News Abutoe

News Abutoe সত্যের পথে সদা ন্যায় এর পথে।

13/05/2026

একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও নিরাপদে মাদক হোম ডেলিভারি দেন মেথর সেজে থাকা এই লোকগুলো!
খেয়াল করলে দেখবেন, এরা সব সিজনে প্রতিদিন আপনাকে অতিক্রম করছে। টয়লেট পরিষ্কারের সরঞ্জাম নিয়ে কেবল নির্দিষ্ট এলাকায় বিচরন করে।এদের দিয়ে এত টয়লেট কারা পরিষ্কার করায়?

এক মতবিনিময় সভায় থানার ওসিকে এ ব্যপারে দৃষ্টিআকর্ষন করলে তাঁর বক্তব্য শুনে তাজ্জব হয়ে গেলাম!

তিনি জানালেন,শত বছরের পুরনো বৃটিশ আইন মোতাবেক,চা বাগানের মালি,ডোম,মেথর এরা সর্বোচ্চ ১কেজি মাদক (নিজেরা সেবনের জন্য) বহন করতে পারবে।

এজন্য চাইলেই পুলিশ প্রশাসন তাদের আটক করতে পারে না।

এই বৃটিশ আইনের সুযোগ নিয়ে নিরাপদে চলে মাদক ব্যবসা,নিরাপদে চলে হোম ডেলিভারিও!

হায়রে বাংলাদেশ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগেরপ্রভাষক হিসেবে যোগ দিলেন মিরসরাইয়ের জাহিদ-------------------------মিরসরাই উপজেলার ব...
11/05/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের
প্রভাষক হিসেবে যোগ দিলেন মিরসরাইয়ের জাহিদ
-------------------------
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মরহুম হাজী গোলাম হোসেনের জ্যেষ্ঠ সন্তান জাহিদ হোসেন সাগর সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ফার্মেসি বিভাগের প্রভাষক হিসেবে নিযুক্ত হয়েছেন।

তিনি ২০১৩ সালে জে.বি. উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৫ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন এ+ অর্জন করেন। ২০১৬ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে ২০২০ সালে স্নাতক সম্পন্ন করেন, এবং ২০২২ সালে ওষুধ প্রযুক্তি বিভাগ হতে স্নাতকোত্তর শেষ করেন।

তার চাকুরি জীবন শুরু হয় ২০২১ সালে দেশের অন্যতম ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এ যোগদানের মাধ্যমে। পরবর্তীতে ২০২৪ সাল থেকে East West University-এর ফার্মেসি বিভাগে শিক্ষকতা শুরু করেন।

গবেষণায় তাঁর রয়েছে ১১ টি গবেষণা প্রবন্ধ ও ৭টি কনফারেন্স আর্টিকেল। ছাত্রজীবনে বিভিন্ন কোচিং এ শিক্ষকতার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন চট্টলা'র সহ-সভাপতি এবং ফেনীর সংগঠন SSAF এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। হলের বিতর্ক সংগঠন FH hall debating club ও ব্লাড ডোনেশন সংগঠন বাঁধনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ব্যক্তিজীবনে বই পড়া, কবিতা আবৃত্তি করা তার প্রধান শখের কাজ।

মিরসরাইয়ে প্রকাশ্যে ধুমপান করা এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে এক কলেজ ছাত্রকে বহিষ্কার করা...
11/05/2026

মিরসরাইয়ে প্রকাশ্যে ধুমপান করা এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে এক কলেজ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১০ মে) উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে কলেজের দ্বাদশ শ্রেনির মানবিক বিভাগের ছাত্র মো. আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট করেছে। সে প্রকাশ্যে ধুমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কলেজের সকল শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

25/04/2026

গর্ভবতী নারীকে ধর্ষন করে পেট থেকে বাচ্চা বের করে মেরে ফেলা হলো । মা আর পেটের সন্তান ডেড । এইটা নাকি ধর্মভীরু দেশ ।

হাজার লিটার তেল মজুদ করে রাখা দেশটার মানুষ নাকি সহজ সরল ।

হজ করে এসে ভাইয়ের সম্পত্তি মেরে খাওয়া লোকটা নাকি ধার্মিক ।

তাহাজ্জুত আদায় করা পিতার কন্যা রেস্টুরেন্টে আরেক ছেলের সাথে গিয়ে ধরা খায় স্বামীর কাছে । এইটা নাকি ৯০ ভাগ মুসলিমের দেশ ।

ইবলিশ এই দেশে কোন ইনভেস্ট করে না । বরং এই দেশের দিকে আঙ্গুল তুলে বলে , দেখ আমার সন্তানেরা কিভাবে নিজেদের কাজ করে যাচ্ছে ।

আহা ... কনজারভেটিভ দেশ আমার ... তারা নাকি ইসরাইলের অমানবিক আচরন নিয়ে চিন্তিত ।

হাউ সেলুকাস ...

