Dainik Banglar Sangbad

Dainik Banglar Sangbad দৈনিক বাংলার সংবাদে আপনাকে স্বাগতম।

দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিশেল আজ ভোর ৫:৪০ মিনিটে ঢাকা ধানমন্ডি পপুলার হসপিটালে স্ট্রোকজনিত...
15/09/2026

দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিশেল আজ ভোর ৫:৪০ মিনিটে ঢাকা ধানমন্ডি পপুলার হসপিটালে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর জানাযার নামাজ বাদ আছর নিজ বাড়ি ইলিয়টগঞ্জ বাজারে অনুষ্ঠিত হবে।

কুমিল্লার বরুড়ায় ‘মাহমুদা ফুড ফ্যাশন এন্ড পার্টি সেন্টার’-এর শুভ উদ্বোধন।​নিজস্ব প্রতিনিধি, বরুড়া (কুমিল্লা)।কুমিল্লার ব...
13/09/2026

কুমিল্লার বরুড়ায় ‘মাহমুদা ফুড ফ্যাশন এন্ড পার্টি সেন্টার’-এর শুভ উদ্বোধন।
​নিজস্ব প্রতিনিধি, বরুড়া (কুমিল্লা)।
কুমিল্লার বরুড়া পৌর সদরের কলেজ রোডস্থ কে.এম.সি মার্কেটে নতুন পরিসরে শুভ উদ্বোধন করা হয়েছে ‘মাহমুদা ফুড ফ্যাশন এন্ড পার্টি সেন্টার’।
​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফুর রহমান শিশির ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন।
​প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছফি উল্লাহ ও মাহমুদা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যাংকসমূহের কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ।
​অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় বক্তারা নতুন এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বরুড়াবাসীকে মানসম্মত সেবা ও পণ্য গ্রহণের আমন্ত্রণ জানান।

https://dainik-banglarsangbad.com/2026/09/13/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e...
13/09/2026

https://dainik-banglarsangbad.com/2026/09/13/%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be/

সুদাম চন্দ্র নওগাঁ জেলা প্রতিনিধিঃ পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে মহিলা মাদক কারবারি ১৩০( একশ....

কুমিল্লায় ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১, ছিনতাইকারী ১৪ জন এবং ১৯ জনকে কারাদণ্ড​নিজস্ব প্রতিনিধি:কুমিল্লা কো...
12/09/2026

কুমিল্লায় ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১, ছিনতাইকারী ১৪ জন এবং ১৯ জনকে কারাদণ্ড
​নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। একই অভিযানে ১৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার এবং বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় কোতয়ালী থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের চাঁপাপুর সাকিনস্থ বাখরাবাদ গাউছিয়া ম্যানশন সংলগ্ন বিসমিল্লাহ মেডিক্যাল হল এলাকা থেকে মো. মেহেদী হাসান প্রকাশ হাসান (৩৬) কে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​এদিকে, মাদক সেবন ও নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে থানা এলাকা থেকে আরও ১৯ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত)-এ হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করেন। আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে বিজ্ঞ আদালত প্রত্যেককে ৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​অন্যদিকে, শহর ও এর আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৃথক অভিযানে ১৪ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আইনি প্রক্রিয়া শেষে তাদেরও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার এমন ধারাবাহিক ও কঠোর অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহলসহ বিভিন্ন পেশার মানুষ। সাধারণ জনতা পুলিশের এই কার্যকর ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

https://dainik-banglarsangbad.com/2026/09/12/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0...
12/09/2026

https://dainik-banglarsangbad.com/2026/09/12/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%86%e0%a6%89%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0/

নিজস্ব প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ও লক্ষণাবন্দ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ঐতি....

গোলাপগন্জের ৩৬০ আউলিয়ার স্মৃতি জড়ানো পর্যটন সম্ভাবনাময় কৈলাশ টিলা আজও অবহেলিত।নিজস্ব প্রতিনিধি:সিলেটের গোলাপগঞ্জ উপজেলার...
12/09/2026

