Tarif Mehmud

Tarif Mehmud An aspirant person along with hidden talent and a great hope for shining

15/09/2026

রাজবাড়ীবাসী প্রস্তুত তো?

শুভ শুভ শুভ দিন,মোয়াজ্জেম ব্রোর জন্মদিন। সবসময় ভালো থাকিস মামা।
15/09/2026

শুভ শুভ শুভ দিন,মোয়াজ্জেম ব্রোর জন্মদিন। সবসময় ভালো থাকিস মামা।

12/09/2026

সাড়া দাও
তারিফ মেহৃমুদ

মেঘবালিকা,
তুমি সবুজের আবহে ঢেকে থাকা
এক লজ্জাবতী মানবী
তুমি কুয়াশার ক্যানভাসে শোভা পাওয়া
জ্বলজ্বলে এক ছবি।
তুমি যুদ্ধরত সৈনিকের শৌর্যবক্ষে বিদ্ধ হওয়া
প্রেম নামক এক তীর
যার মোহ তাকে করেছে নিশ্চল,স্থির।
তুমি দিশেহারা নাবিকের চোখে ভেসে ওঠা
জ্বলন্ত বাতিঘর
তুমি তিমির রাতে ভেসে আসা
মিষ্টি পিয়ানোর স্বর।

ওগো মেঘের দেশের রাণী
ওগো সুপ্ত আশার বাণী
ওগো চপলা,চঞ্চলা,অরুণা,জানকী
ওগো স্নিগ্ধা,রূপসী,অবলা,কেতকী
কত কত নামে ডাকছি তোমায়
খুঁজে চলেছি যেথায়-সেথায়
অর্ঘ্যের তোড়া দিলাম খোঁপায়
দেবে কী তুমি সাড়া?

শত শত কবিতা ছাপা হোক
রাজদ্ধিও পূর্ণতা পাক নতুন এক মোড়কে
শুধু তুমি সাড়া দাও।
প্রণয়ের তুষারিত ছায়াতলে
শুধু তুমি আর আমি
লক্ষ্মীটি,একটিবার সাড়া দাও।

১১,০৯,২০২৬
শহীদ আনাস হল,ইবি

80's me
09/09/2026

80's me

আমার বন্ধু নুরশেদের মা ক্যান্সারে আক্রান্ত। ওনার চিকিৎসার জন্য,১৫ লক্ষাধিক টাকার প্রয়োজন। এমতাবস্থায় ওর পরিবার দিশেহারা।...
07/09/2026

আমার বন্ধু নুরশেদের মা ক্যান্সারে আক্রান্ত। ওনার চিকিৎসার জন্য,১৫ লক্ষাধিক টাকার প্রয়োজন। এমতাবস্থায় ওর পরিবার দিশেহারা। আমরা যার যার অবস্থান থেকে এবিয়ে আসলে একজন মায়ের জীবন রক্ষা পায়। আসুন আমরা যে যতটকু পারি তাই দিয়ে নুরশেদের পরিবারের পাশে দাঁড়াই।

“The Art of Words: A Symposium on Academic Speaking & Debate Contest 2026”English Language Club, Department of English, ...
06/09/2026

“The Art of Words: A Symposium on Academic Speaking & Debate Contest 2026”

English Language Club, Department of English, Islamic University, Kushtia has successfully organized the event.

Heartiest congratulations to all the debate champions and thanks to all the participants.

04/09/2026

Islamic University Music Association আয়োজিত "মেঘ ও সন্ধ্যার গান" এ আমার গাওয়া সন্ধ্যার গান।

03/09/2026

কেমন লাগলো আমাদের "মেঘ ও সন্ধ্যার গান?"
কমেন্টে জানাবেন।

আগামীকাল ঠিক দুপুর ৩টায় ইবির বটতলায় থাকছি আমরা "মেঘ ও সন্ধ্যার গান" এ। অনেক মজা হবে,গান হবে,আডডা হবে। মিস করলেই মিস। আপন...
01/09/2026

আগামীকাল ঠিক দুপুর ৩টায় ইবির বটতলায় থাকছি আমরা "মেঘ ও সন্ধ্যার গান" এ। অনেক মজা হবে,গান হবে,আডডা হবে। মিস করলেই মিস। আপনারা আসছেন তো?

চিঠিতারিফ নেহমুদযদি হৃদয়ে একটিবার আমার ছবি ভেসে ওঠে?চিঠি দিও।যার আগাগোড়া থাকবে স্নিগ্ধ মায়ায় ভরপুর..জোৎস্না রাতে যা চাঁদ...
01/09/2026

চিঠি
তারিফ নেহমুদ

যদি হৃদয়ে একটিবার আমার ছবি ভেসে ওঠে?
চিঠি দিও।
যার আগাগোড়া থাকবে স্নিগ্ধ মায়ায় ভরপুর..
জোৎস্না রাতে যা চাঁদের হাসির মতো ঠিকরে পড়ে।
সাথে একটা মায়াবী গোলাপ দিতে ভুলোনা কিন্তু।
যুগের পর যুগ যার সুবাশ থাকে অটুট
ঠিক আমার মনে লেপ্টে থাকা ভালোবাসা নামের ছোট্ট পাখিটার মতো।
হাজারো আঘাত সহ্য করেও এখনও সে প্রাণবন্ত।
কিসের যেনো একটা আশায় সে এখনও বেঁচে আছে।
বোধহয়,তোমাকে পাবার আশায়।

চিঠি দিও।
যে চিঠিতে ভেঙ্গে যাবে তোমার-আমার সব দূরত্বের দেয়াল।
রাগে-অভিমানে তিলে তিলে যা হয়ে গেছে এত্তো বড়।
হলুদ স্বপ্নভরা খামে দিতে ভুলোনা কিন্তু।
হাতে লিখে বা হোক,যান্ত্রিকভাবেই দিও।
লক্ষ্মিটি,শুধু একটু চিঠি দিও।

Address

Dhaka
7700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarif Mehmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share