21/04/2026
30/03/2026

তারেক রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে বসবার পর প্রথমদিনই সকাল ৯টায় অফিসে গিয়ে বেকায়দায় ফেলে দিয়েছিলেন আমলাদের। এরপর থেকে তারাও নির্ধারিত সময়ের আগে অফিসে আসতে শুরু করেন; যেসব সরকারি বড় কর্তাদের লেট করে অফিসে আসার রোগ ছিল, তাদের রোগও সেরে গেছে!

আজকে আবার হুটহাট করে আগে থেকে না জানিয়ে উনি বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে ভিজিট শুরু করে দিলেন।

সরকারি কর্মকর্তাদেরকে এই মেসেজ দিচ্ছেন, চোর-পুলিশ খেলার জন্য তিনি মনিটরিং করতেছেন না যে তিনি তাড়িয়ে বেড়াবেন উনারা আড়ালে থাকবেন, ধরা পড়লে ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেবেন।

প্রতিটি সেক্টরে দৃশ্যত পরিবর্তন তিনি দেখতে চান। এমনকি কাঠামোগত পরিবর্তন চাচ্ছেন। টেকসই।

মন্ত্রণালয় থেকে বিভিন্ন সেক্টরে তিনি যাদের যুক্ত করেছেন, এমন অনেকের সঙ্গে আমার কথা হইলে একটা কথা কমন পেয়েছি যে, তিনি সবাইকে প্রাঙ্কলি বারবার বলছেন, ‘আমি বিশ্বাস রাখছি, কাজ করে দেখান’। যাদের সঙ্গে একটু বেশি ক্লোজ, তাদের কাছে আরেকটা বাক্য শুনি, ‘আমি বিশ্বাসটা রেখেছি বুঝেশুনে, সেটার মূল্য রাখেন’।

কাউকে পরামর্শ কিংবা নির্দেশনা দেওয়ার সময়েও নিজের উদাহরণ দিয়েই বলেন তিনি। যেটি আমি কয়েকটি ঘটনার পরম্পরায় দেখেছি।

গতকাল তিনি সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মিটিং শেষে বের হচ্ছিলেন সংসদ ভবনের ভেতর থেকে, গেইটের সামনে সংসদ ভবন ও সংসদবিষয়ক সচিবলায় কর্মকর্তারা উনার যাওয়ার পথে দাঁড়িয়ে কেউ সালাম দিচ্ছিলো, কেউ ভিডিয়ো করতেছিলো, ভাবছিলেন প্রধানমন্ত্রী হয়ত খুশী-ই হবেন তাদের দাঁড়িয়ে থাকতে দেখে।

উল্টো প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে বললেন, ওদের কোনো কাজ নাই!

নিজেদের কাজকাম বাদ দিয়ে সরকারি কর্তারা প্রধানমন্ত্রীর প্রবেশপথে দাঁড়িয়ে রইল, প্রধানমন্ত্রী খুশী হইলেন না উল্টো তাদের ঝাড়লেন, কাজ বাদ দিয়ে ক্যান দাঁড়াই আছে!

তারেক রহমান পুরোনো ধাঁচের রাজনীতি বাদ দিয়ে দেশে কাঠামোগত রাজনৈতিক পরিবর্তন আনতে চাচ্ছেন, যেটা হবে মেরিটোক্রেসি বেইজড।

গাড়ির পিছে দৌঁড়ানো, অতিরিক্ত তোষামোদ করা, এসবে যে উনি চরমভাবে বিরক্ত হচ্ছেন, এটা বোধহয় বিএনপির অনেক নেতারা এখনো রিয়েলাইজ করতে পারতেছেন না!