গোলাপগন্জের ৩৬০ আউলিয়ার স্মৃতি জড়ানো পর্যটন সম্ভাবনাময় কৈলাশ টিলা আজও অবহেলিত।
নিজস্ব প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ও লক্ষণাবন্দ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্য বাহী কৈলাশ টিলা।প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্নিক ইতিহাস ও প্রাকৃতিক সম্পদের কারণে বিশেষ বৈশিষ্ট্য বহন করলেও দীর্ঘ দিন ধরে পর্যটন সম্ভাবনাময় এ স্থানটি রয়েছে অনেকটা অবহেলিত।
স্থানীয় দের দাবি কৈলাশ টিলার সঙ্গে জড়িয়ে রয়েছে সিলেটের আধ্যাত্নীক ইতিহাসের স্মরণীয় অধ্যায়।
লোকমুখে প্রচলিত রয়েছে, হযরত শাহ্ জালাল (র:) - এর সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ নুর (র:)এই টিলায় নির্জনে ধ্যান -সাধনায় সময় কাটাতেন। টিলার নিরবতা,সবুজ প্রকৃতি ও নির্জন পরিবেশ তার সাধনার জন্য উপযোগী ছিল বলে স্হানীয়দের মধ্যে বিশ্বাস রয়েছে।
'কই লাশ' থেকে কৈলাশ
কৈলাশ নামকরণের সঙ্গে ও জড়িয়ে রয়েছে একটি লোককথা। স্হানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী হযরত শাহ্ নুর (র:) এর মৃত্যুর পর তাঁর জানাজায় অংশ নিতে এসে উপস্থিত লোকজন কাফনের কাপড় ছাড়া লাশ দেখতে না পেয়ে বিন্মিত হন।তখন সিলেটি আঞ্চলিক ভাষায় অনেকে বলেন ওঠেন 'কই লাশ'? লোকমুখে প্রচলিত এই 'কই লাশ' শব্দ থেকেই পরবর্তীতে 'কৈলাশ 'নামের প্রচলন হয়েছে বলে স্হানীয়দের ধারণা। সেই থেকেই টিলা টি পরিচিত পায় কৈলাশ টিলা নামে।
স্হানীয়দের প্রত্যাশা, গোলাপগঞ্জ উপজেলা ও জেলা প্রশাসন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, পর্যটন কতৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলো কৈলাশ টিলার সম্ভাবনার গুরুত্ব দিয়ে দেখবে।
সরেজমিন পরিদর্শন, সম্ভাবতা যাচাই এবং স্হানীয় দের মতামতের ভিত্তিতে একটি বাস্তব সম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহনের দাবি জানিয়েছেন তারা।
পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে উঠলে কৈলাশ টিলা হয়ে উঠতে পারে গোলাপগঞ্জের অন্যতম আকর্ষনীয় পর্যটন গন্তব্য। একই সঙ্গে এর সঙ্গে জড়িয়ে থাকা আধ্যাত্নিক ইতিহাস ও লোক ঐতিহ্য ও পরিচিক হতে পারে নতুন প্রজন্মের কাছে।
মাটির নিচে গ্যাস সম্পদের সম্ভাবনা আর মাটির উপরে ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য — সব মিলিয়ে কৈলাশ টিলা যেনো সম্ভাবনার এক অপূর্ণ অধ্যায়। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা, সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্কের কার্যকর উদ্যোগ।
মো:রফিকুল ইসলাম আনসারি।

12/09/2026
বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ আবুল হোসেন'কে ফুলেল শুভেচ্ছা বিনিময়।কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কল...
10/09/2026

বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ আবুল হোসেন'কে ফুলেল শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ মোঃ আবুল হোসেন'কে বরুড়া তারুণ্য যুব সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়।
বৃহস্পতিবার সকাল ১১টায় বরুড়া তারুণ্য যুব সংগঠনের আহবায়ক ও বরুড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ শরীফ উদ্দিন এর নেতৃত্বে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে নবাগত অধ্যক্ষ মোঃ আবুল হোসেন কে শুভেচ্ছা বিনিময় এর সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শীলমুড়ি উত্তর ইউনিয়নের কাজী মমিন উল্লাহ ভুইয়া, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাফিন আহমেদ, বরুড়া তার অন্য যুব সংগঠনের যুগ্ম আহ্বায়ক আদিল ইসলাম শাকিব, গোলাম মোস্তফা, শিব্বির আহমেদ, আলমগীর হোসেন মাহি, সাইফুল ইসলাম সজিব, আল আমিন সিয়াম,
জাহিদ পাটোয়ারী, মাসুদ হোসেন, সাদমান জিহাদ, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি উপস্থিত প্রাক্তন ছাত্র ও সকলের খোজ খবর নেন। তিনি বলেন ভবিষ্যতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে তিনি সবসময় মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতায় এগিয়ে আসবেন। এছাড়াও সকলকে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সম্মিলিত ভাবে সামাজিক কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান।
তাঁর অভিজ্ঞতা ও আন্তরিক পরামর্শ আমাদের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের শিক্ষা ও অবকাঠামো গত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সমস্যা গুলোর সমাধানের লক্ষ্যে ইতিমধ্যে কলেজের পক্ষ থেকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি) এর নলেজে দেওয়া হয়েছে এবং তার প্রতিনিধির মাধ্যমে সমস্যা গুলো চিহ্নিত করে পরিদর্শন করা হয়েছে।
মোঃ শরীফ উদ্দিন।

বাংলাদেশ সরকারের  অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী  সঙ্গে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) চেয়ারম্যান খোন্দকার মোরতা...
09/09/2026

বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) চেয়ারম্যান খোন্দকার মোরতাজুল করিম বাদরু একান্ত সাক্ষাৎ।
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠার পেছনে মরহুমা বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ও উদ্যোগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ২০০৪ সালে তাঁর সরকারের সময় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য ছিল দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা এবং দেশের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কার্য্যকর উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা।
সাক্ষাৎকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম,ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের দরিদ্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও কার্যকর গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে আরও শক্তিশালী এবং জনকল্যাণমুখী ও সময়োপযোগী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা,দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা উভয়ের।
অর্থমন্ত্রী নবনিযুক্ত চেয়ারম্যান জনাব খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু অভিজ্ঞতা,মেধা ও নেতৃত্বে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও শক্তিশালী করবে।
তিনি প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন তথা মানুষের কল্যাণে,দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি স্বাবলম্বী সমাজ বিনির্মাণে জনাব খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
আমিনুল ইসলাম।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Banglar Sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category