Abroad journey with shohan

Abroad journey with shohan Living life with purpose, passion, and peace ✈️

22/09/2025
16/09/2025

@@কিভাবে আমি MS/PhD এর জন্য University select করবো? A to Z গাইডলাইন @@ধরেন একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ চলছে। মিডফিল্ডার স...
05/09/2025

@@কিভাবে আমি MS/PhD এর জন্য University select করবো? A to Z গাইডলাইন @@

ধরেন একটা দুর্দান্ত ফুটবল ম্যাচ চলছে। মিডফিল্ডার সবাইকে ১০ জন প্লেয়ারকে কাটিয়ে স্ট্রাইকারের কাছে বল দিলেন, সে শুধু গোলকিপারকে পাশ কাটিয়ে বলটা জালে ঢুকাবে। কিন্তু দেখা গেলো সবাইকে হতাশ করে গোলবারের অনেক উপর দিয়ে বল মারলেন। মানে এখক্ষন ধরে যা অর্জন আর পরিশ্রম হয়েছে সব মাটি। কারন দিন শেষে মানুষ গোল দেখতে চায়, আরো সহজ করে বললে সফলতা দেখতে চান।
এই মেটাফরটার সাথে আজকের টপিকের সম্পর্ক কি? Masters or PhD এর জন্য সঠিক ইউনিভার্সিটি সিলেক্ট করাও ঠিক এইরকম। ধরেন আপনার CGPA, GRE, IELTS, SOP, LOR সব ঠিক আছে কিন্তু ঠিকমত ইউনিভার্সিটি ও প্রোগ্রাম সিলেক্ট করতে ব্যর্থ হলেন এর মানে আপনি ডি-বক্সের মধ্যে একা বল পেয়েও গোল দিতে পারলেন না। অসংখ্য মানুষ আছেন যারা শুধুমাত্র এই কারনে University admission & fund পান না। তাহলে আজ জেনে নেয়া যাক কিভাবে আমরা Masters or PhD এর জন্য University select করবো।

***Step 1: Choose a Degree and Specialization***

অনেকেই বলেন, ভাই আমার কোনোমতে আমেরিকায় যাইতে পারলেই হইচে!!! ভাইসকল, এইরকম ধ্যানধারনা থেকে বের হয়ে আসেন। It’s not just about where you go to school, it’s about what you’re going to school for. Are you aiming for a Master’s or a Ph.D.? In what? Start by answering that question, so that you can best start narrowing down your school options (since not every school will offer every type of degree or specialization!).

***Step 2: Conduct a Self-Evaluation***

এই স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারন ইউনিভার্সিটি সিলেকশনের আগে নিজের প্রোফাইল খুব ভালো করে ইভ্যালুয়েট করা উচিৎ। আপনি কি টাকা দিয়ে পড়বেন নাকি স্কলারশিপ লাগবে? আপনি কি সিঙ্গেল নাকি ম্যারিড? কেন আপনাকে আমেরিকা বা কানাডাতেই যেতে হবে? আপনার সাথে বেস্ট ফিট State কোনটা (Weather একটা বিশাল ফ্যাক্ট)? আপনার হবু প্রফেসরের সাথে আপনার Research Align করে কিনা, তার সাথে conflict of interest আছে কিনা? Recent যারা ফান্ড পেয়েছে তাদের mean CGPA কত? GRE এর cut-off কত? TA পেতে গেলে specific কোন criteria আছে কিনা (যেমন অনেক ইউনিভার্সিটি বলে দেয় তাদের TA পেতে হলে TOEFL Speaking এ minimum 25 থাকতে হবে) ইত্যাদি এই সমস্ত কিছু যদি Align করে তাহলে সেই ইউনিভার্সিটি লিস্টে রাখা উচিৎ। Self-evaluation এর ক্ষত্রে অবশ্যই নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুনঃ
1. When you think about your future career, what do you see? Will you teach? Write? Research? What kind of work do you want to do?
2. How do you learn best? Do you prefer a laid-back environment, or do you thrive on competition and pressure? Are you somewhere in between? What’s been your most productive academic environment?
3. Do you care about rankings? Is the “pedigree” of your school and your degree important to you?
4. How important is the social aspect of a school to you?
5. Where do you want to live for the next three years?
6. What are your goals and what do you hope to accomplish with your degree and your career?
7. What are your values? Is it important that your school be fully in line with the values you hold dear?
8. Will you work while you attend school?
9. Do you have a family? Are you okay with relocating them, or do you need to stay close to home?
10. How comfortable are you with being greatly in debt? Grad school can be expensive, and is usually financed through loans.
These questions will get you thinking about what’s important to you, and what you consider important an institution of higher learning.