ঈদের ব্রেক শেষে আজকে থেকে সংসদ অধিবেশন আবার শুরু হলো। প্রথমদিনই প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের ৫মিনিট আগে উপস্থিত হয়ে প্রথমদিনের আমলাদের মতোই দলের সংসদ সদস্যদের বেকায়দা ফেলে দিলেন।

28/03/2026

ইরান যুদ্ধ যেভাবে আগাচ্ছে, এর ফলাফল হতে পারে ভয়াবহ বাংলাদেশের মতো ইকোনমির জন্যে।

যদি ইরানে পদাতিক বাহিনী দিয়ে যুদ্ধ শুরু হয়, তাহলে গোটা মিডিল ইস্ট থেকে প্রবাসী শ্রমিক দেশে ফেরত আসা শুরু হবে। সেই ৮০ - ৯০ এর দশকের যুদ্ধ গুলোর মতো না হলেও, কাছাকাছি।

গত ১৫ বছরে মিডিল ইস্টের ডুবাই বা কাতারের মতো শহর গুলোতে শত শত কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। সেই অর্থ আটকে যাবে বা মার্কেট লসের মধ্যে পড়বে, যার প্রভাব পড়বে বাংলাদশের বিনিয়োগ পরিস্থিতিতে। কারণ অলিগার্করা রাজনৈতিক সরকার আসার পর টাকা যা ফেরত এনে দেশে বিনিয়োগ করতে পারতো, সেটা কম আনতে পারবে।

এই যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী ঘটনাপ্রবাহ নরমাল হতে হতে যদি ৬ মাস লেগে যায় তাহলে:

১.) ডলারের এগেইনস্ট টাকা ১৩০-১৩৫ টাকা ক্রস করতে পারে
২.) সরকারকে ট্যাক্স এর হার বাড়াতে হতে পারে ব্যাক্তি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই
৩.) জ্বালানি এবং বিদ্যুতের দাম কম পক্ষে ১০% বাড়াতে হতে পারে
৪.) বাংলাদশের নতুন বেইল আউট লাগতে পারে ১-২ বিলিয়ন ডলারের, যেটাকে বেইল আউট বলা হবে না, নতুন কোন নামে আনা হবে
৫.) সারের সংকট সহ জ্বালানির সংকটে এবং রেমিটেন্স, পণ্য রপ্তানির হার কমে যাওয়ায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২-৩% এ নেমে আসতে পারে

এতো গুলো অর্থনৈতিক রিস্কের সামনে বাংলাদেশ দাঁড়িয়ে।

সবাই দোয়া করেন এই যুদ্ধ যেন আর ৩ সপ্তাহে শেষ হয়।

27/03/2026

ট্রা*ম্পের ক্যাবিনেট মিটিং শেষ হয়েছে মাত্রই। মিটিং শেষে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে

- ইরান যুদ্ধে কারা এগিয়ে আছে?

ট্রা*ম্প হেসে বলেছে

- ইরানকে আমাদের প্রস্তাব ভালোয় ভালোয় মানতে হবে। নইলে ইরানকে ধ্বংস করে দেয়া হবে।

ক্যাবিনেট মিটিং-এ একটা রাষ্ট্রের প্রধান একটা দেশকে ধ্বংস করে দেয়ার কথা বলছে হাসতে হাসতে। আমি লাইভে দেখছিলাম আর ভাবছিলাম -এরাই আবার দেশে দেশে মানবাধিকারের কথা বলে বেড়ায়। এরপর ওকে ন্যাটো সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। ট্রা*ম্প বলেছে

- আমরা প্রতি বছর ট্রিলিয়ন ডলার খরচ করি ইউরোপের দেশগুলোকে রাশিয়ার হাত থেকে রক্ষা করা জন্য। অথচ ওরা আমাদের সাহায্যে এগিয়ে আসে নাই। ন্যাটো নিয়ে ভাবতে হবে অ্যামেরিকাকে।

তবে পুরো মিটিং-এ অন্য সবার বক্তব্য দেখে মনে হয়েছে , অ্যামেরিকা হয়ত এই উইকএন্ডে (শুক্র, শনি কিংবা রবিবার) ইরানে স্থল অভিজান শুরু করতে পারে। যদিও এমন কিছু ওরা পরিষ্কার করে বলে নাই। কিন্তু পুরো পৃথিবীর দেশগুলোর মুভমেন্ট দেখে এমনটাই মনে হচ্ছে।

আজকে আরব দেশগুলোর সরকার প্রধানদের একটা মিটিং হয়েছে। সেখানে তাঁরা কি বলেছে জানেন? তাঁরা বলেছে

- ইরানের উচিত এই হামলা বন্ধ করা। নইলে আমরা বাধ্য হবো ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

চিন্তা করে দেখেন অবস্থা। অ*সভ্য-ব*র্বরগুলো অ্যামেরিকা-ই*জ*রাইলকে কিছু বলেত পারছে না। যারা এই যুদ্ধ শুরু করেছে। আজ আবার ফ্রান্স, ইংল্যান্ড এবং ভারতের সরকার প্রধানও হরমুজ প্রণালি বিষয়ে একটা মিটিং করেছে বলে আল জাজিরা খবর প্রকাশ করেছে। এই মিটিংটা কেন হলো ঠিক বুঝতে পারছি না। আজই কেন এই মিটিং ওদের করতে হলো?

