28/09/2025
রঙ্গিন জীবন
জি এম রোস্তম খান
২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং
জীবনটা রঙিন, স্বপ্নে ভরা আলো,
দুঃখ মুছে ফেলে আর সে আনন্দ ভালো।
দুনিয়াটা রঙিন, রোদ বৃষ্টি মিশে,
প্রকৃতির মায়ায় মন খুঁজে নেয় নিশে।
মানুষের ভাবনা রঙিন রঙের গান,
কেউ আঁকে ভবিষ্যৎ কেউ একে প্রাণ।
কেউ হাসির ছন্দে ভরিয়ে দেয় বুক,
কেউ স্বপ্ন দেখায় দূর আকাশের সুখ।
রঙের এই খেলা শেষ হয় না কভু,
আনন্দে দুঃখে বুনে জীবনের রব।
কখনো কালো মেঘে ঢাকে নীল আকাশ,
তবু রঙিন ভোরে মেলে নতুন আশ।
ভালোবাসা রঙিন, মমতাজের দান,
মানুষের প্রাণে আনে শান্তির গান।
মনের ভেতর যত রঙের ছোঁয়া,
কতবার জীবন হয় সোনার মেয়েকে ছোঁয়া।
রঙিন হৃদয় দিলে,রঙিন হাসি ফোটে,
প্রাণের আহবানে সুখের নদী ছোটে।
রঙিন দুনিয়াতে মানুষ যদি চায়,
অশান্তির জ্বালা ধরা ছেড়ে যায়।
রঙের এই উৎসব থাকুক চিরদিন,
ভালোবাসা ভরে যাক এই রঙিন ধরনি।
মানুষ যদি মানুষকে ভালবাসে প্রাণ,
তবে পৃথিবী হবে স্বপ্নের বাগান।
জি এম রোস্তম খান
সেপ্টেম্বর ২৫