***Step 3: Create a Rough List***

এরপরে এইরকম একটা রাফ লিস্ট করে ফেলুনঃ
1. Geographic preferences (if any)
2. School size and social environment
3. Academic environment
4. Specialty preferences
5. Financial requirements and needs
6. Career aspirations and personal goals
7. Work opportunities during school and post-graduation
8. Personal skill sets
Starting from the top aspect (geography) and working your way down will allow you to narrow down schools based on your preferences, ensuring that you are keeping with your ultimate, bottom-line needs.

***Step 4: Research the Schools ***

এইবার যে ইউনিভার্সিটি সিলেক্ট করলেন সেইটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করুন, যেমন এই ইউনিভার্সিটি থেকে যারা পাশ করেছে তারা এখন কোথায় জব করে (অ্যালাম্নাই এসোসিয়েশন), ইউনিভার্সিটি এর জব রেট এমন, প্রিন্ট ও অনলাইন ম্যাটেরিয়ালস এর পর্যাপ্ততা কেমন, ক্যাম্পাসে্র অন্যান্য ইন্সটিটিউট এর কোলাবোরেশন কেমন, জব ফেয়ার হয় কিনা ইত্যাদি।
Use the following sources to help you as you research:
1. School print and online material.
2. Alumni.
3. Campus visits by representatives of each institution (if you’re still in college).

**Step 5: Narrow Down the List**

প্রথম দিকে মোটামুটি ২০টা ইউনিভার্সিটি এর লিস্ট করুন। তারপর আপনার সাথে বেস্ট ফিট করে এমন ৫-১০ টা ইউনিভার্সিটি ফাইনালি সিলেক্ট করুন। এক্ষেত্রেও যদি দ্বিধা থাকে তাহলে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। সবচেয়ে ভালো হয় ওই ইউনিভার্সিটিতে বাংলাদেশি কমিউনিটি থাকলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে পরামর্শ নিন। এক্ষেত্রে আমরা কিছুটা লজ্জাবোধ করি, ভাবি উনারা কি মনে করবেন। ভাই বিশ্বাস করেন, নিজের দেশের একটা ছেলে বা মেয়ে যখন নিজের থেকে Higher study & particular university সম্পর্কে জানতে চায় তখন ওইখানে যে ইতিমধ্যে পড়ছেন বা পড়েছেন তিনি অত্যন্ত খুশি হন এবং যথাসাধ্য হেল্প করেন (অন্তত আমি তাই-ই দেখেছি)।

