22/09/2026
ফেসবুকটা কি সংসারের চেয়েও বড় হয়ে গেল? 🥺📱
আমরা একটা পেজ খুলে ফেসবুককে এত সময় দিয়ে দিচ্ছি যে, নিজের ঘরের মানুষগুলোকেই ভুলে যাচ্ছি।
বাচ্চাটা যখন "মা" বলে ডাকে, তখনও চোখ ফোনের স্ক্রিনে। 👶
স্বামী পাশে বসে থাকে, কিন্তু আমাদের আর গল্পই হয় না। 💔
মা হয়ে, বউ হয়ে যে সময়টা ওদের প্রাপ্য ছিল, সেটা আমরা দিয়ে দিচ্ছি ফেসবুককে।
আচ্ছা, এটা কি ঠিক হচ্ছে? আমিও কি ভুল করছি? 😔
ফেসবুক তো শুধু শখের জায়গা। ভালো লাগলে দুই-একটা ছবি দিলাম, মনের কথা লিখলাম — এতটুকুই তো।
কিন্তু আমার আসল শান্তি, আমার আসল দুনিয়া তো আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার। ❤️ ফোনটা রেখে ওদের দিকে একটু তাকালেই বুঝি, ওরাই আমার সবচেয়ে বড় পাওয়া। 👨👩👧👦
তাই আজ থেকে ভাবছি, ফেসবুককে একটু কম, পরিবারকে একটু বেশি সময় দেবো। ✨
ফেসবুকে যারা সব সময় আমাকে সাপোর্ট করে গেছেন, সাপোর্ট করেন, ভালবাসেন তাদেরকে সব সময় সাপোর্ট করবো ভালোবাসা দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। 🥰 ❤️
শুভ রাত্রি বন্ধুরা 🌙 ✨
#সংসার #পরিবারই_সব