আমার কেন যেন মনে হচ্ছে, অ্যামেরিকা দেশগুলোর কাছে এর মাঝে একটা বার্তা পৌঁছে দিয়েছে। দেশগুলো হয়ত ভবিষ্যতের বিপদ আঁচ করতে পেরে একে-অপরের সাথে কথা বলছে। এদিকে ই*জ*রাইল বলছে ইরানের নেভির প্রধান, যিনি হরমুজ প্রণালি বন্ধ রাখতে কাজ করছিলেন; তাঁকে আজ হ*ত্যা করা হয়েছে। অ্যামেরিকান সামরিক বিশেষজ্ঞ স্কট রিট এই প্রসঙ্গে কিছুক্ষণ আগে বলেছেন

- অ্যামেরিকা আর ই*জ*রাইল এখনও বুঝতে পারছে না; ইরানের রাষ্ট্রীয় সিস্টেম অনেক মজবুত। এভাবে পাঁচশোজনকে হ*ত্যা করেও কোন লাভ হবে না।

এদিকে ইয়েমেনের হুতিরা ঘোষণা করেছে

- ইরান এই যুদ্ধে এখনও ভালো করছে । যদি দরকার হয়, যে কোন মুহূর্তে আমরাও ইরানের জন্য এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো।

26/03/2026

৩ সপ্তাহ আগেও অনেকে বলছিলো ইরানের সময় শেষ । অথচ আজকে মনে হচ্ছে সময়টা শুধুই ইরানের । হরমুজের পানির উপর আগে তেল ট্যাংকার দেখা গেলেও এখন ডলার ভেসে থাকে । কারণ একেকটা জাহাজ প্রণালী পার হতে অনেক টাকা চার্জ দিচ্ছে যা আগে ফ্রি ছিল । হরমুজের উপর কোন দেশ কতটুকু নির্ভরশীল দেখা যাক -

Japan - 73%
South Korea - 70%
Pakistan - 60%
Taiwan - 60%
India - 42%
China - 40/45%
Thailand - 30/35%
Singapore - 30%
Malaysia - 25/30%
Philippines - 25%
Indonesia - 20/25%
Vietnam - 20%
Italy - 15%
Spain - 12/15%
United States - 2/5%

এই লিস্টের সবচেয়ে বড় নাম জাপান । যারা ইতিমধ্যে ইরানকে ট্যাক্স দিয়ে তেল পরিবহনে রাজি হয়েছে । এছাড়া, সিংহভাগ দেশ আপোষ করেছে ইরানের সাথে । তবে ৬০% তেল পরিবহন করা তাইওয়ান জানিয়েছে এপ্রিল মাস পর্যন্ত তাদের কাছে স্টক রয়েছে তাই যুক্তরাষ্ট্রের জন্য তারা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে । এই লিস্টের বড় নাম জাপান হলেও তারা মার্কিন জোটে অংশ নিয়েছে ।

কোন কারণে ব্রিটিশ রয়্যাল নেভির মাধ্যমে নেতৃত্ব দেয়া এই জোট যদি ব্যর্থ হয় তাহলে ইরান-চায়না জোট জাপান ও তাইওয়ানের মত দেশের সাথে কেমন আচরণ করতে পারে মনে হয় ? আমার মতে, হরমুজ দিয়ে তেল সরবরাহের ক্ষেত্রে তাদের কাছ থেকে কয়েকগুণ বেশী ট্যাক্স নেয়া হতে পারে ।

এখনো পর্যন্ত হরমুজ পার হতে অপেক্ষা করছে আড়াই হাজার জাহাজ । ইতিমধ্যে কয়েক ডজন জাহাজ ট্যাক্স দিয়ে প্রণালী পার হয়ে গেছে । এই উবস্থার উন্নতি হওয়া মানে চাইনিজ ইউয়ান আরও শক্তিশালী হওয়া ও ডলার ক্রমেই আরো দুর্বল হয়ে পড়া । দেখা যাক সময়ের সাথে পাল্লা দিয়ে এই লিস্ট কত বড় হতে পারে ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Abutoe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share