Mahbub Hasan

Mahbub Hasan Welcome to the world of tech

19/06/2025

বিদ্যুৎ সমস্যা:

বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়, এটি মানব জীবনের এক অপরিহার্য প্রয়োজন এবং মৌলিক অধিকার। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবার কথা বলছি, তখন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের হাজারো মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত – এটি শুধু দুঃখজনক নয়, বরং একটি বৈষম্যের বহিঃপ্রকাশ।

চর আষাড়িয়াদহ একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন হলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই এলাকায় জাতীয় গ্রিডের আওতায় বিদ্যুৎ পৌঁছায়নি। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা রাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে না, কৃষকরা আধুনিক সেচব্যবস্থা ব্যবহার করতে পারে না, রোগীরা চিকিৎসায় ভোগান্তিতে পড়ে। ব্যবসা, তথ্যপ্রযুক্তি, নারী উদ্যোগ – সব কিছুই থমকে আছে অন্ধকারে।

সরকার যখন ঘোষণা দিয়েছে – “ঘরে ঘরে বিদ্যুৎ”, তখন প্রশ্ন জাগে, চরবাসীর ঘর কি ঘর নয়? তারা কি বাংলাদেশি নয়?

আমরা জোর দাবি জানাই:

* জাতীয় গ্রিডের মাধ্যমে দ্রুত চর আষাড়িয়াদহ ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক।

* চরাঞ্চল উন্নয়নের অংশ হিসেবে বিদ্যুৎ অবকাঠামো তৈরি করা হোক।

* বিদ্যুৎ বিভাগ, নেসকো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।

চরবাসী আর অপেক্ষা করতে চায় না। আমরা বিশ্বাস করি – “বিদ্যুৎ আমাদের অধিকার, বঞ্চনা নয়”।

18/06/2025

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ও চর আলাতুলি—এই দুটি ইউনিয়ন বাংলাদেশের ভারত সীমান্তবর্তী জনপদ হিসেবে দীর্ঘদিন ধরেই অবহেলিত। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এই দুটি ইউনিয়নের আনুমানিক ৭০ হাজার জনগণ এখনও দেশের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই ২টি ইউনিয়নে আনুমানিক ২০ হাজার জাতীয় ভোটার।।

এখানে নেই জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ, নেই ন্যূনতম স্বাস্থ্যসেবা কিংবা টেকসই যোগাযোগ ব্যবস্থা। শিক্ষার আলোও এখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে যেখানে দেশের অধিকাংশ অঞ্চল ডিজিটাল সুবিধায় অভ্যস্ত হয়ে উঠেছে, সেখানে এই অঞ্চলের মানুষ এখনো কুপিপোড়া প্রদীপে দিনরাত পার করে।

তার চেয়েও ভয়াবহ বাস্তবতা হলো—এই অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে ভয়াবহ পদ্মা নদীর ভাঙনের শিকার। ফসলি জমি, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি ধর্মীয় উপাসনালয়ও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের তীব্রতায় স্থানচ্যুত হচ্ছেন শত শত পরিবার, হারাচ্ছেন তাদের শেষ সম্বলটুকুও। সরকারিভাবে তেমন কোনো টেকসই বাঁধ বা নদীশাসনের উদ্যোগ নেওয়া হয়নি বললেই চলে।

এই দুই ইউনিয়নের জনগণ আজও বেঁচে আছে সীমাহীন কষ্ট আর অজানা ভবিষ্যতের আশঙ্কায়। তারা আজও স্বপ্ন দেখে একটি উন্নত জীবনের, যেখানে থাকবে বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ও নিরাপদ বাসস্থান। একটি মানবিক রাষ্ট্র হিসেবে এইসব মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তাই এই জনপদের হাজারো অসহায় মানুষের পক্ষ থেকে জোর দাবি জানাই—চর আষাড়িয়াদহ ও চর আলাতুলিকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের মূলধারায় যুক্ত করুন।

এখনই সময় এই অঞ্চলকে আলো, স্বস্তি ও উন্নয়নের পথে ফিরিয়ে আনার।

আসুন আমরাই সবাই এক হয়।। এক হয়ে আষাড়িয়াদহ ইউনিয়ন এবং আলাতুলি ইউনিয়নের সাধারণ জনগনের মৌলিক অধিকার পূরণে সোচ্চার হয়।।

#আষাড়িয়াদহ
#গোদাগাড়ী
#রাজশাহী

17/06/2025

বৃষ্টি বিলাস।

#মহাখালী
#ঢাকা

17/06/2025

চর আষাড়িয়াদহ ইউনিয়নে বিদ্যুতায়ন নিয়ে কথা বলছেন নেসকোর উর্ধতন কর্মকর্তা।

#নেসকো
#রাজশাহী

১. চরের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জরুরী ভিত্তিতে River Protection প্রয়োজন। ২. চরের উর্বর জমি থেকে কৃষিজাত পন্য উৎপাদনের...
17/06/2025

১. চরের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জরুরী ভিত্তিতে River Protection প্রয়োজন।
২. চরের উর্বর জমি থেকে কৃষিজাত পন্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল রাখার জন্য জরুরী ভিত্তিতে নদীর বাধ প্রয়োজন।
৩. চরের ৬০ হাজার জনগণের প্রাণপ্রিয় মাতৃভূমি রক্ষার্থে নদীর বাধ প্রয়োজন।

এমতাবস্থায়, নদী ভাঙনের কবল থেকে চর আষাড়িয়াদহ এবং চর আলাতুলি ইউনিয়নকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share