S.M. Tv

S.M. Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S.M. Tv, TV Channel, Dhaka.

30/08/2026
❤️দাসকে আপন রাজত্ব দান করিবেন🌹💐❝ স্বেচ্ছাচারী এবং বস্তুবাদী না হইয়া আপন রবের জাগরণের কাজে ব্যস্ত থাকিতে হইবে। তবেই তিনি ...
03/08/2026

❤️দাসকে আপন রাজত্ব দান করিবেন🌹💐

❝ স্বেচ্ছাচারী এবং বস্তুবাদী না হইয়া আপন রবের জাগরণের কাজে ব্যস্ত থাকিতে হইবে। তবেই তিনি জাগ্রত হইয়া উদ্ধার পর্ব সম্পন্ন করিবেন এবং সৃষ্টির উপরে তাঁহার দাসকে আপন রাজত্ব দান করিবেন।

সেইরূপ মহান রাজত্বের অধিকারী হইতে চাহিলে সামা আদ্-দুনিয়ায় অবস্থিত সাধুগণের সঙ্গ লইতে হইবে। ❞

— মাওলা শাহ্ সূফী সদর উদ্দিন আহমদ চিশতী (আ.)

━━━━━━━━━━━━━━━

📺 প্রকাশনায়: SM TV

#হেদায়েত #সুফিবাদ #আত্মশুদ্ধি #মুর্শিদ #সাধুসঙ্গ

🖤 ১০ মহররম — কারবালার শোকাবহ স্মৃতি 🖤১০ মহররম শুধু ইতিহাসের একটি দিন নয়, এটি সত্য ও ন্যায়ের পথে সর্বোচ্চ ত্যাগের এক অমর ...
15/06/2026

🖤 ১০ মহররম — কারবালার শোকাবহ স্মৃতি 🖤

১০ মহররম শুধু ইতিহাসের একটি দিন নয়, এটি সত্য ও ন্যায়ের পথে সর্বোচ্চ ত্যাগের এক অমর শিক্ষা।

এই দিনে নবী পরিবারের প্রিয় দৌহিত্র, মহান শহীদ মাওলা ইমাম হোসাইন (আলাইহিস সালাতু ওয়াস সালাম) তাঁর পরিবার ও সঙ্গীদের নিয়ে কারবালার প্রান্তরে সত্যের পতাকা সমুন্নত রাখতে শাহাদাত বরণ করেন।

তৃষ্ণার্ত শিশুদের আহাজারি, নিরপরাধ পরিবারবর্গের কষ্ট, আর অত্যাচারের বিরুদ্ধে অবিচল অবস্থান—কারবালার প্রতিটি দৃশ্য মানবতার হৃদয়ে আজও রক্তক্ষরণ ঘটায়।

ইমাম হোসাইন (আঃ) আমাদের শিখিয়ে গেছেন—
ক্ষমতার কাছে নয়, সত্যের কাছে মাথা নত করতে হয়;
অন্যায়ের সাথে আপস নয়, বরং ন্যায়ের পথে দৃঢ় থাকতে হয়।

কারবালা যুদ্ধ নয়,
কারবালা হলো বিবেকের জাগরণ,
ত্যাগের মহাকাব্য,
আর সত্যের চিরন্তন বিজয়ের ঘোষণা।

হে আল্লাহ!
মাওলা ইমাম হোসাইন (আঃ) ও কারবালার সকল শহীদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য কবুল করুন।

🥀 "কারবালার রক্ত শুকিয়ে গেছে, কিন্তু তার শিক্ষা আজও জীবন্ত।
Sm. Tv

#কারবালা #১০মহররম #ইমামহোসাইন #শহীদেকারবালা #আশুরা #ইসলামেরইতিহাস

📰 ✍️ পত্রিকার প্রতি কৃতজ্ঞতাগাদীরে খুমের ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশ করার জন্য জাতীয় দৈনিক মান...
14/06/2026

📰 ✍️ পত্রিকার প্রতি কৃতজ্ঞতা

গাদীরে খুমের ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশ করার জন্য জাতীয় দৈনিক মানবজমিন, দৈনিক সরেজমিন এবং দৈনিক জনবানী পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে আপনাদের এই ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতির সামনে তুলে ধরার এই প্রয়াস অব্যাহত থাকুক।

আল্লাহ তাআলা আপনাদের কলমকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের পথে পরিচালিত করুন।

— SM TV

এস এম টিভি রিপোর্ট📍 ঢাকা | ১১ জুন ২০২৬আগামীতে ‘ঈদে গাদীর’ রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবিজাতীয় প্রেস ক্লাবে বিশিষ্টজনদের আহ্...
11/06/2026

এস এম টিভি রিপোর্ট
📍 ঢাকা | ১১ জুন ২০২৬

আগামীতে ‘ঈদে গাদীর’ রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি

জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্টজনদের আহ্বান

ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন ১৮ জিলহজ ‘ঈদে গাদীর’ আগামীতে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট সুফি সাধক, গবেষক, বিজ্ঞানী ও ওলামায়ে কেরাম। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাদরিয়া সোসাইটি, ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ এবং তরিকতে আহলে বাইত বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা একযোগে সরকারের প্রতি এই দিনটিকে জাতীয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদরিয়া সোসাইটির চেয়ারম্যান ও অভিভাবক জনাব আনোয়ার আহমেদ শিবলী দয়াল বলেন,
“বিদায় হজের পর ১৮ জিলহজ ‘গাদীর-এ-খুম’ প্রাঙ্গণে মহানবী হযরত মুহাম্মদ (সা.) যে ঐতিহাসিক ঘোষণা প্রদান করেন, তা মুসলিম উম্মাহর হেদায়েত ও ঐক্যের ভিত্তি। আহলে বাইতের আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় হবে।”

বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ড. মোবারক আহমদ খান বলেন, মুসলিম বিশ্বের বহু দেশে এই দিনটি মর্যাদার সাথে পালিত হয়। বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে এর গুরুত্ব তুলে ধরা প্রয়োজন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি ও ধর্মতত্ত্ববিদ মুহাম্মদ তানিম নওশাদ প্রধান আলোচক হিসেবে দিনটির ঐতিহাসিক ও তাত্ত্বিক দিক বিশ্লেষণ করেন এবং রাষ্ট্রীয়ভাবে উদযাপনের যৌক্তিকতা তুলে ধরেন।

সভায় আরও বক্তব্য রাখেন সাদরিয়া সোসাইটির মোফাছেরে কোরআন মাহমুদুল হাসান, যুগ্ম মহাসচিব হাফেজে কোরআন লিয়াকত আলী খান এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাদল। বক্তারা সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক দিনকে জাতীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদরিয়া সোসাইটির মহাসচিব ও তরিকতে আহলে বাইত বাংলাদেশের সভাপতি আহম্মেদ কামরুল মোর্শেদ। তিনি আগামী বছর থেকে এই দাবির পক্ষে দেশব্যাপী সচেতনতা ও ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

— এস এম টিভি রিপোর্ট

"আমি যাহার মাওলা, এই আলী তাহার মাওলা।"— মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) 🌹✨ পবিত্র ঈদে গাদির-এ খুম ২০২৬ ✨ঐতিহাসিক ১৮ই জিলহজ, ম...
09/06/2026

"আমি যাহার মাওলা, এই আলী তাহার মাওলা।"
— মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) 🌹

✨ পবিত্র ঈদে গাদির-এ খুম ২০২৬ ✨
ঐতিহাসিক ১৮ই জিলহজ, মাওলা আলী (আঃ)-এঁর ঐতিহাসিক অভিষেক দিবস উপলক্ষে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। আহলে বাইত প্রেমী সকল দ্বীনি ভাই ও বোনদের এই সেমিনারে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

🗓️ তারিখ: ১১ই জুন, ২০২৬ (রোজ বৃহস্পতিবার)
🕒 সময়: বিকাল ৩:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা
📍 স্থান: জাতীয় প্রেসক্লাব (৩য় তলা), ১৮ তোপখানা রোড, ঢাকা-১০০০।

🤝 যৌথ আয়োজনে:

সাদরিয়া সোসাইটি

ইমামীয়া চিশতীয়া নেজামীয়া সংঘ

হেরাবন

তরিকতে আহলে বাইত

সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে সেমিনারটি সফল করার জন্য আমন্ত্রণ জানানো হলো।

#ঈদে_গাদির #মাওলা_আলী #আহলে_বাইত #জাতীয়_প্রেসক্লাব #সেমিনার২০২৬

🌙✨ ঈদে গাদীরে খুম — মাওলা আলী (আঃ) এর অভিষেক দিবস উপলক্ষে আমাদের দরবারে অনুষ্ঠিত পবিত্র অনুষ্ঠানটি “খবর সংযোগ” পত্রিকায়...
06/06/2026

🌙✨ ঈদে গাদীরে খুম — মাওলা আলী (আঃ) এর অভিষেক দিবস উপলক্ষে আমাদের দরবারে অনুষ্ঠিত পবিত্র অনুষ্ঠানটি “খবর সংযোগ” পত্রিকায় সুন্দরভাবে প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ✨🌙

এই সংবাদ প্রচারের মাধ্যমে সত্য ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা কৃতজ্ঞ।

খবর সংযোগ পত্রিকার লিংক https://www.khoborsangjog.com/113874

🎶ভাব সংগীত🎙️কৃষ্ণ দাস দাদা—একজন হিন্দু ধর্মাবলম্বী হয়েওমাওলা আলী (আঃ) এঁর অভিষেক দিবসের মাহাত্ম্য ও গভীর মর্মঅন্তর দিয়ে ...
05/06/2026

🎶ভাব সংগীত🎙️

কৃষ্ণ দাস দাদা—একজন হিন্দু ধর্মাবলম্বী হয়েও
মাওলা আলী (আঃ) এঁর অভিষেক দিবসের মাহাত্ম্য ও গভীর মর্ম
অন্তর দিয়ে অনুভব করেছেন।

তার গানের মধ্যেই প্রকাশ পেয়েছে সত্যের সেই অনুসরণ—
মাওলার ভালোবাসা, মাওলার পরিচয়, আর আধ্যাত্মিক টান।
যা ভক্ত-আশেকদের হৃদয় ছুঁয়ে গেছে গভীরভাবে।

🎶 গান:
“তারে ডাকতে জানলে দিতো দেখা, কইতো কথা”

📍 স্থান: ইমামীয়া চিশতীয়া নেজামিয়া সংঘ (দরবার)
ইমামীয়া চিশতীয়া নেজামিয়া সংঘ

🤝 আয়োজনে: সাদরিয়া সোসাইটি

✨ ভক্তি, ভালোবাসা আর আধ্যাত্মিকতার মিলনস্থল এই মহাসমাবেশ
মাওলা আলী (আঃ) এঁর প্রেমে এক অনন্য অনুভূতি 🌙

✨ Sufi Presented By 🌿 Md Ariful Islam Arfan ✨

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when S.M. Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category