঁদতে মন চাইছিলো। আমি সাধারণত পার্টের বইগুলো একসাথে কিনি৷ পরের পার্টের জন্য বছর খানেক ধৈর্য ধরার মতো ধৈর্য আমার নাই৷ এরপর বইটা যে অর্ডার ক্যানসেল করবো তাও করতে পারছিলাম না। প্রি-অর্ডার করে কখনো ক্যানসেল করা উচিত না৷ বুকশপগুলোরই ক্ষতি হয়।
বইতো এলো বাসায়, আমি আর পড়ি নি। ভেবেছি ২য় পার্ট যে বছর আসবে সে বছরই পড়বো। এরপর জানলাম ২য় পার্ট চলে এসেছে! এখন আমার সংগ্রহেও এসেছে।
শীঘ্রই বইদুটো পড়বো। হাইপের বই নিলে বলা যায় অধিকাংশ সময় ভালো লাগে না। এটা কেমন লাগবে জানি না৷ এক্সামটা শেষ হলেই বই নিয়ে বসবো ইন শা আল্লাহ।
যারা পড়েছেন মতামত জানাবেন৷ আর হ্যাঁ, এটার গিভওয়েও দিব আমি পড়া শেষ করে। আমার ভালো লাগলে সেই বই গিভওয়ে দেয়া সম্পর্কে তো আপনারা জানেনই🌻