26/08/2026
আসসালামু আলাইকুম,প্রিয় মানুষগুলো,
গত ২/৩ মাস ধরে ইচ্ছা থাকা সত্ত্বেও নিয়মিত কনটেন্ট আপলোড করতে পারছি না। অনার্স জীবনটাও অবশেষে শেষ হলো। সামনে এখন জীবনের নতুন একটা অধ্যায়—ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা, কিছুটা চিন্তা, আর নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সময়।
সত্যি বলতে, আবার কবে থেকে নিয়মিত আপনাদের মাঝে ফিরতে পারব—এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না।
তবে আপনাদের ভালোবাসা ও সমর্থন সবসময় আমার কাছে অনেক মূল্যবান। ❤️
আমার জন্য সবাই দোয়া করবেন, যেন জীবনে ভালো কিছু করতে পারি।
আর হ্যাঁ, বেঁচে থাকলে নিশ্চয়ই আবার আপনাদের মাঝে ফিরে আসব।
হয়তো একটু দেরিতে, কিন্তু নতুন কিছু নিয়ে। ❤️
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। 🤲