02/08/2025
এখন নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে সাদিক কায়েমের বিরুদ্ধে লাগলেন। এতদিন যে কাজ তার দলের অন্যান্যদের দিয়ে করিয়েছেন, আজ সেটি তিনি নিজেই শুরু করলেন।
সাদিক কায়েম কখনোই নিজেকে সমন্বয়ক দাবী করা কিংবা বিপ্লবের একক ক্রেডিট দাবী করেননি। তার অসংখ্য বক্তব্যে এটা প্রমাণ করা যাবে যে তিনি গাজী এবং শহীদদেরকে বিপ্লবের আসল নায়ক বলেছেন এবং সকল রাজনৈতিক-অরাজনৈতিক দল মতের মানুষের স্বীকৃতি দিয়েছেন।
সাদিক কায়েমের বিরুদ্ধে এই সিন্ডিকেটেড অপপ্রচারের কারণ স্পষ্ট। ডাকসুর আগে এটা আরো তীব্র হবে।
দ্বিতীয়ত, আল জাজিরার ডকুমেন্টারিতে সাদিক কায়েমের উপস্থিতির ফলে তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হলো, এটাই তাদের হজম হচ্ছে না।
প্রসঙ্গত, উপদেষ্টা আসিফ মাহমুদ যখন প্রথম আলোর খপ্পরে পড়ে তার বইয়ে সাদিক কায়েমের ছবি কাট করে দিলো, তখন এই অসততার বিরুদ্ধে কারো কোনো কথা ছিল না। সেই একই বর্গের ব্যক্তিরা সাদিক কায়েমের আল জাজিরায় উপস্থিতি নিয়ে নাখোশ। অর্থাৎ সাদিক কায়েমরা প্রথম আলোতেও থাকবেনা, আল জাজিরায়ও থাকতে পারবে না।
আওয়ামী লীগ যেভাবে এককভাবে একাত্তরের মুক্তিযুদ্ধকে ছিনতাই করেছে, সেই মুজিবীয় কায়দায় জুলাই বিপ্লবকেও নিজেদের পৈত্রিক সম্পত্তি বানানোর অপচেষ্টা চলছে।
জুলাই বিপ্লবে ছাত্রশিবির তো বটেই, সকল ইনসাফপন্থী মানুষই জাতির মুক্তির জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। মুজিবীয় কায়দায় এই বিপ্লবকে ছিনতাই করতে চাইলে তার পরিণতিও স্পষ্ট।
বিপ্লবের এক বছর পার হয়ে গেলেও সরকারে বসে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে পারলো না। প্রশাসনকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে পারলো না। গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করতে পারলো না। তাদের একমাত্র সফলতা হলো সরকারে বসে একটা "কিংস পার্টি" তৈরি করা এবং রাষ্ট্রীয় প্রটোকলে সারাদেশে ট্যুর দেওয়া।
নিজেদের সীমাহীন অযোগ্যতা এবং ব্যর্থতা ঢাকার জন্য এখন সাদিক কায়েমের পেছনে লাগতে হলো। কি নিদারুণ লজ্জা! শহীদ গাজীদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা যে ঐতিহাসিক সুযোগ পেল, অগুনতি প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে পুরো জাতি যাদের ওপর আস্থা রাখলো, পুরো জাতির সাথে তামাশা করে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য অবশ্যই তাদেরকে একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সাদিক কায়েম তার নিরহংকার এবং নির্লোভ মানসিকতার কারণে খোদার ফজলে বহুদূর এগিয়ে যাবেন। আর জুলাইকে দলীয় সম্পত্তি বানাতে চাওয়া নতুন মুজিবরা মুজিবের মতই ঘৃণিত হবে।
সংগৃহীত