Awaz tv

Awaz tv NEWS AND CURRENT AFFAIRS
(1)

সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্...
26/07/2026

সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
২৫ জুলাই ২০২৬ঃ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন,
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।
রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত 'পাওয়ার প্যারেন্টস ২০২৬' -এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সাথে নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, সে লক্ষ্যে সকল মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে। এ সকল স্কুলে যে-সকল শিক্ষকরা শিক্ষকতা করবেন তাদের বিশেষভাবে প্রশিক্ষণের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়াও, সাভারের ১২ একর জায়গার উপর অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ চলমান রয়েছে, যেখানে এসব শিশুদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও খেলাধুলার ব্যবস্থা থাকবে। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অনুদান প্রদান করলে ট্যাক্স রিবেট পাওয়া যায় একথাও তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন এবং সকলকে এসব শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সমাজের সকলের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মানবতাবোধ তৈরিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, এটি কোনো যান্ত্রিক বিষয় নয়, এটি একটি মানবিক বিষয়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন এবং এই শিশুদের কল্যাণে নানা উদ্যোগ নেন, তবে তাঁরা খুব সহজেই সমাজের মূল স্রোতে মিশে যেতে পারবে।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মায়েদের সংগ্রামের গল্প শোনেন এবং শিশুদের পরিবেশনায় বিভিন্ন ধরনের একক এবং দলীয় গান ও নৃত্য উপভোগ করেন।
উল্লেখ্য, এটিএন নিউজ প্রায় এক দশক ধরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘পাওয়ার প্যারেন্টস' নামে অনুষ্ঠানটি প্রচার করে আসছে। এরই অংশ হিসেবে আজ বিশেষ চাহিদাসম্পন্ন ৬ জন শিশুর অভিভাবক এবং এসব শিশুদের নিয়ে ভালো কাজ করা ১ টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে তাদের সংগ্রামকে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম-সহ চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলাকুশলী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্মানিত অভিভাবকগণ।

26/07/2026

চা শিল্পের উন্নয়নে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

26/07/2026

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারেশ্রদ্ধা শেষে ফেরার পথে নেতাকর্মীদের শুভেচ্ছা।

প্রেস বিজ্ঞপ্তিঃতারিখঃ ২৬ জুলাই, ২০২৬স্থান: ঢাকা, বাংলাদেশ। ২৬ জুলাই (রবিবার) সংসদ ভবন এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিত...
26/07/2026

প্রেস বিজ্ঞপ্তিঃ
তারিখঃ ২৬ জুলাই, ২০২৬
স্থান: ঢাকা, বাংলাদেশ।
২৬ জুলাই (রবিবার) সংসদ ভবন এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে প্রকৃত সত্য এবং আমাদের অবস্থান নিচে স্পষ্ট করা হলো:
শান্তি বজায় রাখার চেষ্টা: নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত তর্ক-বিতর্ক ও হাতাহাতির সৃষ্টি হয়।
মন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপ:
অনাকাঙ্ক্ষিত এই উত্তেজনা ও বিশৃঙ্খলা থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন নিজে এগিয়ে যান। এবং সকল পক্ষকে শান্ত করে অবরুদ্ধ রাস্তা গাড়ি চলাচলের উপযোগী করে তুলতে আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করেন ।
* নিরাপত্তা জনিত পদক্ষেপ:
বিবাদমান দুই পক্ষকে মারামারি থেকে নিবৃত্ত করতে ইশরাক হোসেন তাদের মাঝখানে দাঁড়িয়ে দুরুত্ব বাড়িয়ে দেন এবং পরবর্তীতে তাদেরকে স্থান ত্যাগ করার নির্দেশ দেন।
* ভুল ব্যাখ্যার অপচেষ্টা:
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে কেন্দ্র করে কোনো কোনো মহল ঘটনাটিকে ভিন্ন খাতে মোড় নেওয়ার বা প্রতিমন্ত্রীর অবস্থান নিয়ে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু কিছু গণমাধ্যম বিকৃত তথ্য দিয়েছে অরুচিকর ভাষা ব্যবহার করে হেডলাইন করছে তা দুঃখজনক।
মাননীয় মন্ত্রী ইশরাক হোসেন সবসময় যেকোনো মূল্যে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পেছনে কারো উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সকলকে যেকোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব থেকে দূরে থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
বার্তা পেরক ঃ
মাহফুজ কবির মুক্তা
প্রেস কর্মকতা
ইশরাক হোসেন এমপি
মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
26/07/2026

স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

26/07/2026

রাজনৈতিক সদিচ্ছার উপরে নির্ভর করে আইনশৃঙ্খলা বাহিনীর সঠিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রী।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে...
26/07/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রবিবার (২৬ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে দেশের চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন।
সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে তারা বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। তিনি বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কথাও পুনর্ব্যক্ত করেন।
চা শিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স (BE...
26/07/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স (BEAR) সামিট ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
শনিবার (২৫ জুলাই ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে তিনি সেমিকন্ডাক্টর শিল্পকে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা ও উচ্চমূল্য সংযোজনভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান খাত হিসেবে উল্লেখ করেন। এ খাতের বিকাশে সরকার বিনিয়োগবান্ধব নীতি, কর ও শুল্ক সুবিধা, স্টার্টআপ সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে বলেও তিনি জানান।
বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি আধুনিক সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স প্রযুক্তির আকর্ষণীয় স্টলসমূহ ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

26/07/2026

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্বের প্রথম দিন জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান।

26/07/2026

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা ও দোয়ায় অংশ নেন।

Address

Rampura
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Awaz tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share