Alap24

Alap24 তথ্য, বিশ্লেষণ, আলোচনা।

উত্তাল ঈশ্বরদী৪৮ ঘন্টার আল্টিমেটাম
25/08/2026

উত্তাল ঈশ্বরদী
৪৮ ঘন্টার আল্টিমেটাম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু,,,,,ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্...
12/08/2026

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু,,,,,

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্পের অভ্যন্তরে নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে নিয়োজিত এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে কোম্পানির কার্যালয়ের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন জানান, খবর পেয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তর থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, নিহত রুশ নাগরিকের মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানাননান ওসি।

সাওদা সাবা
জেলা প্রতিনিধি
আলাপ২৪

05/08/2026

অবৈধ বালু উত্তোলন বন্ধ হোক, পরিবেশ ও জনজীবন রক্ষা পাক।

শরীয়তপুর জেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নে চলমান অবৈধ বালু উত্তোলনের কারণে স্থানীয় জনগণ নানা ধরনের ক্ষতির মুখে পড়ছেন। কৃষিজমি, বসতভিটা, নদীর তীর এবং পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

এলাকাবাসীর দাবি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এই অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক।

#শরীয়তপুর #সখিপুর #আরশিনগর #অবৈধ_বালু_উত্তোলন #পরিবেশ_রক্ষা #জনস্বার্থ Alap24

ভিডিও কালেক্টেড

03/08/2026

পরোকিয়ার বলি হলো একটি তাজা প্রাণ!

ঈশ্বরদীর সাহাপুর চরগড়গড়িতে আজ স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির নির্মম অত্যাচারে নিহত গৃহবধূ মেঘনা খাতুন (২১) এর মৃত্যুর পূর্বে ভিডিওতে বলা কথাগুলো--

আমি... একটা কথা কবো,
আমার মৃত্যুর পিছনে...
এক নম্বর আজম
দুই নম্বর আজমের মা
তিন নম্বর আজমের বাপ, আর আসলাম।
এরা আমাকে খুব জ্বালায়,
আর আমার স্বামী... যার কাছে আইছি, সে পরকীয়া করে।
আমার ভীতর কি কমতি আছে, যে পরকীয়া করে?
আমারে বুকে নেয় না, আমাক ভালোবাসে না।
আমাকে বুকে নিবে একটু...
আমি আমার জীবন রাখবো না,
ওরা আমাকে মারি ফেলা দেচ্ছে,
আজম আমার গলায় টিপ মারেছে।
আমার নিঃশ্বাস বন্ধ করে দেছে।

আমি মাত্র হাসপাতাল থেকে আসলাম...
মাত্র হাসপাতাল থেকে আসলাম...
হাসপাতালে নিয়ে আসি আবার অত্যাচার শুরু করছে...
আল্লাহ...
আল্লাহ গো...
আমি যদি মরে যাই, আমার যেন হেইনে মাটি দেয়, আমার বেটা আমার সোনা আমারে দেখতে পাবিনি।
আমার বেটা জেনো হেইনেই থাকে, বাপ-দাদার কাছেই থাকে।
আর নানির বাড়ি দুই-তিন মাস পর পর যেন যায়।
আর কিছু কওয়ার নাই আমার...

আর আজম, আমি দুনিয়ায় না থাকলে আমার কবরের কাছে একটু যাইও।
অনেক ভালবাসি, একা থাকতে ভয় পাই পাবো...
একটু যাইও তুমি, একটু যাইও।
প্রেম করে বিয়ে করেছি, বাপ-মা সবাক ছাড়ি দিয়ে,
আমি আর মানসিক টেনশন নিতে পারছি না...

সাওদা সাবা
জেলা প্রতিনিধি
আলাপ২৪

03/08/2026

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন..

02/08/2026

রুপপুর বিবিসি বাজার আলোচনা ও যোগদান কর্মসূচি ঈশ্বরদী পাবনা। সরাসরি আছি আলাপ ২৪

ডিএনসির অভিযানে ঈশ্বরদীতে ৭কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ... ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অ...
26/07/2026

ডিএনসির অভিযানে ঈশ্বরদীতে ৭কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ...

ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের ঈশ্বরদী 'খ' সার্কেলের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিএনসির উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্র জানায়, উপজেলার দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কের দাশুড়িয়া কারিগরপাড়া এলাকায় নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আসনে তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. আব্দুল রাকিব আলী রকি (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী জেলার শাহ মখদুম থানার বড় বনগ্রাম গ্রামের মো. সাজাহান আলীর ছেলে।

এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মো. সোহান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।

সাওদা সাবা
জেলা প্রতিনিধি
আলাপ২৪

24/07/2026

রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন দায়িত্বে স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। alap24.news

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অ...
24/07/2026

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ ২৪ জুলাই ২০২৬, শুক্রবার বিকাল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগ করেন। এরপর স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন এবং সংবিধানের বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেন।

আর্জেন্টিনার হার সইতে না পেরে ভেড়ামারা ১৬ দাগ চাষীক্লাব মোড় এলাকায় সুমন নামের এক যুবকের আত্মহত্যা। তার পাঁচ বছর ও দেড় বছ...
20/07/2026

আর্জেন্টিনার হার সইতে না পেরে ভেড়ামারা ১৬ দাগ চাষীক্লাব মোড় এলাকায় সুমন নামের এক যুবকের আত্মহত্যা। তার পাঁচ বছর ও দেড় বছরের অবুঝ ২ টি শিশু বাচ্চার কি হবে? বাবা হারা সন্তানদের দায়িত্ব এবার কে নেবে?

আসলে যেকোন খেলা বিনোদন হিসেবে নেওয়া উচিত।

সাওদা সাবা
জেলা প্রতিনিধি
আলাপ২৪

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Alap24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share