NewsNova

NewsNova বাংলা ভাষায় সম্প্রচারিত একটি কন্ঠস্বর।
বাঙালির মনের কথা বলার মাধ্যম।

NewsNova | নিউজনোভা

বাংলা ভাষায় সম্প্রচারিত একটি নিরপেক্ষ কণ্ঠস্বর।
সংবাদ, বিশ্লেষণ ও মতামতের বিশ্বস্ত মাধ্যম — বাঙালির ভাবনা, চেতনা ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

NewsNova ; যেখানে খবর নয়, সত্যই কথা বলে।

25/08/2026
25/08/2026

‎ভারত সফরের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে। বিমানবন্দর থেকে তারা সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায়। প্রায় পুরো স্টেডিয়াম ঘুরে দেখার পর বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করে তারা। এরপর রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মূলত এই ম্যাচ খেলার জন্যই ভারতের ফুটবল ফেডারেশন ফিফা আসিয়ান কাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল। পরে তাদের জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।
ব্রাজিল ফুটবল দল কখনো বাংলাদেশে আসেনি। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

আওয়ামী লীগ আমলে এসব দৃশ্য কি কল্পনাও করা যেত?গ্যাস নেই!বিদ্যুৎ নেই!!কলকারখানা বন্ধ!!!চাকরি নেই।বেকারত্বের বোঝা আরও ভারী!...
25/08/2026

আওয়ামী লীগ আমলে এসব দৃশ্য কি কল্পনাও করা যেত?

গ্যাস নেই!
বিদ্যুৎ নেই!!
কলকারখানা বন্ধ!!!
চাকরি নেই।
বেকারত্বের বোঝা আরও ভারী!

উন্নয়নের গল্প অনেক হয়েছে—এবার বাস্তবতার হিসাবটা হোক।

#বাংলাদেশ #অর্থনীতি #নিউজনোভা

25/08/2026

প্রসঙ্গত, শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর কওমি মাদ্রাসাভিত্তিক হেফাজতে ইসলামসহ আরও কয়েকটি ইসলামী সংগঠন যে আপত্তি তুলেছিল। ২১ অগাস্ট বিবৃতি দেয় হেফাজতে ইসলাম। সরকারকে এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল সংগঠনটি।
হেফাজতের ভাষ্য, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী।
যদিও সচিবালয়ে সাংবাদিকদের শামীম কায়সার বলেছেন, 'আমি গতকালও জামিয়া মাদানিয়া বারিধারায় গিয়েছি। জমিয়তে উলাময়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে কথা বলেছি। গতকাল আমি যাদের সাথে বসেছি, তাদের কিছু প্রশ্ন ছিল। আমার বিশ্বাস, আমি তাদের সন্তুষ্ট করতে পেরেছি এবং উনারা আমাকে স্বাগত জানিয়েছেন।'

25/08/2026

১১ বছরের শিশু অন্তঃসঅত্ত্বা হবার ঘটনা ও মাদ্রাসা শিক্ষকের প্রতি অভিযোগ করায় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন নারী চিকিৎসক, অভিযুক্ত কে নির্দোষ দাবি করে পক্ষে দাঁড়িয়েছিল শত শত ইসলামপন্থী ও প্রভাবশালী অনলাইন ব্যক্তিত্ব

বিস্তারিত পড়ুন কমেন্টে দেয়া লিংক থেকে

#মাদ্রাসায়ধর্ষন #শিশুধর্ষন #নেত্রকোনা
#বিডিডাইজেস্ট

25/08/2026

'মনে রাখতে হবে জুলাই যাদুঘরের মেমোরিয়াল জুলাই গণঅভ্যুত্থান, পিলখানা, শাপলা, গুম-খুনের শিকার ষোলো বছরের সব শহীদের স্মরণে নির্মিত। এর চারপাশে বৃত্তাকারে এরকম ৪২০০ শহীদের নাম উৎকীর্ণ করা আছে।
বিএনপি সরকারের বন্ধুদের আরো মনে করিয়ে দিই তাদের শ্লোগানটা-‘টেক ব‍্যাক বাংলাদেশ’। কার হাত থেকে টেক ব‍্যাক করার কথা বলা হয়েছে এখানে এটা বাংলাদেশের মানুষ বুঝতো। বাংলাদেশের প্রত‍্যেকটা মানুষ জানতো বাংলাদেশ এর আগে কখনোই এতোটা পরাধীন হয় নাই। দেশের মানুষ এর আগে কখনোই কোনো পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনে নাই- ‘আমি অমুক দেশের সরকারকে বলে এসেছি হাসিনা সরকারকে যেনো আবারও ক্ষমতায় রাখে’। সো মানুষ বুঝতো দেশের চাবি আসলে কার হাতে ছিলো।
যে কারণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের দুই তারিখে ‘দেশ স্বাধীন’ করার আহ্বান জানিয়েছিলেন।
তাই যে বীরেরা আমাদের সার্বভৌমত্বে ফিরিয়ে দিলো তাঁদের নিয়মিত স্মরণ রাষ্ট্রাচারের একটা অংশ হওয়া উচিত।
অ‍্যাকচুয়ালি এবার উদ্বোধনের আগে আমি এই কথাটা একবার বলেছিলাম। কারণ মেমোরিয়ালটা বানানোর সময় এটাই ছিলো পরিকল্পনা। কিন্তু পরে দেখলাম মোটামুটি সরকারি কায়দায় অনুষ্ঠানটা করা হলো এবং মেমোরিয়ালে পুষ্পস্তবকের আইডিয়া বাদ দেয়া হলো। এমন কি প্রধানমন্ত্রীকে মিউজিয়াম ট‍্যুর করানো হলো মাঝখান থেকে। অনেকটা একটা সিনেমা মাঝখান থেকে দেখালে যেরকম হয় আর কি!
শুধু পাঁচ আগস্ট না, অন‍্য যে কোনো সময়েও যে কোনো গুরুত্বপূর্ণ ব‍্যক্তি চাইলে ওখানে ফুল দিতে পারে। আবার কেউ চাইলে সাভার স্মৃতিসৌধ থেকে ফেরার পথে জুলাই শহীদদের জন‍্য নির্মিত এই মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করলে আমরা নিজেরা নিজেদের স্মরণ করিয়ে দিতে পারবো সার্বভৌমত্ব রক্ষার শপথটা। যেমন নতুন মন্ত্রী হওয়ার পর অনেকে স্মৃতিসৌধ এবং বেগম খালেদা জিয়ার কবরে যান। মানে পাঁচ আগস্ট ছাড়াও ঐ রকম সিচুয়েশনে এটার ব‍্যবহার হতে পারে। তবে মূল প্রস্তাবটা পাঁচ আগস্টকে ঘিরেই।'- লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী

24/08/2026

‘নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে দেশকে মহাবিপদের মধ্যে ফেলে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার’

24/08/2026

এনসিপির মূল্যায়ন:- বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NewsNova posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share