inteshar24.com

inteshar24.com আপনার বিশ্বস্ত তথ্যের উৎস
(1)

অস্বাভাবিক হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন-শেখ ফজলুল করীম মারুফ ইসলামী আন্দ...
21/09/2026

অস্বাভাবিক হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন
-শেখ ফজলুল করীম মারুফ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, সরকার ৭ মাসের ব্যবধানে দুই দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। দাম বৃদ্ধির কারণে তেলের সাথে সম্পর্কিত অসাধু চক্র জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে।পরিবহনে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের চড়া দামসহ জীবনযাপনের সকল স্তরে নেতিবাচক প্রভাব পড়েছে।

অস্বাভাবিক হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে শেখ ফজলুল করীম মারুফ বলেন, বিভিন্ন দেশের যুদ্ধ চলমান থাকা সত্বেও গত এক সপ্তাহের আন্তর্জাতিক বাজারে তেলের দাম বিশ্লেষণ করলে স্পষ্ট দেখা যায় গতকাল এবং আজকে তেলের দাম সর্বনিম্ন। তারপরও কাদেরকে সুবিধা দেয়ার জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে আমাদের বোধগম্য হয়না।জনগণের সাথে সরকারের সম্পর্ক না থাকলেই এধরণের সিদ্ধান্ত নেয়া যায়।আমরা স্পষ্ট ভাষায় বলছি ঠুনকো অজুহাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ;এ যেন সরকারের জনবিচ্ছিন্নতার জ্বলন্ত প্রমাণ। দ্রুত সমাধান না করলে কঠোর আন্দোলনে নামবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ ২১সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত "ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির প্রতিবাদে " বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

নগর সভাপতি আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডের পর অপ্রতিমের হত্যাকাণ্ড সরকারের আইনশৃঙ্খলার অসহায় নিয়ন্ত্রণ বুঝা যায়। শররয়াহ আইন বাস্তবায়ন না হলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকবে।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, সরকার ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ ইত্যাদি কারণ দেখিয়ে দায় এড়াতে চায় বলে মনে হচ্ছে। কোন কোন ক্ষেত্রে পূর্বের সরকারের ওপরে দায় দিয়ে দায়িত্ব এড়ানোর প্রবনতা দেখা যাচ্ছে।অথচ তাদের সময় জ্বালানির দাম এবং সমস্যা এত প্রকট ছিল না । সংশ্লিষ্ট মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে উদ্ভট কথা বলে সংকটে স্ফুলিঙ্গের কাজ করে দিচ্ছে। জনগণকে ধোঁকা দেয়ার পরিণতি পতিত ফ্যাসিবাদ থেকে দেখে নিন।স্ফুলিঙ্গ থেকে দাবানল হতে বেশি সময় লাগবে না।

নগর দফতর সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইএবির সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম, নগর সহ-সভাপতি আলহাজ্ব এম এইচ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, মাওলানা নিজামুদ্দিন প্রমুখ।

বার্তা প্রেরক
প্রভাষক শফিকুল ইসলাম
প্রচার সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর দক্ষিণ

21/09/2026

তেলের দামবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য।

#এনসিপি #জাতীয়নাগরিকপার্টি #নাসীরুদ্দীনপাটওয়ারী #জ্বালানিতেল #তেলেরদাম #দামবৃদ্ধি #বিক্ষোভমিছিল #ঢাকামহানগর #জ্বালানিসংকট

21/09/2026

তেলের দাম না কমালে ইসলামী আন্দোলন বাংলাদেশের বহুমাত্রিক আন্দোলনের হুঁশিয়ারি: শেখ ফজলুল করিম মারুফ

#ইসলামীআন্দোলনবাংলাদেশ #শেখফজলুলকরিমমারুফ #তেলেরদাম #জ্বালানিতেল #বহুমাত্রিকআন্দোলন #ঢাকামহানগরদক্ষিণ #জনদুর্ভোগ #ইসলামদেশমানবতা

বিস্তারিত 👇
21/09/2026

বিস্তারিত 👇

সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার
20/09/2026

সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে 👇
16/09/2026

বিস্তারিত কমেন্টে 👇

সম্পত্তি হস্তান্তর আইন-২০২৬ নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময়, সংশোধনের আহ্বান।
16/09/2026

সম্পত্তি হস্তান্তর আইন-২০২৬ নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময়, সংশোধনের আহ্বান।

15/09/2026
দেশে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১২ নভেম্বরে থেকেই এ নির...
14/09/2026

দেশে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১২ নভেম্বরে থেকেই এ নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে মাঠপর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।

ইসি বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর থেকে শুরু হবে। যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয়, তবে আমরা বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় নির্বাচন পরিচালনা করব।

পরিকল্পনার বিষয়টি স্পষ্ট করে এই কমিশনার বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এর প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে কয়েকটি ধাপে সম্পন্ন করবে কমিশন।

বিদ্যমান আইনি কাঠামোর বিষয়ে নির্বাচন কমিশনার স্পষ্ট বার্তা দেন। আইন সংশোধনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি উল্লেখ করেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আইনের নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না আসে, তবে বর্তমান ও বিদ্যমান আইনের ওপর ভিত্তি করেই কমিশন নির্বাচন পরিচালনা নিশ্চিত করবে। এতে নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানে কোনো আইনি বা কার্যগত জটিলতা থাকবে না।
আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপের আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। তবে এগুলো এখনও প্রাথমিক সিদ্ধান্ত।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when inteshar24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share