13/09/2026
I went to an exhibition to see photographs, but honestly, I left thinking about something else.
কয়েক মাস আগে Shilpakala Academy-তে CHOBIMELA XI-এর Art Exhibition দেখতে গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, এ বছর এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় exhibition-গুলোর একটা ছিল এটা।
I went there with a simple curiosity: how do photographers and artists turn a single frame into a story?
নিজেও camera নিয়ে কাজ করি। তাই একটা ছবির মধ্যে আসলে কতটা গল্প লুকিয়ে থাকতে পারে, সেটা নিজের চোখে দেখার ইচ্ছা ছিল।
I thought I would spend an hour or two looking around and then leave.
কিন্তু কখন যে সময় কেটে গেল, সত্যি বলতে বুঝতেই পারিনি।
একটার পর একটা photograph দেখছিলাম, আর প্রতিটা ছবির পেছনে যেন আলাদা একটা story খুঁজে পাচ্ছিলাম।
আমার মনে হয়, এমন অনেক গল্প আছে যেগুলো আমরা বই পড়ে জানলেও হয়তো সেভাবে visualize করতে পারি না। কিন্তু সেই গল্পের একটা visual যখন চোখের সামনে আসে, আর সেই ছবির পেছনের গল্পটা জানতে পারি, তখন সেটা আর সহজে মাথা থেকে বের হয় না।
The Liberation War of Bangladesh, the genocide in Gaza, personal stories, social stories, and moments that probably never made it to a single news headline.
কিছু ছবি দেখলে শুধু ছবিটাই মনে থাকেনি। বরং বারবার মনে হয়েছে, এই ছবিটা তোলা হয়েছিল কেন? সেই মুহূর্তে photographer কী দেখেছিলেন? ছবিটা তোলার সময় তার মাথার মধ্যে কী চলছিল?
বিশেষ করে Gaza-র ছবিগুলো দেখতে গিয়ে একটা কথাই বারবার মনে হচ্ছিল। একজন photographer কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই মুহূর্তগুলো camera-তে ধরে রেখেছেন?
একটা ছবির পেছনে আসলে কতগুলো অদেখা গল্প থাকতে পারে, সেটা ভাবতে গেলেই নিজের মতো করে আরও অনেক গল্প কল্পনা করা যায়।
Maybe that's what stayed with me the most.
ছবিগুলো দেখার পরও কিছু frame মাথার ভেতর থেকে যাচ্ছিল না।
সেদিন একটা জিনিস নতুন করে বুঝেছিলাম, photography সবসময় সুন্দর একটা image তৈরি করার ব্যাপার না।
Sometimes, it is simply about documenting something before it disappears.
কখনো একটা মুহূর্তকে ধরে রাখা, কখনো একটা গল্পকে বাঁচিয়ে রাখা, আবার কখনো এমন কিছু মানুষের সামনে তুলে ধরা, যেটা হয়তো তারা নিজেরা কখনো দেখার সুযোগ পেত না।
And sometimes, the most powerful photograph is simply the one that makes you stop for a moment and look.
I've visited quite a few exhibitions over the years, but CHOBIMELA XI has been my favourite so far.
সেদিন ফোনে নিজের মতো করে যে কয়েকটা মুহূর্ত capture করেছিলাম, তার কিছু অংশ শেয়ার করলাম আজকে।
I came to look at photographs, but I left thinking a little differently about why I pick up a camera in the first place.
হয়তো এটাই একটা ভালো ছবির সবচেয়ে সুন্দর দিক। সেটা শুধু চোখে দেখা একটা মুহূর্ত হয়ে থাকে না, কখনো কখনো সেটা মাথার ভেতরেও একটা গল্প রেখে যায়।
Which frame would have made you stop and look?