ABD News24

ABD News24 Hi I'm Bangladeshi content creator

03/06/2026

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে জয়ী বাংলাদেশ।

01/06/2026

♦️ হরমুজ প্রণালীতে নিজেদের স্পিডবোট টহলের নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের আইআরজিসি নৌবাহিনী। এই টহলকে তারা নিজেদের সার্বক্ষণিক রুটিন কাজ বলে উল্লেখ করেছে।

♦️ ওই পথ দিয়ে চলাচল করা জাহাজগুলোকে 'গাইড' করাই এই বোটগুলোর মূল দায়িত্ব। তবে কোনো জাহাজ যদি তাদের সতর্কতা অমান্য করে, তবে তাকে আটকে দেওয়ারও নির্দেশ রয়েছে এই নৌযানগুলোর ওপর।

01/06/2026

কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার ফুটেজ প্রকাশ করেছে ইরান।

31/05/2026

পিএসজি সমর্থকদের তান্ডবে প্যারিসে ৫০ জন আহত, অর্ধশত দোকান লুটপাট।

30/05/2026

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপি কর্তৃক আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচীতে তীব্র সংঘাত। এসময় সব বস্ত্র বিএনপি নেতাকর্মীরা কাড়াকাড়ি করে ছিনিয়ে নিয়ে যায়।

30/05/2026

ইস্তাম্বুল শহরের ৫৭৬ তম বিজয়দিবস উপলক্ষে বসফরাসের উপরে আতশবাজি ফুটানো হয়।

ঐতিহাসিক এই দিনটিতেই বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কন্সটান্টিনোপল অধিকার করেন সুলতান ফাতিহ মেহমেদ। এরপরে শহরের নাম বদলে রাখেন ইস্তাম্বুল।

30/05/2026

মার্কিন মহাকাশ কোম্পানি Blue Origin-এর 'নিউ গ্লেন' নামক রকেট বৃহস্পতিবার রাতে ফ্লোরিডায় ইঞ্জিন পরীক্ষার সময় বিস্ফোরিত হয়েছে।

➡️ রকেটটি উৎক্ষেপণ প্যাডে থাকা অবস্থায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ আহত হয়নি এবং সংশ্লিষ্ট সব কর্মী নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

➡️ নিউ গ্লেন হলো ব্লু ভারী মালবাহী মহাকাশ রকেট, যা ভবিষ্যতে উপগ্রহ উৎক্ষেপণ ও গভীর মহাকাশ মিশনের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

30/05/2026

বিএনপিতে যোগ দিলেই কি সবাই মানসিকভাবে বিকৃত আর বাটপারে পরিণত হয়? বিএনপিতে যোগ দেওয়া রাশেদকে দেখলে তো তাই মনে হয়। সারজিস আলম এই বাটপারকে একেবারে বাংলা ওয়াশ করে দিয়েছে।

30/05/2026

যুদ্ধবিরতিতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুনরায় চালু করছে ইরান।

➡️ যুদ্ধবিরতির সময় বুলডোজার ও ডাম্প ট্রাক ব্যবহার করে অন্তত ১৮টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রায় ৫০টি টানেলের প্রবেশপথ পুনরায় খুলে ফেলেছে বলে জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলায় এসব টানেলের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। তবে ভেতরে থাকা ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযন্ত্র পুরোপুরি ধ্বংস হয়নি; বরং পাহাড়ি বাঙ্কারের ভেতরে আটকা পড়েছিল।

➡️ নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ভারী নির্মাণযন্ত্র ধ্বংসস্তূপ সরিয়ে টানেলের প্রবেশপথ পরিষ্কার করছে এবং মাটি ও ধ্বংসাবশেষ ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, কয়েক সপ্তাহের সংঘাতের পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র অক্ষত রয়েছে। এদের অনেকগুলোই টানেলের ভেতরে চাপা পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

➡️ সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের “মিসাইল সিটি” কৌশলের অংশ হিসেবেই এসব ঘাঁটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে হামলার পর দ্রুত পুনরুদ্ধার করে আবারও অভিযান চালানো যায়।

[mh]

30/05/2026

তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে তৈরি গোকদোয়ান ও বোজদোয়ান আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সরাসরি বিস্ফোরণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।

এই পরীক্ষার মাধ্যমে ধারাবাহিক উৎপাদন শুরুর আগে শেষ গুরুত্বপূর্ণ যাচাই ধাপও সম্পন্ন হলো।

➡️ গোকদোয়ান দূরপাল্লার দৃষ্টিসীমার বাইরের আকাশযুদ্ধের জন্য তৈরি করা হয়েছে, যা মার্কিন অ্যামরাম ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

➡️ অন্যদিকে বোজদোয়ান স্বল্পপাল্লার নিকটবর্তী আকাশযুদ্ধের জন্য তৈরি, যা সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্রের দেশীয় বিকল্প হিসেবে উন্নয়ন করা হয়েছে।

➡️ ২০১৩ সাল থেকে TÜBİTAK SAGE এই প্রকল্পের উন্নয়ন কাজ পরিচালনা করছে।

ক্ষেপণাস্ত্র দুটি তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমানসহ ভবিষ্যতের বিভিন্ন সামরিক প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।

এর মধ্যে রয়েছে KAAN স্টেলথ যুদ্ধবিমান এবং খিজিলেলমা মানববিহীন যুদ্ধবিমান।

[mh]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABD News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share