05/08/2026
৩৬ জুলাই — আমাদের স্মৃতিতে, আমাদের অঙ্গীকারে। 🇧🇩
আজ ৩৬ জুলাই— বিজয়ের প্রতীক হিসেবে স্মরণীয় একটি দিন। এই দিনে আমরা জুলাই আন্দোলনে প্রাণ হারানো সকল শহীদকে গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মানের সঙ্গে স্মরণ করছি।
গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (GCCN)-এর শিক্ষার্থীরাও সেই সময় নীরব দর্শক হয়ে থাকেনি। আমরা সংখ্যায় হয়তো কম ছিলাম, কিন্তু আমাদের অবস্থান ছিল সত্যের পক্ষে, শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে এবং দেশের স্বার্থের পক্ষে।
জুলাই আন্দোলনে প্রাণ হারানো সকল শিক্ষার্থীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মান। তাঁদের আত্মত্যাগ ও সাহস বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের ত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়—ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনেকেই বড় মূল্য দিয়েছেন।
একই সঙ্গে গভীর শ্রদ্ধা জানাই গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (GCCN)-এর সেই সাহসী শিক্ষার্থীদের, যারা ভয়কে উপেক্ষা করে আন্দোলনের সময় উপস্থিত ছিলেন এবং নিজেদের অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁদের সাহস ও দায়বদ্ধতা আমাদের গর্বিত করে।
আমরা বিশ্বাস করি, যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাঁদের স্মৃতি আমাদের সব সময় ন্যায়, মানবতা ও সত্যের পথে চলার প্রেরণা হয়ে থাকবে।
৩৬ জুলাইয়ের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
শ্রদ্ধা সকল শহীদ ও আহতদের প্রতি।
বাংলাদেশ চিরজীবী হোক। 🇧🇩