***Step 6: Make the Final Decisions***

সাধারণত একজন Aspirant ৫-১০ টা University তে গড়ে Application করে। আপনি ২-১ টা কম বা বেশি করতে পারেন। যখন আপনার লিস্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে তখন নিচের মত করে আপনার লিস্টটাকে ভাগ করুন।
# **৫টা DEFINITE Schools সিলেক্ট করুন**। যেখানে আপনার Funded Admission পাবার চান্স প্রায় ৯৮% (based on numbers, credentials, and selectivity.)
# **৩টা “likely” schools** — These are the schools where you feel fairly confident in your ability to gain acceptance, based on numbers and the rest of your application. The bulk of your list should consist of “likely” schools.
# ১ থেকে ২টা** “maybe” schools** — These are the opposite of the “definite” schools. These form part of the final application list in order to avoid missing out on a potential opportunity. Every year, unlikely candidates are offered admission to schools where their credentials did not give them a chance of admittance—why miss out on the possibility by not applying?
Keep in mind, even with a step-by-step list, there will be things outside the norm you may have to consider. Use this list as a guide, and let it help you as you determine where your academic future will lie.
University select করার ক্ষেত্রে অবশ্যই Funding opportunity, TA, RA & GA facility, অন্যান্য Fellowship & Grant ভালো মত খোঁজ নিবেন। নিজের মেরুদন্ডের উপর জোর রাখুন। আপনি সেখানে আপনার সমস্ত মেধা, শ্রম ও সময় দিতে যাচ্ছেন। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে বিনয়।
বিনয়ী, আত্ববিশ্বাসী ও পরিশ্রমী হোন, সফলতা আপনাকে অনুসরন করবে।

Credit: কে এম আকরাম হোসেন (স্টালিন)

বর্তমান সময়ের সবচেয়ে কার্যকরী এবং প্রয়োজনীয় টুলস: প্রযুক্তির এই যুগে আমরা দিনের অনেকটা সময় মোবাইল ব্যবহার করি। অনেক ...
03/09/2025

বর্তমান সময়ের সবচেয়ে কার্যকরী এবং প্রয়োজনীয় টুলস:

প্রযুক্তির এই যুগে আমরা দিনের অনেকটা সময় মোবাইল ব্যবহার করি। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় Facebook, Instagram বা এ ধরনের অ্যাপে। অথচ সেই একই সময় যদি আমরা কিছু উপকারী মোবাইল অ্যাপে ব্যয় করি, তবে সময়টা সত্যিই কাজে লাগানো যায়। আজ এমন কিছু মোবাইল অ্যাপের নাম শেয়ার করছি, যেগুলো নিয়মিত ব্যবহার করলে ব্যক্তিগত উন্নয়ন, ক্যারিয়ার অগ্রগতি এবং শেখার মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে।

1. Quora
এটি একটি জনপ্রিয় প্রশ্নোত্তরের সামাজিক প্ল্যাটফর্ম। এখানে সারা বিশ্বের মানুষ প্রতিদিন নানা ধরনের প্রশ্ন করে এবং অন্যরা সেই প্রশ্নের উত্তর দেয়। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্যারিয়ার, জীবনধারা সব বিষয় নিয়েই এখানে আলোচনা হয়। আপনি চাইলে নিজেও প্রশ্ন করতে পারেন এবং বিশেষজ্ঞ বা অভিজ্ঞ মানুষদের কাছ থেকে উত্তর পেতে পারেন। আবার অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের জ্ঞানও শেয়ার করতে পারবেন।

2. LinkedIn
Facebook-এর মতো হলেও এটি মূলত পেশাজীবী মানুষের নেটওয়ার্ক। এখানে আপনি নিজের প্রোফাইল বানিয়ে চাকরি খুঁজতে পারবেন, রিক্রুটারদের সাথে যুক্ত হতে পারবেন এবং নিজেকে পেশাদারভাবে উপস্থাপন করতে পারবেন।

3. ResearchGate
ResearchGate হলো একটি academic networking platform। এখানে researcher রা research paper শেয়ার করতে, প্রশ্নোত্তর করতে এবং একে অপরের সাথে collaboration করতে পারে। এখানে ২০ মিলিয়নের বেশি researcher ও ১৫০ মিলিয়নের বেশি publication রয়েছে।

4. Arduino Science Journal
এখানে গবেষণা, বৈজ্ঞানিক তথ্য এবং নতুন নতুন আবিষ্কার সহজভাবে উপস্থাপন করা হয়। অ্যাপে ছবিসহ ব্যাখ্যা থাকে। ফলে তথ্য মনে রাখা সহজ হয়। শিক্ষার্থী ও গবেষকদের জন্য এটি একধরনের মোবাইল সায়েন্স ম্যাগাজিন।

5. R Discovery
এখানে সহজেই সর্বশেষ ও প্রাসঙ্গিক research paper পাওয়া যায়। প্রতিদিন Wiley, Springer Nature, Sage এবং Taylor & Francis-এর মতো শীর্ষ publisher থেকে 5,000+ new article যুক্ত হয়।

6. Google NotebookLM
এটি একটি AI-powered note-taking এবং research assistant app। এতে PDF, website ও video আপলোড করা যায়, সরাসরি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় এবং audio summary শোনা যায়।

7. Pocket
ইন্টারনেটে সার্ফ করার সময় আমরা অনেক লিঙ্ক, আর্টিকেল বা ভিডিও পাই যেগুলো তখনই পড়া সম্ভব হয় না। সেই লিঙ্কগুলো আপনি সহজেই Pocket-এ সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে সেগুলো পড়তে পারবেন। এতে কোনো তথ্য হারিয়ে যায় না এবং পড়াশোনার সময় দরকারি কনটেন্ট এক জায়গায় গুছিয়ে রাখা সম্ভব হয়।

8. TED Talks
এখানে অভিজ্ঞ মানুষ, গবেষক, উদ্যোক্তা এবং আবিষ্কারকরা ছোট ছোট বক্তৃতার মাধ্যমে তাদের আইডিয়া ও অভিজ্ঞতা তুলে ধরেন। বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, মনোবিজ্ঞানসহ নানাবিষয় নিয়ে এখানে আলোচনা হয়। TED Talks অ্যাপ ব্যবহার করলে আপনি সারা বিশ্বের সেরা চিন্তাবিদদের মতামত জানতে পারবেন। এটি আপনার চিন্তাকে প্রসারিত করবে।

9. Photomath
গণিতে দুর্বল শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার অ্যাপ। কেবল সমস্যার ছবি তুললেই Photomath ধাপে ধাপে সমাধান দেখাবে। এটি শুধু উত্তরই দেয় না, বরং সমাধানের প্রতিটি ধাপ সহজভাবে ব্যাখ্যা করে। ফলে গণিত শেখা অনেক সহজ হয়ে যায়। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য Photomath অত্যন্ত উপকারী প্ল্যাটফর্ম।

10. Intelligent CV
professional সিভি তৈরি করা অনেকের কাছেই কঠিন কাজ। Intelligent CV অ্যাপ ব্যবহার করলে এই কাজ সহজ হয়ে যায়। এখানে থাকা বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করে কয়েক মিনিটেই সুন্দর, পরিপূর্ণ এবং আকর্ষণীয় রেজুমে তৈরি করা যায়। শিক্ষার্থী, নতুন চাকরিপ্রার্থী কিংবা অভিজ্ঞ পেশাজীবী সবার জন্যই এটি একটি অত্যন্ত উপকারী অ্যাপ।

11. Sticky Notes + Widgets
এই অ্যাপের মাধ্যমে ক্লাস বা লেকচারের সময় গুরুত্বপূর্ণ বিষয় সহজেই দ্রুত লিখে রাখা যায়। নোটগুলো হোমস্ক্রিনে উইজেট আকারে রাখা যায়, ফলে সহজেই চোখে পড়ে। পড়াশোনা কিংবা অফিসের কাজ গুছিয়ে রাখতে এটি একটি কার্যকর অ্যাপ।

12. My Study Life
এটি শিক্ষার্থীদের জন্য তৈরি একটি পূর্ণাঙ্গ অ্যাপ। এখানে ক্লাসের শিডিউল, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, পরীক্ষা এবং রিমাইন্ডার একসাথে সংরক্ষণ ও পরিচালনা করা যায়।

13. DetoxLock
মোবাইল আসক্তি আজকের দিনে শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী সবার জন্যই একটি বড় সমস্যা। এই অ্যাপে আপনি নির্দিষ্ট একটি সময়ের জন্য আপনার ফোন লক করে রাখতে পারবেন। সেই সময় ফোন রিস্টার্ট করলেও আনলক হবে না। ফলে নির্দিষ্ট সময়টুকু পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে পারবেন।

14. Coursera, Udemy, edX
এগুলো বিশ্বসেরা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এখানে আপনি প্রযুক্তি, ব্যবসা, ভাষা, বিজ্ঞান, ডেটা অ্যানালাইসিসসহ সব বিষয়ে কোর্স করতে পারবেন। পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নের জন্য এই প্ল্যাটফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

15. Oxford Dictionary & Thesaurus
ইংরেজি শেখার জন্য অপরিহার্য একটি ডিকশনারি। এখানে শুধু শব্দের অর্থ নয়, সঠিক উচ্চারণ, বাক্যে ব্যবহারের উদাহরণ এবং সমার্থক শব্দও পাওয়া যায়।

16. ABA English
ভিডিও দেখে ইংরেজি শেখার ভিন্নধর্মী এক অ্যাপ। প্রতিটি ভিডিও শেষে আপনাকে summary লিখতে হয় এবং যা শিখেছেন তা প্রকাশ করতে হয়। এতে শুধু শোনা নয়, লেখার দক্ষতাও বাড়ে।

17. Talk English Standard
ইংরেজি শেখার জন্য অসাধারণ একটি অ্যাপ। এখানে কনভারসেশন প্র্যাকটিস, লেখার টিপস, ব্যাকরণ এবং দৈনন্দিন প্রয়োজনীয় বাক্য শেখানো হয়। যারা ইংরেজি শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এটি আদর্শ একটি অ্যাপ।




@@যারা আমেরিকাতে স্কলারশিপের জন্য আবেদন করতে চান তারা নিচের University গুলো দেখতে পারেন@@Virginia TechFlorida State Univ...
02/09/2025

@@যারা আমেরিকাতে স্কলারশিপের জন্য আবেদন করতে চান তারা নিচের University গুলো দেখতে পারেন@@

Virginia Tech
Florida State University
University of Miami
Oregon State University
Colorado State University
University of North Carolina at Chapel Hill
University of Minnesota Twin Cities
University of California at San Francisco
University of Wisconsin Madison
California Institute of Technology
University of California Berkeley
Columbia University
University of Chicago
University of Texas at Austin
Arizona State University
Purdue University
Ohio State University
University of Washington
Georgia Institute of Technology
Texas A&M University
University of Pittsburgh
University of Pennsylvania
Vanderbilt University
University of Central Florida
John Hopkins University
University of Michigan
University of Cincinnanti
University of Florida
Temple University
Drexel University
Northwestern University
Emory University
University of Maryland
Washington University at St Louis
University of Utah
University of California Los Angeles
Notre Dame University
George Mason University
University of New York
University at Buffalo
University of Nevada at Reno
University of Arizona
Boston University
University of Maine
Stanford University
University of New Mexico
Syracuse University
Michigan State University
Louisiana State University
University of Tennessee Knoxvill
University of Cincinnati
University of Connecticut
Brown University
University of New Hampshire
Baylor University
University of California Santa Barbara
University of Illinois at Springfield
University of Houston
Fordham University
City University of New York
Rutgers University
University of South Carolina
Clemson University

 @@যাদের হাতে সময় কম, ৩০ দিন সময় হাতে আছে, তারা রুটিনটি ফলো করতে পারেন@@
01/09/2025


@@যাদের হাতে সময় কম, ৩০ দিন সময় হাতে আছে, তারা রুটিনটি ফলো করতে পারেন@@

  #
30/08/2025

#

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abroad journey with shohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share